somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলু ক্রয়ে আমার ভূয়া মার্কেটিং পলিসি

২৯ শে মে, ২০০৭ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজার করতে যাওয়াটা আমার কাছেসবচেয়ে বিরক্তিকর একটা ব্যাপার, সেটা এখনই হোক আর আজ থেকে ১০ বছর আগেই হোক, বরাবরই এ বিষয়টার প্রতি একটা অনীহা ছিলই। কেউ যদি বলেন না পারলে এমন অনীহা হবেই, আমি সত্যকে মাথা পেতে নেব। আসলেই বাজারে গিয়ে দরাদরি, কোনটা ভাল কোনটা মন্দ সেটা বাছবিছারের ক্ষমতা নাই বললেই চলে।

তো কিছুদিন আগে আমার মা, তিনিও গাল মুখ ভারী করে বসে আছেন এবং অনবরত তার বড় সন্তানকে বাজার সদাইয়ের উপদেশ দিয়েই চলেছেন, কে শোনে কার উপদেশ, এ কান দিয়ে শুনছি আর ও কান দিয়ে বের করছি, যেহেতু মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছি তাই কাউকে সন্তুষ্ট কিভাবে করতে হয় তা ভালভাবেই জানা, মা-কেও সেভাবে ম্যানেজ করছি।

অবশেষে একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারের উদ্দেশ্যে গমন। সাদাই বেশী কিছু না মাত্র ১ কেজি আলু ক্রয় করতে হবে।
কার্য যথাযথ সম্পাদন করে প্রত্যাগমন। বাসার সবাই এমন ভাব ধরেছিলেন যেন আমি বহুকিছু উদ্ধার করে বাসায় ফিরছি।
যাই হোক যে যে কাজ জানেনা তাকে যতই তালিম দেয়া হোক তা কি ভালভাবে হয়? আমারও তাই হল ১ কেজি আলুর মধ্যে প্রায় অর্ধেকেই পঁচা এবং নষ্ট। মা - তো রেগে ফুলে ফেপে হা-পিত্যেশ করছে।

তোর কি চোখে বাজারে আর আলু পড়েনি ? কি এনেছিস?
- মা, অনেক ঘুরলাম, শেষে দেখি একটা ঝুড়িতে এই কয়টাই আলু ছিল, নিয়ে নিলাম, বেচারা ! এই কয়টার জন্য না জানি কতক্ষন বসে থাকে তাই তাকেও রেহাই দিলাম আমারও কেনা হল
এটা কোন যুক্তি হল !
- না, যুক্তি একটা আছে। আমার মার্কেটিং পলিসি এখানে এপ্লাই করেছি। আলু গুলো দেখ উপরের দিকটা কি ফিটফাট দেখে মনে হয় ভিতরের অবস্থা এমন, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যখন পুরো বাজার ঘুরে দেখি অনেকের বস্তা বস্তা আলু পড়ে আছে, একই রকম একটু মোটা তাজা অথচ বিক্রি নাই, তার মানে কি লোক সেখানে তেমন যাচ্ছেনা, অথচ এই লোকের একটা ঝুড়িতে এই কয়টাই বাকী ছিল, তার মানে লোকজন এরটা বেশী কিনতেছে, ভাবলাম যেহেতু পাবলিক টানছে তার মানে এটাই বেস্ট।

মা, আমার মন বোঝানো, আলু ক্রয়ের ভূয়া মার্কেটিং পলিসির কাহিনী শুনে কিছু না বলে সোজা কাটা পঁচা আলুগুলো পুনরায় প্যাকেটে ভরে আমার হাতে দিয়ে ফেরত দিয়ে আসতে বললেন, আরও বললেন টাকা ফেরত আনার দরকার নাই।

মায়ের আদেশ শিরোধার্য, বাজারে যাওয়া হল সেই লোককে আর খুজে বের করা সম্ভব হলনা। পাবই বা কিভাবে আমিই তো ছিলাম সর্বশেষ কাষ্টমার।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×