
কার ভাগ্য কিভাবে খুলে যায় কেউ কি আগে থেকে বলতে পারে? সারাজীবন বিগ্রেডের নায়িকা থাকা শিল্পা শেঠী বিগ ব্রাদারে বর্ণবাদী মন্তব্যের কারনে প্রচারনার শির্ষে চলে এসে যার ফলে এখন হলিউডের রথি মহারথিদের সাথেও বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। লাইমলাইটে আসার জন্য মডেল পুনম পান্ডের প্রচেষ্টা তাকে জনপ্রিয়তার আসনে বসিয়েছে। ভারত পাকিস্তান ম্যাচের আগে নগ্ন হবার ঘোষনার ফলে ইন্টারনেটে গত ২ দিনের সবচেয়ে সার্চ করা টপিকের একজন হয়েছে এই অখ্যাত মডেল। আশা করা যায় এই ঘোষনার ফলে খুব দ্রুত একজন বড় সেলিব্রেটিতে পরিনত হবেন অখ্যাত মডেল পুনম পান্ডে। আজকে প্রথম আলোতে তার কথাগুলো পড়ে হাসব না কাদব বুঝতে পারলাম না। ভালই মজা পেলাম আপনারাও পাবেন নিশ্চয়ইঃ
ভারত জিতলে কথা রাখবেন মডেল পুনম

ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল নিয়ে পৃথিবী জুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। কে জিতবে এবারের বিশ্বকাপ? ফাইনালের টিকিট পাওয়ায় ভারত জুড়ে এ উত্তেজনা যেন আরও একটু বেশি। সে উত্তেজনায় ঘি ঢাললেন মুম্বাইয়ের মডেল পুনম পান্ডে। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত জিতলে দলের জন্য নগ্ন হতে প্রস্তুত এই মডেল।
টাইমস অব ইন্ডিয়াকে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাত্কারে পুনম বলেন, ‘অবশ্যই, আমি বিবস্ত্র হব। কিন্তু কোথায়? খেলোয়াড়েরা যেখানে চান সেখানেই নগ্ন হতে প্রস্তুত আছি। এটা খেলোয়াড়দের ড্রেসিং রুম, এমনকি স্টেডিয়ামের যেকোনো স্থানে।’
পুনম আরও বলেন, ‘ভারতের অসংখ্য মানুষের সমর্থন রয়েছে আমার পক্ষে। জনগণ আমাকে উত্সাহিত করছে। ভারতীয় দলের জন্য কিছু করছি এ জন্য আমার মা-বাবাও গর্ববোধ করছেন
নগ্ন হওয়া অপরাধ এবং এ জন্য তাঁর সমস্যা হতে পারে, এমন প্রশ্নের জবাবে এই মডেল বলেন, ‘আমি বিসিসিআইর অনুমতি গ্রহণ করতে যাচ্ছি। আমি আইনবিরোধী কোনো কিছু করতে চাই না।’
তবে ফেসবুকে বন্ধু ও সহকর্মীরা তাঁকে অনুরোধ করেছেন বিসিসিআইর অনুমতি ছাড়াই নগ্ন হওয়ার জন্য। মডেল শ্বেতা শর্মা পুনমকে লিখেছেন, ‘বিসিসিআই নিষেধ করলেও পুনম নগ্ন হবেন। এমন কোনো অজুহাত তিনি দেবেন না, যদি তারা রাজি থাকে তাহলেই আমি নগ্ন হব।’
ইন্টারনেটে গত দুই দিন সবচেয়ে বেশিবার সার্চের তালিকায় থাকা পুনম বলেছেন, ‘বিজয়ী ভারতীয় দলকে উপহার দেওয়ার সেরা পথ হলো নগ্ন হওয়া।’ সে তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি নতুন প্রজন্মের মেয়ে!
টাইমস অফ ইন্ডিয়ার মূল প্রতিবেদনটির লিঙ্কঃView this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


