somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম বাংলাদেশী শিল্পী হিসেবে হাসানের হিন্দি গানের অ্যালবাম বের হচ্ছে

২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ বছরই বের হচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড তারকা হাসানের হিন্দি গানের অ্যালবাম। আর অ্যালবামটি আসছে ভারতের প্রথম সারির অডিও কোম্পানি ইউনিভার্সাল থেকে। প্রায় দু’বছর আগেই এ বিষয়ে ইউনিভার্সালের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে হাসানের। সেই হিসেবে হাসানই বাংলাদেশের একমাত্র শিল্পী যিনি ইউনিভার্সালের সঙ্গে সর্বপ্রথম অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। দু’বছর আগে থেকেই অ্যালবামের জন্য গান তৈরি করছেন হাসান।

অ্যালবামটির কাজ আরও আগে সম্পন্ন হয়ে প্রকাশিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে তা আর হয়নি। এর মধ্যে ছিল জন্মভূমি ব্যান্ডসহ হাসানের বেশ কয়েকবার বিদেশ সফর, অ্যালবামের স্পন্সর সমস্যা, মুম্বইতে রেকর্ডিং জটিলতা, হাসানের ব্যক্তিগত সমস্যা প্রভৃতি। তবে জটিলতা সত্ত্বেও মুম্বই গিয়ে গত দুই বছরে অ্যালবামের জন্য অনেকগুলো গান তৈরি ও রেকর্ডিং করেছেন হাসান। কিন্তু এখন আবারও নতুন করে কিছু গান রেকর্ডিং করতে হবে। তাই খুব শিগগিরই হাসান মুম্বই যাবেন। আর এবার সম্পূর্ণ অ্যালবামের কাজ সম্পন্ন করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে অ্যালবামের স্পন্সর জটিলতাও সম্পূর্ণ কেটে গেছে। বিদেশ সফর কমিয়ে দিয়ে হাসানও সম্পূর্ণ মনোযোগী হয়েছেন অ্যালবামের কাজে। তাই অ্যালবামটি বের হওয়ার ক্ষেত্রে তেমন কোন জটিলতা এখন আর নেই। হাসানের হিন্দি গানের এই অ্যালবাম বাজারে আসবে চলতি বছরের মধ্যেই। এ প্রসঙ্গে শিল্পী জানান, আসলে এ ব্যাপারে মিডিয়ার কাছে এখন আর তেমন কিছু বলার আগ্রহ তৈরি হয় না। কারণ অনেক দেরি করে ফেলেছি আমি। নিজের কাছেই খারাপ লাগে। দেখা গেছে আমি একটা বললাম কিন্তু তা সেই সময়ের মধ্যে হলো না। এটা বেশ লজ্জাকর ব্যাপার আমার কাছে। তবে এবার ইনশাআল্লাহ অ্যালবামের কাজ শেষ করবো। আমার অ্যালবাম প্রায় রেডি। দুই একটি গানের রেকর্ডিং শুধু আবার করতে হবে। আর কয়েকটি গানের মিক্সিং-মাস্টারিং বাকি রয়েছে। খুব শিগগিরই মুম্বই যাবো সেই বাকী কাজ শেষ করবার জন্য। ওখানে আসলে স্টুডিও খরচও অত্যধিক। মানে এতটা ব্যয়বহুল যে, বলে তেমনভাবে বোঝানো যাবেন না। তবে বাকি কাজ শেষ করে আশা করছি ডিসেম্বরের মধ্যেই অ্যালবামটি প্রকাশ করতে পারবো। বেশির ভাগ গান শেষ হলেও এখন পর্যন্ত নিজের প্রথম হিন্দি এই অ্যালবামের নাম এখন ঠিক করেননি হাসান। ইউনিভার্সালের সঙ্গে আলাপ করেই এই অ্যালবামের নাম ঠিক করা হবে। যে গানগুলো করেছেন তা কেমন হয়েছে এবং প্রথম হিন্দি অ্যালবামের অনুভূতি কি? এমন প্রশ্নের উত্তরে হাসান বলেন, হিন্দি অ্যালবাম তাই অনুভূতিটা তো ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। তবে আমি গানগুলো নিয়ে আশাবাদী। বেশ যত্ন সহকারে তৈরি করা হয়েছে সবক’টি গান। শ্রোতারা পছন্দ করবে বলেই আমার বিশ্বাস। তবে একেবারে গানগুলো দিয়ে ফাটিয়ে দেবো, বাজার মাত করবো এমন কথা আমি কখনই বলবো না। শ্রোতারা পছন্দ করলেই আমার হলো। কারণ তাদের জন্যই তো আমি আজকের হাসান।

সোর্সঃ Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৭
১২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×