somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সতর্ক হোনঃ ব্লগিং, এ্যাডসেন্স নিয়ে কি হচ্ছে আমাদের দেশে?

১৮ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



টাকা খুব খারাপ একটা জিনীস। মানুষের সহজ স্বাভাবিক বোধ বুদ্ধি কেরে নিতে যথেষ্ট। খেয়াল করে দেখবেন গত কয়েক বছর যাবত বাংলাদেশে অনলাইনে আয়ের হুযুগ চলছে। অমুক বড় ভাই কম্পিউটারে বসে টাকা কামাচ্ছে, পাড়ার সেই পিচ্চি ছেলেটা ডলার কামায়, কপি পেষ্ট করে ব্লগস্পটে একটা ব্লগ খুলে ফেললেই ডলারের বস্তা বাসায় চলে আসে-এমন আরো কত কি জল্পনা কল্পনা। যেই ছেলেটি ২ লাইন ইংরেজী ঠিক মতো লিখতে পারে না সে নিজেকে ব্লগার পরিচয় দেয়, এ্যাডসেন্স থেকে কাড়ি কাড়ি টাকা কামানোর স্বপ্ন দেখে। যেই মানুষটি মাইক্রোসফট ওয়ার্ড ঠিক মতো চালাতে জানে না সেই বিশাল ফ্রিল্যান্সার হয়ে সবাইকে দেখিয়ে দেবার স্বপ্নে বিভোর। হায় রে বাংগালী...স্বপ্ন আর বাস্তবতার ফারাকটুকু আজও আমরা শিখতেই পারলাম না...

টেকটিউন্স একটা অদ্ভুদ সাইট। শত শত ব্লগারের মাঝে হাতে গোনা কয়েকজন শুধু অনলাইনে আয়ের ব্যাপারগুলো ভাল জানেন বুঝেন আর বাকীদের লেখা দেখলে মনে হয় টাকা আর গাছের পাতা বুঝি একই বস্তু।ছিড়ে আনলেই হোল। সবচেয়ে বেশি ভুল ধারনা বোধহয় এ্যাডসেন্স নিয়ে। সবাই সেখানে অনেক গোপন ফর্মুলা জানে। সবাই এক এক জন বিদ্যের জাহাজ। একটা নমুনা না দেখালে মজা পাচ্ছি না। টেকটিউনে তার ব্লগে যাবার আমন্ত্রন আর গোপন ফর্মূলা (!) দেখার আসায় গেলাম তার ব্লগে। এই লেখাটি চোখে পড়লঃ

Click This Link

শিরোনাম হোলঃ ব্লগার'রা এডে ক্লিক পাওয়ার নিশ্চয়তায় ব্লগিং শুরু করূন-

খুব আকর্ষনীয়। ভেতরে যা লেখা আছে দেখুনঃ

" প্রথমে আমাদের গ্রুপের সদস্য হোন অতপর ইমেল করে
আমাকে আপনার সাইটের লিংক দিন আর ইমেলের সাবজেক্টে লিখুন 'ব্লগার এড চাই'।।
আমি আপনাকে ২০-৫০ টি সাইটের ঠিকানা দেব।
আপনার কাজ হবে সেই সাইটগুলোর লিংক আপনার সাইটে পাবলিশ করা।
তারপর আপনি সেই সব সাইটে ভিজিট করবেন এবং সেই সব সাইটের এডে ক্লিক করবেন।ফিরে আসার আগে আপনি সেই সাইটে একটি কমেন্ট করবেন (আপনার ভিজিট করার প্রমান স্বরূপ এই কাজ করতে হবে)।আমি আপনাকে একটি আইডি নাম্বার দেব যা comment'র নিচে উল্লেখ করতে হবে।কমেন্ট করে সাইটটির দুই একটি এডে ক্লিক করে বের হয়ে আসবেন।এই কাজ আপনাকে প্রতিদিন করতে হবে ২০-৫০ টি সাইটে।
আপনার এই কাজের ফল স্বরূপ আপনার ওয়েব সাইটের লিংক অন্য এক ব্লগারকে দেওয়া হবে।আপনার মত তিনিও আপনার সাইটে কমেন্ট ও এডে ক্লিক করবেন।আপনি যতটি সাইটে ক্লিক করবেন ততটি সাইটের এডমিন আপনার সাইটে ক্লিক করবে।আপনি ৫০ টি সাইট ভিজিট করলে ওই সাইটগুলোর এডমিনরা আপনার সাইটে ভিজিট করবেন।আপনাদের দেওয়া ইমেল আইডির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত বিবরণ উল্লেখ করা হবে।"


খুব বেশি হতাশ লাগে আমাদের চার পাশের তরুন স্বপ্নচারী মানুষগুলোর জন্য। এরা কি বুঝেই না গুগলকে ধোকা দিয়ে টাকা আয় এভাবে হয় না? এ্যাডসেন্স আর এ্যাডওয়ার্ড এর মাধ্যমে কিভাবে মাল্টি মিলিয়ন ডলারের অনলাইনে বিজ্ঞাপনের বিজনেস চলে সে সম্পর্কে কি এদের এত টুকুও ধারনা নেই? ইন্টারনেটের দুনিয়া তো সবার জন্য খোলা। একটু কষ্ট করে গুগলে কয়েক লাইন সার্চ দিলেই তো এ্যাডসেন্সের ব্যাপারটি বোঝা যায়। অথচ কেউ কষ্ট করতে রাজী নয়। সবাই শুধু মরিচীকার খোজে ছুটতে চায়, যার ফলাফল এ্যাডসেন্স একাউন্ট ব্যান্ড...কোটি টাকা আয়ের স্বপ্নের অপমৃত্যু...

