
চারটি বছর কেটে গেছে। এখনো বাংলাদেশ ‘ভীতি’ কাটেনি বীরেন্দর শেবাগের। কাটবে কীভাবে, ২০০৭ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় ভারতীয় দলকে পাঁচ উইকেটে হারিয়ে লজ্জায় ডুবিয়েছিল বাংলাদেশ। এবার শুধু গ্রুপ পর্বে নয়, উদ্বোধনী ম্যাচেই টাইগারদের মুখোমুখি হতে হচ্ছে ভারতকে। একটু ভয় ভয় লাগাটাই স্বাভাবিক। শেবাগদের এই ভীতিতে নতুন মাত্রা যোগ করেছে ম্যাচটির ভেন্যু। টাইগারদের সঙ্গে লড়তে হবে যে বাংলাদেশের মাটিতেই!
‘আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে। কারণ, বাংলাদেশের মাটিতেই উদ্বোধনী ম্যাচ খেলতে হবে। বাংলাদেশের লোকেরা প্রত্যাশা করে, ওরা আবারও হারাবে আমাদের’— ভারতের সংবাদ চ্যানেল সিএনএন-আইবিএনকে বলেছেন শেবাগ।
তাহলে কি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে প্রতিশোধ হিসেবে দেখছেন শেবাগ? এ প্রশ্নে বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়কের জবাব, ‘প্রতিশোধ বলতে পারেন। আমরা মোটেও ম্যাচটাকে সহজভাবে নিচ্ছি না। আমরা আমাদের সেরাটাই চেষ্টা করব। মনে হচ্ছে, বাংলাদেশের মাটিতে ম্যাচটা কঠিন হবে।’
টাইগারদের নিয়ে এত দুশ্চিন্তা। তবে অন্য প্রতিপক্ষদের সামলাতে আত্মবিশ্বাসী শেবাগ, ‘সর্বশেষ যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলেছি, তখন তাদেরকে ৫-০ তে হোয়াইটওয়াশ করেছি আমরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও ভালো করেছি। পোলার্ড ও গেইলের মতো ব্যাটসম্যান থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে। কিন্তু ভারতেরও ভালো ক্রিকেটার আছে।’
সোর্সঃ Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



