somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় ব্যান্ড আর্ক, প্রিয় শিল্পী হাসান...

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি একজন ডাই হার্ট হাসান ফ্যান। হাসান? কোন হাসান? জ্বী আমি ব্যান্ডস্টার হাসানের কথা বলছি। জানি অনেকেই তাকে পচন্ড অপছন্দ করেন। মজার বিষয় কি জানেন আমি নিজেও একসময় পাগল বলতাম, মেয়েদের মতো লম্বা চুল, কি ভীষন চীকন কন্ঠ। তারপর এল এতো কষ্ট কেন ভালবাসা। অনেকের মনে আছে সেই একটি গান কি পরিমান জনপ্রিয়তা পেয়েছিল। এই গানের তুমুল জনপ্রিয়তা দেখে কিনে আনলাম বাংলাদেশের ইতিহাসের প্রথম ১০ টি হিট এলব্যামের একটি "বেষ্ট অভ হাসান"...অহ কি এক মাদকতা। একাকী, আজ এই মেঘে ঢাকা রাত, ভুলে গেছ, প্রশ্ন,এতো দূরে যে চলে গেছ,পাহাড়ের চুড়ায় এই সব কালজয়ি গানগুলো সারাদিন শুনতাম। পাগলের মতো শুনতাম। এর পর আর্কের এ্যালবামগুলো কিনে আনলাম। জন্মভূমি আর স্বাধীনতার হাসান কে পেলাম। সুইটি, তাজমহল,যারে যা উড়ে যা,গুরু,বাংলাদেশ,প্রেমা এসব শুনে উপলদ্ধি করলাম কী ভীষন ক্ষমতদধর একজন শিল্পি আমরা পেয়েছি। আমি পেয়েছি আমার স্বপ্নের শিল্পি হাসান কে...যার গায়কি, যার কিছু কিছু টান শুনে অবাক হয়ে ভাবতাম কোন মানুষের পক্ষে কি এভাবে টান দেওয়া সম্ভব?

সেই সময় বাচ্চু আর জেমসের সাথে সমান তালে গান করে গেছেন হাসান। অনেকেই হয়তো জানেন না ৯০ এর দশকের শেষের দিকে হাসান ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পি। হাসান,জেমস আর বাচ্চুকে নিয়ে কতো কতো কালজয়ি মিক্সড এলবাম বের হোল।

অনেকের কাছে শুনেছি সেই সময়ের হাসানের তুমুল জনপ্রিয়তার মুখে আইয়ুব বাচ্চুর পলিটিক্স আর মাথা নষ্ট করা জনপ্রিয়তায় হাসানের মাথা ঘুরে যাওয়ায় প্রিয় আর্ক ব্যান্ডটি ভেঙ্গে যায়। একবার ভাবুন হাসান, পঞ্চম আর টুলুর মতো তিন তিনজন মেধাবী মানুষের গড়া এই ব্যান্ডটি এখনো টিকে থাকলে আমাদের ব্যান্ড জগত কতটাই না সেরা সেরা গান পেত। মাত্র ৩টি এলবাম বের হয়েছিল এই কালজয়ী ব্যন্ডটির। গানগুলো শুনে দেখুন কি অদ্ভুদ তাদের সৃষ্টি।

আমার মামার কাছে শুনেছিলাম হাসান নাকি বাংলাদেশের একমাত্র শিল্পি যে ৭টি স্কেলে গান গাইতে পারত। হাসান খুব হাই স্কেলে গান গায় যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এ কারনে তার গায়কী অনেকের কাছে অপছন্দ হতে পারে। আমি ইংরেজী গান তেমন না শুনলেও মাইকেল জ্যাকসনের হাই পিচ কিছু গান শুনেছি যা অনেকটা মেয়েদের মতো কন্ঠ বলে মনে হয়েছে। তাই মনে হয় হাই পিচ কন্ঠগুলো এমন হয়।

