
সাধারন Samsung ১৯ ইঞ্চি LCD মনিটরে ফটো রিটাচিং এর কাজ করে মোটেও সাচ্ছন্দ বোধ করছি না । সবচেয়ে বেশী সমস্যা লাগছে কালার এর ক্ষেত্রে। LCD মনিটরের আউটপুট অনেক বেশী সাদা মনে হচ্ছে। অন্যদিকে মনিটর এর বিভিন্ন এংগেল থেকে তাকালে ভিন্ন ভিন্ন কালার, ব্রাইটনেশ,কন্ট্রাষ্ট দেখা যায় যা CRT মনিটরের বেলায় ছিল না। ফটোশপে কিছু এডিট করে CRT মনিটরে নিয়ে গিয়ে দেখলে দুই মনিটরের কালারের ভিন্নতা চোখে পড়ে ।
এ অবস্থায় যে কোন মূল্যে আমি পুরাতন CRT মনিটরের মতো কালার পেতে চাই। আধুনিক LCD/LED মনিটরে কি তা পাওয়া সম্ভব? অথবা অন্য কোন সাজেশন?
অনেকেই আছেন যারা LCD/LED ব্যাবহার করতে বলেন। তারা সম্ভোবত সাধারন মুভি দেখা/গেম খেলার এক্সপেরিয়েন্স থেকে বলছেন। কিন্তু ফটো রিটাচিং এর মতো গ্রাফিক্স এডিটিং কাজে সাধারন LCD/LED মনিটরগুলো কখনোই CRT মনিটরের মতো একুরেট কালার শো করতে পারে না। এ কারনেই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনাররা Professional Series এর LCD/LED ব্যাবহার করেন যা বাজারের সাধারন LCD/LED এর চেয়ে দামী হয়। আর সাইজ শুরু হয় সাধারনত ১৮/২০ ইঞ্ছি থেকে।
উদাহরনঃ
ViewSonic এর VP Series এর LCD মনিটর
Click This Link
ASUS এর PA246Q মডেল যেটির "P-IPS panel with 98% Adobe RGB coverage and 178° wide viewing angle"
Click This Link
ফোরামে গ্রাফিক্সের কাজ যারা করেন বা ভাল প্রফেশনাল সিরিজের মনিটর সম্পর্কে যাদের ধারনা আছে তাদের মতামত আশা করছি। দাম কেমন পরতে পারে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


