জাফর ইকবাল স্যারকে যে কি পরিমান শ্রদ্ধা করি তা আমি জানি।এই একটা মানুষকে দেখলে নিজের ভেতর ভাল কিছু করার আওয়াজ শুনতে পাই।গত বই মেলায় বের হওয়া স্যারের সাক্ষাতকারমূলক বইটা পড়ে আরো শ্রদ্ধাবোধ বেরে গেছে।ব্যাক্তিগতভাবে আমি তার কলামের ফ্যান বইগুলোর না।খুব ছোট বাচ্চাদের মুখ দিয়ে অসম্ভব সংলাপ বলান সে কারনে কিন্তু তার কলাম প্রথম আলোতে ছাপা হলে মনোযোগ দিয়ে পরি, তিনি যা বলেন তাই বিশ্বাস করি।কারন আমার দৃষ্টিতে তিনি এদেশের একমাত্র সাদা মনের মানুষ,একজন প্রকৃত ভাল মানুষ।
আমার খুব কষ্ট হল যখন দেখলাম এই সরকার ক্ষমতায় আসার পর স্যারের কিছুটা পরিবর্তন হল।অনেকে স্যারকে অনেক বিষয় নিয়ে লিখতে বলেন।কিন্তু তিনি চান নিজেকে শুধু শিক্ষা সম্পর্কিত বিষয় গুলোতেই যুক্ত করতে।কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগ এতো বাড়াবাড়ি করল কিন্তু স্যার চুপ।কোন লেখা পেলাম না প্রথম আলোতে।স্যারের ইমেইল এ্যাড্রেসে জানালাম, স্যার বললেন তিনি লিখছেন।কিন্তু আর পেলাম না সেই লেখা।
যেই সব অন্ধ স্যারের সমালোচনা করেন, গালি দেন তাদের এই পোষ্টটে মন্তব্য, রেটিং কিছুই না করতে অনুরোধ করব। প্রকৃত ভাবে যারা স্যারকে পছন্দ করেন তাদের মতামত চাই।আপনাদের কি ধারনা আমাদের এই প্রিয় আদর্শ মানুষটিও আরো অনেকের মতো সময়ের পরিবর্তনে পরিবর্তিত হয়ে যাবেন?হারিয়ে ফেলবেন সেই অসীম সাহসিকতা?ভুলে যাবেন এই আমাদের কথা যারা তাকে প্রচন্ড শ্রদ্ধা করি, ভালবাসি?
আমার কাছে জাফর স্যার আমাদের জাতির বিবক।আমার ভয় হয় আমাদের সব কিছুর মতো শেষ ভরসাস্থলটুকুও না নষ্ট হয়ে যায়।হ্রদয়ের সবটুকু অনুভূতি দিয়ে স্যারের প্রতি দোয়া করছি।মহান স্রষ্টা তাকে ভাল রাখুন,শক্তি দিন।আমাদের তাকে প্রয়োজন, বড্ড বেশী পয়োজন...
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