যাই হোক, আর্ক ব্যান্ড ভেঙ্গে যাওয়ার আরেকটি কারন নাকি ছিল টুলুর প্রবাস জীবন। যে কারনে অনেক অতিথি শিল্পিকে নিতে হোত মাঝে মাঝে। কেউ সুইটি গানের সেই বিখ্যাত ভিডিওটি দেখলে সেই গানে আজকের বালাম আর হাবিবকে দেখতে পাবেন। আবার অভিমানি নয় গানটিতে যেই মুটকু পিয়ানো বাদক দেখ যায় সেই আজকের হাবীব। আর্ক ভেঙ্গে যাবার পর প্রয়াত সাউন্ড ইঞ্জিনিয়ার মবিনের সাথে মিলে হাসান গড়ে তুলে স্বাধীনতা। উপহার দেয় কারবালা এলবামটি। সেই সময় হাসানের এত্তো ক্রেজ ছিল যে পেপসির মতো প্রতিষ্ঠান সেই এলবামটি স্পন্সর করে।

হাসানের জনপ্রিয়তার ফায়দা তুলতে সেই সময় সাউন্ডটেক, সঙ্গিতা সহ অনেক প্রতিষ্ঠান ভুরি ভুরি এলবাম বের করতে থাকে। যার কারনে হাসান অনেক মানহীন গান করেন। এর পর স্বাধীনতা এলবামটিও ভেঙ্গে যায়। মাঝে বেশ কয়েক বছর সঙ্গীত থেকে দূরে চলে যান হাসান। তার ভক্তশ্রোতারাও ধীরে ধীরে ভুলে যেতে থাকেন তাকে। এভাবে আস্তে আস্তে আমাদের ব্যান্ড সংগীতের একজন দিকপাল হারিয়ে যান ...

সংগীত অংগনের অনেকেই জানেন বিশাল অমিত সম্ভবনা ছিল হাসানের কারন তিনি যেই স্কেলে যেই মানের গান করতেন তা এই উপমহাদেশে আর কেউ করতেন বলে মনে হয় না। কিন্তু সেই কন্ঠকে কাজে লাগানোর মতো ভাল সুরকার কই আমাদের দেশে। পাহাড়ের চূড়ায় বা তাজমহল গানগুলোর কম্পোজিশন আর হাসানের গায়কি শুনে দেখুন। সস্তা জনপ্রিয়তার চুটুল কোন গান নয় এগুলো। খুব বেশি উন্নত গান। এই গানগুলো গেয়েছেন হাসান, তিনি হয়তো হারিয়ে যাবেন কিন্তু তার এই সৃষ্টিগুলো আরো অনেক অনেক দিন থেকে যাবে ইনশাল্লাহ।

যাই হোক, এখন বড় হয়েছি। ব্যস্ততা বেড়েছে। আগের মতো ক্রেজ নেই। তারপরো মাঝে মাঝে সুইটি, অভিমানী নয়, আজ এই মেঘে ঢাকা রাত গানগুলো শুনলে নষ্টালজিক হয়ে যায় আর বুকের ভেতর একটা চাপা কষ্ট অনুভব করি আমার প্রিয় শিল্পি হাসান আর প্রিয় ব্যান্ড আর্কের জন্য। মাঝে মাঝে মনে হয় আবার যদি হাসান, পঞ্চম আর টুলু এই ত্রিরত্ন এক্ত্র হয়ে কিছু করতেন কি অদ্ভুদ সুন্দর না হোত ব্যাপারটা। উফ তা যে হবার নয়...

প্রায় বছর দুয়েক আগে আমার প্রিয় গায়ক হাসান আর প্রিয় ব্যান্ড আর্কের গানগুলোকে আরো কিছু দিন আমাদের মনে সতেজ রাখতে ইউটিউবে একটা নিজের চ্যানেল খুলে হাসান এর ৫০+ ভিডিও গান আপলোড করেছিলাম। শুনে দেখতে পারেন গানগুলো। আশা করি ভাল লাগবেঃ

http://www.youtube.com/hasanfan

ভাল থাকুন হাসান, ভাল থাকুন পঞ্চম, ভাল থাকুন টুলু...আমার প্রিয় কৈশরের পুরোটা জুড়েই ছিল আপনাদের সৃষ্টি গানগুলো। আমার কৃতজ্ঞতা আর ভালবাসা নিন...

আপডেটঃহাসান : এক নিঃসঙ্গ শেরপা
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৮
২০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×