আমার প্রিয় পোস্ট

স্পর্শের বাহিরে

দারুন খবরঃডেসটিনিসহ সব এমএলএম কোম্পানি বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির

১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৪

শেয়ারঃ
0 0 0

অনেক দিন পর একটা গ্রেট নিউজ পড়লাম। আশা করি খুব দ্রুত ডেসটিনি সহ দেশের সব মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) এর ধান্দাবাজি বন্ধ হবে

"জনসাধারণের সঙ্গে প্রতারণা বন্ধে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে ডেসটিনি, গ্রেট ইন্টারন্যাশনাল, নিউওয়েসহ দেশের সব মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) বন্ধের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া এমএলএম কোম্পানির নামে প্রতারণার সঙ্গে জড়িত সব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে কমিটি।

গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি লুৎফুল হাই বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, টিপু মুন্সী, শেখ আফিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে এমএলএম কোম্পানিগুলোর প্রতারণা নিয়ে সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। ডেসটিনি ও গ্রেট ইন্টারন্যাশনালসহ কয়েকটি কোম্পানির প্রতারণার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তারা। কমিটির সদস্য শেখ আফিল উদ্দিন বৈঠকে জানান, ডেসটিনি মিথ্যা প্রলোভন দিয়ে গাছ বিক্রির নামে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পণ্য বিক্রির পরিবর্তে তারা ১০ হাজার টাকা দিলে ৬ বছরে ২৫ হাজার টাকা ফেরত দেওয়া হবে এই প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। খুলনা ও বরিশালে ডেসটিনির টাওয়ার নির্মাণের নামেও মানুষের কাছ থেকে টাকা আদায় করছে বলে জানান তিনি। এই প্রতারণা বন্ধ এবং প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটির সব সদস্য একমত হয়েছেন। কীভাবে এমএলএম কোম্পানির প্রতারণা বন্ধ করা যায় সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্যরা জানান, চাকরি দেওয়ার নামে ডেসটিনি, নিউওয়েসহ এমএলএম কোম্পানিগুলো যুব সমাজকে প্রতারণার শিক্ষা দিচ্ছে। বৈঠক শেষে কমিটির সভাপতি লুৎফুল হাই মিডিয়া সেন্টারে প্রেসবিফ্রিংয়ে জানান, এমএলএম কোম্পানিগুলোর প্রতারণার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী ১৫ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রতিবেদন দিতে বলা হয়েছে।"

মূল লিঙ্কঃ Click This Link

 

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৭
এম নাঈম খুশবু বলেছেন: আশা করি আমার বন্ধুরা (ছাত্র) এবার টেবিলমুখী হবে।[জড়িত ছিল যারা]
৩. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫১
আদনান_ফিরদাউস বলেছেন: অনেক দিন পরে পোস্ট দিলেন :-B

আপনার লেখা বেশ লাগে। আশা করি নিয়মিত লিখবেন সামহোয়্যারইনে :)
৪. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৬
সাইফুল আলম সারোয়ার বলেছেন: যত এম এল এম আছে সব বন্ধ করে দেওয়া হোক।
এই গুলি সব ঠগ।
৫. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০২
সোহরাব সুমন বলেছেন: সরকারের কি অবশেষে টনক নগড়লো নাকি সব লোক দেখানো !
৬. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৩
শান্তির দেবদূত বলেছেন: যাক অবশেষে সরকারের ঘুম ভাঙ্গলো। আলটিমেটলি ঘুম সবারই ভাঙ্গে, কুম্ভোকর্ণের লাগে ৬ মাস, আমার লাগে ৬ ঘন্টা আর বাংলাদেশের যে কোন সরকারের লাগে ৬ বছর। তাও ধন্যবাদ, উনারা একেবারে চিরনিদ্রায় শুয়ে পড়েন নি।
৭. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৭
রাহিদুল সামান্না রকি বলেছেন: ভাই হইলে আমি মিলাদ দিমু। আমাগো আড্ডায়
৮. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৮
মাতব্বর বলেছেন: আমাদের বিশিষ্ট টাইপরা ভদ্দরলোক কে দায়িত্ব দেয়া হোক কমিটিকে বুঝানোর জন্য।
৯. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৮
প্রভাত ফেরী বলেছেন: তাইলে সেক্টর কমান্ডারর্স ফোরামের জেনারেল হারুন অর রশিদের কি হবে।

সুতারং এটা কখনোই সরকার বন্ধ করতে পারবেনা।
১০. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১১
শৈলজ বলেছেন: খবরটা সত্যিই দারুন তবে এর শেষ না দেখে কিছু বলার সাহস পাচ্ছি না। আরো আগে ব্যবস্থা নিলে ক্ষতিটা কম হতো।
১১. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৩
বিডিআর বলেছেন: বাটপার সকল হারামজাদা মানুষরে ঠকায়।
১২. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫০
কবির চৌধুরী বলেছেন: বন্ধ করে দিলে ডেসটিনির লস হবে না! ওদের একটা প্ল্যানের মধ্যেই এটা আছে। এখন মোটা মুটি যা টাকা চোষা দরকার চুষে ফেলছে! বন্ধ হলে নিশ্চই স্কিমের নামে ৫ বছরের মেয়াদি পলিসির (হায়রে!! আমার বিয়েতে বেকুব মামার কাছ থেকে পাওয়া ২০,০০০.০০/=) টাকা ফেরত দিবে না! আমি ইন্টারেস্ট ছাড়াই লিকুইড করতে চেয়েছিলাম দেয়নি!
আশা ছাইরা দিছি!! X( X(
১৩. ১২ ই আগস্ট, ২০১০ রাত ৯:২৬
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: HELL YEAH

পরানডা একদম জুড়ায় গেল....


:D :D :D :D
১৪. ০৫ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৬
নিশম বলেছেন: ডেস্টিনির চামড়া,
খুলে নেবো আমরা !
১৫. ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৯
মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: ভাই জান, ডেসটিনি কি বন্ধ হইবেক??

 

মোট সময় লেগেছে ০.৯৭৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘরে বসে ব্লগিং করি। মাশাল্লাহ খুব ভাল আছি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই