
কিছুক্ষন আগে রাত পৌনে ২টার দিকে প্রথম আলোর সাইটে গিয়ে নিচের নিউজ পড়ছিলামঃ
সব ধরনের ক্রিকেট থেকে সৌরভের অবসর
কলকাতা নাইট রাইডার্সের জীবন শুরু হয়েছিল ২০০৮ সালে। ওই বছরই সৌরভ গাঙ্গুলী বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। এরপর থেকে নাইট রাইডার্সের পাশাপাশি খেলেছেন বাংলা দলের হয়ে। কিন্তু এবার আইপিএলের কোনো দলের হয়েই খেলার সুযোগ না পেয়ে ক্ষোভে আজ সোমবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কলকাতার এই ‘বরপুত্র’।
‘আমি আইপিএলে খেলার কোনো সম্ভাবনা দেখছি না। ফলে খেলা চালিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। কারণ আইপিএলে নিজেকে ফিট রাখার জন্যই রঞ্জি ট্রফিতে খেলেছি আমি।’ ভারতের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে ক্রিকেটকে চিরতরে বিদায় জানানোর সিদ্ধান্তটি জানিয়ে বলেছেন সৌরভ।
ভারতের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক সৌরভ। পাঁচ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। অবসর নেওয়ার পর আইপিএলের গত তিনটি আসরেই খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। নেতৃত্ব দিয়েছেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে অবিক্রীত থেকে গেছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি কলকাতাসহ ১০টি ফ্রাঞ্চাইজের কেউই। নিলামের ২০ দিনেরও বেশি সময় পর ভারতীয় বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে স্বপ্ন দেখছিলেন সৌরভ-ভক্তরা। কিন্তু তিনটি ফ্রাঞ্চাইজের আপত্তির কারণে সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি।
নিলামে কেউ না কিনলেও মুখ বুজে সয়েছেন সৌরভ। কয়েক দিন পর মুখ খুলেছিলেন, কিন্তু কাউকে সরাসরি দায়ী করেননি। বিদায় বেলায় চাপা ক্ষোভটা আর চেপে রাখতে পারেননি সৌরভ, ‘ক্রিকেটীয় যুক্তি আর অতীত পারফরম্যান্স বলে, আমাকে দলে রাখা উচিত ছিল। আমাকে বাদ দেওয়ার অনেক কারণ থাকতে পারে। তবে তা পারফরম্যান্স নয়!’
ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন কলকাতার ক্রিকেটপ্রেমীদের প্রাণ। সৌরভের এ সিদ্ধান্ত মানতে পারছে না বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থাটির প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া তাই বলে দিয়েছেন, ‘আমি মনে করি, আমাদের সবার উচিত সৌরভকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করা।’—ওয়েবসাইট। [/quote]
সোর্সঃ http://www.prothom-alo.com/detail/date/2011-02-07/news/129715
খবরটা পড়া শেষ করে হোমপেইজে গিয়েই দেখলাম আগের খবরটি বাদ পড়েছে।বরং সেখানে নতুন লেখা যোগ হয়েছে যা আগের নিউজের পুরাই বিপরীত
অবসরের খবর উড়িয়ে দিলেন সৌরভ
ভারতীয় এক টেলিভিশন চ্যানেল দিয়েছিল খবরটা—সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গাঙ্গুলী। এরপর বিভিন্ন ক্রিকেট ওয়েবসাইটেও চাউর হয়ে যায় খবরটা। কিন্তু খবরের সত্যতা উড়িয়ে দিয়ে ভারতের সাবেক অধিনায়ক জানিয়েছেন—তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাহলে তাঁর বক্তব্যটা কী? ‘২০০৮ সালে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। যদি আইপিএলে খেলার সুযোগ না পাই, তাহলে কোনো ধরনের ঘরোয়া ক্রিকেটেই খেলব না। কিন্তু যদি আইপিএলে খেলার সুযোগ হয়, তাহলে নিজের ফিটনেস ধরে রাখার জন্য ঘরোয়া ক্রিকেটেও খেলব আমি।’—সৌরভের উত্তর।
গত তিনটি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সৌরভ। কিন্তু এবার শাহরুখ খানের দল কোনো আগ্রহই দেখায়নি তাঁর ব্যাপারে। আইপিএলের খেলোয়াড় নিলামে অবিক্রীত সৌরভের জন্য পরে আগ্রহ দেখায় কোচি। বিশেষ সুবিধায় ভারতের সাবেক অধিনায়ককে নিতে চেয়েছিল তারা। কিন্তু অন্য দলগুলোর আপত্তির মুখে বিসিসিআই নাকচ করে দেয় কোচির আবেদন। তবে এখনো যে আইপিএলে খেলার আশায় আছেন, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার গুজব খণ্ডন করতে গিয়ে তা পরিষ্কার করলেন সৌরভ। ওয়েবসাইট।
সোর্সঃ http://www.prothom-alo.com/detail/date/2011-02-08/news/129927
কয়েক মিনিটের ব্যাবধানে পুরো বিপরীত ধর্মী ২টি নিউজ পড়ে মজাই পেলাম। প্রথম নিউজটি অনলাইন সংষ্করনে তেমন চেক না করেই বোধহয় উঠায় দেওয়া হয়েছিল।শেষের নিউজটাই কালকের পত্রিকায় আসবে। এভাবে অনলাইন সংষ্করনে বেশ কয়েক ঘন্টা এরকম বিভ্রান্তিমূলক নিউজ রাখাটা প্রথম আলোর মতো জনপ্রিয় পত্রিকার জন্য মোটেও শোভনীয় নয়..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



