একটু আগে খবরে দেখলাম ক্রিকেট দলকে বোর্ডের পক্ষ থেকে প্রায় কোটি টাকার পুরষ্কার দেওয়া হবে। এখানেই শেষ নয় এর পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের আরেক দফা সংবর্ধনা দিবেন। গতকাল মাত্র সিরিজ শেষ হোল। তাই বিজয়ের রেশ এখনো কেটে যাই নি। বিতর্কিত হতে পারে জেনেও কিছু মতামত দিচ্ছি...
বাংলাদেশের ক্রিকেটারদের গড় বয়স ২১-২২। তারা প্রত্যেকেই গড়পড়তা তরুনের চেয়ে অনেক বেশি বেতন পান। অবশ্যই নিজের যোগ্যতায় তারা ১৬ কোটি মানুষের এই দেশ থেকে নির্বাচিন হয়েছেন তবে বিনিময়ে তারা কি দিয়েছেন তাও আমাদের বিবেচনা করতে হবে। তারা বোর্ডের বেতনভুক্ত খেলোয়ার। তার মানে হোল বোর্ড তাদের মাসে মাসে পে করবে ভাল খেলার জন্য। খেয়াল করুন ক্রিকেট বোর্ড কিন্তু ফুটবল বা কাবাডির মতো নয়। এখানে প্রফেশনালিজম আর অর্থ এই দুইয়ের পূর্ন সমন্বয় আছে। আমাদের বর্তমান আর বিগত কোচদের প্রোফাইল দেখুন। প্রায় সবাই হাই প্রোফাইল। ক্রিকেটারদের কি পরিমান সুযোগ সুবিধা দেওয়া হয় তাও বিবেচনা করুন। প্রায় ১ দশক হয়ে গেল আমরা টেষ্ট স্ট্যাটাস পেয়েছি। আমরা কি আজও এন্ডি ফ্লাওয়ার, হিথ স্ট্রিক এর সেই জিম্বাবুয়ের পর্যায়ে যেতে পেরেছি? ক্রিকেটাররা যে পরিমান বেতন আর সুযোগ সুবিধা পেয়েছেন তার মুল্যায়ন কি খেলায় দেখাতে পেরেছেন? আমার মনে হয় না। আজ যেই বিজয়ে আমরা আনন্দিত তা কিন্তু আরো আগে হওয়া উচিত ছিল। কিন্তু তা হয় নি। এ সম্পূর্ণ ক্রিকেটারদের ব্যর্থতা...
৯৯ এর আইসিসি ট্রফি জেতার কথা মনে আছে? জেতার পর ফ্রিজ,টিভি,টুথপেষ্ট ফ্রি দেবার হিরিক পরে গেল। এর পর এই তো কিছুদিন আগে ওয়েষ্ট ইন্ডিজ A দলের চেয়েও নীচু মানের একটা দলকে হারিয়ে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী তাদের আবারো সম্মানের সাগরে ভাসালেন? আপনাদের কি মনে হয় না আমাদের এই অতি উতসাহ, মূল্যহীন আবেগ আদৌ অপ্রোয়োজনীয়? নেহেয়েত লোক দেখানো, রাজনৈতিক উদ্দেশ্যে করা?
আগের লেখায় লিখেছিলাম "দুর্ভাগা এই দেশে স্বাধীনতার পর যে কয়টি উপলক্ষে পুরো দেশ নেচেছে তার অনেকটাই তোমাদের কল্যানে..." হ্যা কথাটা বিশ্বাষ করি বলেই লিখেছি। কিন্তু এভাবে প্রতিটি জয়ের পর যদি পুরষ্কৃত করার সংষ্কৃতি গড়ে উঠে তবে তা ভাল কিছু বয়ে আনবে না বলেই আমার অভিমত। আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


