somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপস্থিত বুদ্ধি আর ভাগ্যের জোরে ছিনতাইকারীর হাত থেকে বেচে গেলাম আজ...

২৩ শে জুলাই, ২০১১ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ রাত সাড়ে ৮টার দিকে রায়েরবাজার থেকে ধানমন্ডী সোবহানবাগে যাবার জন্য ধানমন্ডী ২৮ পর্যন্ত রিকশা ঠিক করেছিলাম। বেশ কিছুদিন ধরে পিসিটা সমস্যা করছিল বিধায় পিসিটা চেক করবার জন্য সাথে ছিল রিকশার নিচে রেখে যাচ্ছিলাম। ৩২ নাম্বারের ব্রিজ থেকে নিচের ঢালে এসে একটু সামনে যাওয়া মাত্রই একটা ছেলে রিকশাওয়ালাকে মামা কয়টা বাজে জিজ্ঞেস করতে করতে রিকশার উপরে এসে পরে রিকশা থামায় দিল। সাথে সাথে দেখি রিকশার ২ পাশে আরো ৩ তরুন হাজির। আমি কুইক রিফ্লেক্সের গুনে লাফ দিয়ে রিকশা দিয়ে নেমেই একটু দৌড়ে গলার সর্বশক্তি দিয়ে ছিনতাইকারী...ছিনতাই বলে চেচাতে চেচাতে পাশের ফ্ল্যাটের গেটে পৌছে যাই। সেই ৩ জনের একজন আমার শার্ট একটুর জন্য ধরতে পারে নাই,হালকা ছোয়া লেগেছিল,অন্যদিকে আরেকপাশের আরেকজন কোন শব্দ করবি না বলতে বলতে এগুচ্ছিল। আমার হঠাত দৌড় আর প্রচন্ড জোরে চিতকারে ওরা আর সামনে না এসে যে যার মতো চারদিকে দৌড়ে/হেটে চলে যায়। আল্লাহোর রহমতে রিকশায় পড়ে থাকা আমার সিপিউ নেওয়ার সাহস করে নাই কারন আমার চিতকারে মুহুর্তের মধ্যে পাশের ফ্ল্যাটের কেয়ারটেকার আর দাড়োয়ান বাসার বাহিরে চলে আসে। তারা বলল আমার চিতকার শুনে তারা ভাবছে কেউ বিপদে পরছে। মুহুর্তটা যে কেমন ছিল বলে বোঝানো যাবে না। সেই ফ্ল্যাটে চিৎকার করে ঢুকার পরে আমার সাড়া শরীর কাপছিল। সিপিউটা নিয়ে গেলে ২০-২৫ হাজার টাকার লস হয়ে যেত। রিকশা থেকে নামতে আর ২-৩ সেকেন্ড দেরী হলেই ওরা পাশ থেকে চিপে ধরত-আমার কিছুই করার থাকত না। জানি না কোথা থেকে কি মাথায় আসল যে এতো দ্রুত সিদ্ধান্ত নিয়ে রিকশা থেকে লাফ দিয়ে নেমেই চিতকার করতে করতে দৌড়ে আরেক বাসায় ঢুকে পরেছিলাম

এর আগে ১২ এ থেকে আমার ছোট ভাইয়ের মোবাইল নিয়ে গিয়েছিল, আবাহনী মাঠের একটু আগে রিকশায় দিয়ে যাবার সময় পাশ থেকে আমার বউয়ের ব্যাগ টান দিয়ে (মোটরসাইকেলে করে) আবাহনী মাঠের পাশের সরু গলি দিয়ে পালিয়ে গিয়েছিল।আমার বউয়ের ব্যাগ টান দিয়ে নিয়ে যাবার সময় আমি সাথেই ছিলাম। অদ্ভুদ ব্যাপার হোল আমি ওকে মাত্র ১০ মিনিট আগেই বলেছিলাম ব্যাগটা সাবধানে রাখো। কথার ফাকে কখন ওর ব্যাগ বাম দিকে চলে গিয়েছিল খেয়াল করে নাই। মটোরসাইকেলে বসা ছিল দুই জন যার পেছনের জন রিকশার কাছে বাম পাশে এসে জোড়ে টান দিয়ে পালিয়ে যায়। টাকা, মোবাইল সব যায়। কি যে অসহায় পরিস্থিতি... এসব থেকেই শিক্ষা নিয়ে সবসময় সতর্ক থাকি।

সোবহানবাগে থাকতাম বলে প্রায় ১০ বছর ধরে ৩২ নাম্বারের ব্রিজ দিয়ে যাওয়া আসা করছি। এর আগে কখনোই এমন কিছু হয় নাই। রিকশায় সবসময় এলার্ট থাকি বলে প্রাক্তন প্রেমিকার (এখন বউ) কাছে বহু খোটা শুনেছি। কিন্তু এখন সেই অভ্যাসের কারনেই বেচে গেলাম। ফোরামের সবাই রিকশা/কোন যানবহনে যাবার সময় এলার্ট থাকার চেষ্টা করবেন। বিশেষ করে অস্বাভাবিক কিছু ঘটার শুরুতেই নিজেকে প্রস্তুত করে নেওয়া ভাল। কয়েক সেকেন্ড দেরী হলেই অনেক সময় এসব ছিনতাইকারীর কাছে অসহায় আত্নসমর্পন ছাড়া কিছুই করার থাকে না। আর ঈদের মৌসুম শুরুর আগে এসব ছিনতাই বেড়ে যায়। সবাই নিরাপদে চলাফেরা করুন-খারাপ রাস্তাগুলো যেনে বুঝে সতর্ক হয়ে পার হোন এই প্রত্যাশা রইল...
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১১ রাত ১:১৮
৩০টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×