ওয়াও অনেক দিনের স্বপ্ন বোধহয় সত্যি হতে যাচ্ছে। সেই প্রিয় হাসান সেই প্রিয় ব্যান্ড আর্ক সব ফিরে আসছে। জানি না সামনে কি হবে কিন্তু ভাবতেই দারুন লাগছে...

"১০ বছর আর্ক থেকে দূরে সরে ছিলেন ব্যান্ডের অন্যতম সদস্য হাসান। আর্কের প্রতিষ্ঠাতা-দলনেতা আশিকুজ্জামান টুলুও চলে যান কানাডায়। সব ব্যবধান দূর করে আবারও একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছেন হাসান ও আশিকুজ্জামান টুলু। শুরু করেছেন আর্কের নতুন অ্যালবামের কাজ।
হাসান বললেন, ‘আমার আর টুলু ভাইয়ের মধ্যে কখনোই কোনো ব্যক্তিকেন্দ্রিক সমস্যা ছিল না। ব্যান্ডের কারণেই কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কিছুদিনের জন্য আমি দূরে সরেছিলাম। এবার আবার যুক্ত হয়েছি। আর্ক বা টুলু ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা এখনো আগের মতোই আছে।’
আর্ক ব্যান্ডের দলনেতা আশিকুজ্জামান টুলু এখন কানাডায় আছেন। তাঁর সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে হাসান হঠাৎ আমাকে ফোন দেয়। সে আবার আর্কে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করে। আমিও অনেক দিন ধরে এমনটিই ভাবছিলাম। কিন্তু ব্যস্ততার কারণে হাসানের সঙ্গে ব্যাপারটি নিয়ে আলোচনা করা হয়নি। এখন যেহেতু হাসানও ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে, আশা করছি, নতুনভাবে আমরা ভালো কিছু করতে পারব।’
আর্ক ব্যান্ডের সদস্যদের ব্যাপারে টুলু বললেন, ‘আমি ও হাসান থাকছি। পঞ্চম থাকছেন না। অন্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে। নতুন গানের সুরারোপের দায়িত্ব হাসানকেই দেওয়া হয়েছে। শিগগিরই আমরা নতুন অ্যালবামের কাজ শুরু করব। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমি দেশে ফিরব। তখন পুরো কাজ হবে। তখন থেকে নিয়মিত পুরো লাইন-আপ নিয়ে কনসার্ট করব।’ হাসান জানান, এখন থেকে আর্কের নামেই বিভিন্ন কনসার্টে গান করবেন তিনি। উল্লেখ্য, ২০০০ সালে আর্ক থেকে বেরিয়ে হাসান জন্মভূমি এবং স্বাধীনতা নামে দুটি ব্যান্ড গঠন করেন।"
Source

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