প্রতিদিন লাখ লাখ নতুন ব্লগ সৃষ্টি হয়। এর সাথে আছে এত্তোদিন ধরে গড়ে উঠা কোটি কোটি ব্লগ,ওয়েব সাইট। এদের সাথে পাল্লা দিয়ে ইউনিক কন্টেন্ট,যথাযথ বুদ্ধিদীপ্ত seo, কিওয়ার্ড টার্গেটেড লেখা লিখলেই তবেই আস্তে আস্তে ভিজিটর বাড়ে...সেই সাথে বাড়ে আয়ের পরিমান। আবার সব ধরনের কন্টেন্ট এ সমান টাকা পাওয়া যায় না। যেই টপিকের বানিজ্যিক মূল্য যতো বেশী, যেই কন্টেন্টের জন্য পে করে বিজ্ঞাপন দাতার লাভ যতো বেশি এ্যাডসেন্স থেকে টাকা আয়ের সম্ভাবনা তত বাড়ে। তাই নায়ক নায়িকা নিয়ে ব্লগ করে কয়েক লাখ ক্লিক এও মাসে ১০০ ডলার আয় নাও হতে পারে যেখানে Bank, Insurance, Dentist, Forex, Student Loan, Weight loss এসব বিষয়ে মাত্র কয়েক ক্লিকে ১০০ ডলারের উপরে আয় হতে পারে। এছাড়া একই কিওয়ার্ডের জন্য গুগল এর সার্চে প্রথম ১-৫টি সাইট যে টাকা পাবে ২০/৫০ তম সাইট সেই একই হারে টাকা পাবে না। এ্যাডসেন্স থেকে সত্যিভাল আয় করতে চাইলে এরোকম আরো অনেক অনেক বিষয় মাথায় রাখতে হয়, জানতে হয়।কিন্তু এদের কে শেখাবে এসব। এরা সবাই যে পন্ডিত। গুগলকে দেখিয়ে দেবার অসম্ভব খেলায় মত্তো...

ব্যক্তিগতভাবে আমার ধারনা সামুতে যারা আছেন তারা সবাই এ্যাডসেন্স সম্পর্কে নুন্যতম ধারনা রাখেন। সবার প্রতি অনুরোধ আপনার পাশের কেউ যদি ভুল ধারনা নিয়ে বসে থাকেন তাকে সঠিক পথটি বাতলে দিবেন। বিশেষ করে হঠাত গজিয়ে উঠা বাংলা ব্লগগুলো থেকে সাবধান হতে বলবেন। হাজার হাজার সহজবোধ্য ইংরেজীতে লেখা ব্লগ আছে সেগুলো থেকেই যে কেউ প্রাথমিক জ্ঞানটুকু লাভ করতে পাড়েন। তবে নিজের মাতৃভাষা বাংলায় এ্যাডসেন্স সম্পর্কে জানার জন্য ২টি ব্লগ সবার জন্যই রিকোমেন্ডেশন থাকবেঃ

জিন্নাতুল হাসান ভাইয়ের এ্যাডসেন্স, ব্লগিং, ওয়ার্ডপ্রেস বিষয়ক ব্লগঃhttp://bn.jinnatulhasan.com/blog

রিয়া আপুর বাংলা ভাষায় এ্যাডসেন্স, ব্লগিং বিষয়ক এ্যাডভান্সড ব্লগঃ http://bn.ria8.me.uk

আর ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার জন্য জাকারিয়া ভাইয়ের অনবদ্য ব্লগঃhttp://www.freelancerstory.blogspot.com/

যাই হোক, অনলাইনে আয়ের ব্যাপারে আমাদের ধারনা খুব কম। আশা করি সময়ের ধারাবাহিকতায় অনলাইনে আয়ের ব্যাপারটি আমরা ধরতে পারব। গুগুল বা অন্য কাউকে ফাকি দিয়ে নয়, ইংরেজিতে লেখার মেধা ও দক্ষতা অর্জন করে তবেই এ পথে পা বাড়াব এর আগে নয়...অনলাইনে আয়ের অনেক পথ আছে। সবাইকে ব্লগার হতে হবে এমোন কোন কথা নেই...ভাল থাকুন সবাই...


আপডেটঃ কেউ কেউ না বুঝেই মাইনাস দিবেই। তাতে সমস্যা নেই। কারন অনেকেই আজকাল এ্যাডসেন্স নিয়ে ব্যবসা করছে। ফ্রি ব্লগসপ্টে কপি পেষ্ট মার্কা ব্লগ খোলার বুদ্ধি দিয়ে মানুষের কাছ থেকে টাকা আয় করছে। আপনারা এদের থেকে সাবধান থাকবেন।আশা করি লেখার বিষয়বস্তু সবাই অনুধাবন করেই প্লাস বা মাইনাস দিবেন...
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:১৭
২৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×