হায় আল্লাহ টাকা থাকলে কিনা হয়। বাধনের মতো গ্লামারাস একটি মেয়ের শেষ পর্যন্ত এত্তো বয়স্ক পাত্র (!) কেই মনে ধরল? দেষে কি সুদর্ষন কোটিপতি ইয়াং পাত্রের এতো অভাব...

৮ সেপ্টেম্বর অনেকটা তাড়াহুড়া করেই সনেট নামের এক ব্যবসায়ীর সঙ্গে মালাবদল করেন লাক্স তারকা আজমেরী হক বাঁধন। ১৪ সেপ্টেম্বর দুজনে হানিমুনে নেপালে যান এবং গত সোমবার তাঁরা দেশে ফিরেছেন। ফেরার পর মিডিয়ার মুখোমুখি হলেও বাঁধন তাঁদের বিয়ের ছবি না ছাপাতে সবাইকে অনুরোধ করেন। এমনকি বরের নামটা প্রকাশ করতেও তিনি অনীহা প্রকাশ করেন। বিশ্বস্ত সূত্রে বরের নামটা জানা গেলে অনেকটা বাধ্য হয়ে তিনি ডাক নামটা প্রকাশে বাধ্য হন। এখনো বাঁধন বরের আসল নাম জানাননি। তবে গতকাল বাঁধন মিডিয়ার কয়েকজনের কাছে বিয়ের ছবি হস্তান্তর করেন।
এ সম্পর্কে বাঁধন বলেন, ‘প্রথম দিকে দুই পরিবারের মধ্যে এ নিয়ে একটু সমস্যা ছিল। এখন অবশ্য তা অনেকটা শিথিল হয়েছে। আল্লাহর রহমতে সবার দোয়ায় ভালো আছি।’
মিডিয়ায় কাজ সম্পর্কে বাঁধন বলেন, ‘আপাতত সংসার ও চিকিত্সা পেশা নিয়েই ব্যস্ত থাকতে চাচ্ছি। পাশাপাশি টুকটাক অভিনয়ও হয়তো চলবে।’
বাঁধন এখন গুলশানে স্বামীর বাড়িতে আছেন। সংসারে দুই ভাইয়ের মধ্যে বাঁধনের স্বামীর অবস্থান দ্বিতীয়। তাঁর শ্বশুর-শাশুড়ি বেঁচে নেই ।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হোটেল র্যাডিসনে এক অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠরাই শুধু উপস্থিত ছিলেন।
সূত্রঃ http://www.prothom-alo.com/detail/date/ … news/97394

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




