শুক্রবারটা আমাদের কাছে একটু আরাম আয়েশের দিন, সে ছাত্রই হোক, চাকুরীজিবীই হোক আর বাসার গিন্নীই হোক সবার জন্য আমাদের অন্য রকম একটা দিন হয়তবা পরিবারের সবাইকে সাথে নিয়ে ব্যস্ততার দিনগুলোর মাঝে এই একটি দিনকে আলাদা করে পার করা। আর আরাম আয়েশের কথা বলছি কেন, পুরোটা সপ্তাহের ৬দিনই তো হাড় ভাঙ্গা খাটুনি এই দিনে না হয় বিছানায় গা গড়িয়ে পার করা !
সবার কাছে কেমন জানিনা, আমারটা আমি অন্তত যা বলতে পারি, তা হল এই শুক্রবারটা আমার জন্য মহাব্যস্তময় একটি দিন। অন্য যেকোন দিনের তুলনায় এই দিনে সবচেয়ে বেশী ব্যস্ত থাকতে হয় আমাকে। না না ! প্রিয় কোন মানুষকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া নয় কিংবা এমন সংসারও নয় যে সন্তানদেরকে সময় দিতে হবে, এসব কিছুই না ব্যস্ত থাকতে হয় মানে ডুব দিয়ে থাকতে হয় অফিসের ফাইলের মাঝে, কম্পিউটারে নেটের সামনে, আর মিনিট ৫পর আসা ক্লায়েন্টদেরকে নিয়ে।
সাথে যে জিনিসটি আছে আর তা হল বসের করা নজরদারি এবং ফাপারগিরি। দুমিনিট পর পর এসে কি করছি দেখে যাবে। এমনিতেই শুক্রবারে অফিস করতে মেজাজ গরম থাকে তারপরে বসের ফাপরি কাটা ঘায়ে নুনের ছিটা দেয়।
চা-কফি ইচ্ছেমত তাই আর কি টি বয় গুলোকেও ব্যস্ত রাখি সবসময় এই কাজে। আর ফোন তো আছে,চাচা, খালু, আংকেল, নানা, নানী, আন্টী, মামী, ছেলে, বুড়ো ছুড়ো কোন ক্যাটাগরিও বাদ নেই।
তারপরেও অফিস অফিসই, ভাল লাগুক আর নাই লাগুক আমাদেরকে অফিসে আসতে হবে অফিস করতে হবে। আর আমার তো রয়েছে শুক্রবেলার অফিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

