
শেয়ার সম্পর্কে একটি প্রচলিত গল্প বলি হয়ত অনেকেই জানেন, এক শহরে বানরের প্রচুর উপদ্রব ছিল। শহরবাসী বানরের অত্যাচারে অতিস্ট ছিল। হঠাত হ্যামিলনের বাশিওয়ালার মতন এক ব্যাবসায়ীর আবির্ভাব হলো। সে বল্ল আমি বানর ক্রয় করবো প্রতি বানর ১০ টাকা করে। শহরবাসী হুমরী খেয়ে পড়ল বানর ধরার জন্য। শত শত বানর ব্যাবসায়ীর খাচায় বন্দি হলো।ব্যাবসায়ী আবার ঘোষনা দিলেন, আরো বানর কিনবেন প্রতিটি ২০ টাকা করে। করে। শহরবাসী হুমরী খেয়ে পড়ল বানর ধরার জন্য। বানর প্রায় শেষ হয়ে আসলো। সবাই টাকা নিয়ে খুশি মনে ঘরে ফিরে গেল। ব্যাবসায়ী আবার ঘোষনা দিলেন, আরো বানর কিনবেন প্রতিটি ৩০ টাকা করে।শহরবাসী আবারো হুমরী খেয়ে পড়ল বানর ধরার জন্য। বানর একদম শেষ হয়ে গেলো। সবাই টাকা নিয়ে খুশি মনে ঘরে ফিরে গেল। ব্যাবসায়ী আবার ঘোষনা দিলেন, আরো বানর কিনবেন প্রতিটি ৫০ টাকা করে। কিন্তু শহর বাসী আর কোনো বানর খুজে পেলো না। সবাই আক্ষেপ করতে লাগ্লো যদি আরো বানর থাকতো!!! ব্যাবসায়ী পাশের শহরে চলে গেলেন এবং বলে গেলেন কেউ বানর ধরে দিতে পারলেই আমি ৫০ টাকা মুল্যে ক্রয় করবো, এবং আমার ম্যানেজারকে এখানে রেখে গেলাম। শহরবাসী বানর খুজে খুজে হয়রান হয়ে গেলো। ম্যানেজার বললেন আমি ৪০ টাকা দামে আমার হাতে খাচায় থাকা সব বানর বিক্রয় করতে পারি। আমার বস আসলে আপ্নারা ৫০ টাকায় বিক্রয় করতে পারবেন। শহরবাসী হুমরী খেয়ে পরলো তাদের বিক্রয় করা বানর গুলো কিনার জন্য। সব বানর বিক্রয় করা হয়ে গেলে ম্যানেজার গায়েব হয়ে গেলো। আর ঐ ব্যাবসায়ীর ও দেখা পাওয়া গেলো না।

সোর্স
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


