মেয়েদেরকে পণ্য হিসেবে দেখা হয়, কিংবা যদি এইভাবে বলি পুরুষশাসিত সমাজে মেয়েদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হয় - এমন কোন বাক্যের সাথে নিশ্চয়ই সবাই কম বেশী পরিচিত। প্রসঙ্গ তা না, কেউ যদি বলে মেয়েদেরকে পুতুল হিসেবে দেখা হয়,
আর প্রসঙ্গের সূত্র ধরে কেউ যদি বলে বসে “মেয়েরা কনডমের ব্যবহারের মতন” আর যে বক্তা সে যদি স্বয়ং একজন মেয়েই হয় তাহলে বিষয়টি শুনতে কেমন লাগবে? অব্যশই কৌতুহূল জাগবে এত কিছু উদাহরণ থাকতে কেন একটি ‘ওয়ান টাইম ইউজ বস্তুও’ সাথে মেয়ে সমপ্রদায়ের কোন না কোন মেয়েকে কিংবা পুরো মেয়ে জাতিকে তুলনা করা হল। কৌতুহূল আমারও হয়েছিল, তাই পাল্টা উত্তরের পরিবর্তে প্রশ্ন করেছিলাম কেন কনডমের সাথে তুলনা করা হল? প্রশ্নের উত্তর প্রদানে সহজ সারল্য ভঙ্গিমায় উপস্থাপন আমাকে এক প্রকার হতবাকই করেছিল।
- মেয়েদেরকে কনডমের সাথে তুলনা করেছি দেখে আশ্চর্য হচ্ছ, অথচ দেখ একটি কনডমের সাথে কত মিল “একটি কনডমের প্যাকেট কতই না সুদৃশ্য প্যাকেটে মোড়ানো থাকে, প্যাকেটা যেমন সুদৃশ্য তার চেয়ে প্যাকেটের মোড়কে প্রিন্ট করা ডিজাইন যেকোন পুরুষের দৃষ্টি থেকে মস্তিষ্কে যে ধরনের বার্তা প্রদান করে তাতে আকৃষ্ট হবার বহুত রসদই যোগায়। তারপর সযতেœ প্যাকেটি থেকে চকচকে মোড়কের কনডমের সাব-প্যকেকটি ধীরে ধীরে ছিড়ে খোলা হয়, তারপর কনডমটিকে নির্দিষ্ট সময়ে নির্ধারিত সময় ধরে ব্যবহার করে কনডমের বিশেষত্ব হাসিল করা হয়। যখন পুরুষের চিরায়িত সমস্ত ত্যাগে চিরায়িত সুখ প্রাপ্তি ঘটৈ তখন, অবশেষে সুদৃশ্য দুটি মোড়কের ভিতরে থাকা অব্যবহৃত কনডমটি ব্যবহারের পর শেষ স্থান হয় নর্দমায় কিন্তু তারপরেও তার ভিতরে রয়ে যায় আবর্জনা”
- তোমরা এভাবেই দেখ মেয়দেরকে, প্রথমে কিনে নাও, তারপর ব্যবহারের পারা, শেষ হলে ছুড়ে ফেলা।
যদি কেউ পোষ্টটি পড়ে বিশ্বাস করতে না চান কথাগুলো কোন মেয়ের মুখ থেকে উচ্চারিত কিনা? তা বিশ্বাসের সমস্ত ভাবনা আপনার উপর ছেড়ে দিলাম
যদি কেউ পোষ্টটি পড়ে বিশ্বাস করেন আমি বানিয়ে কথাগুলো সাজিয়েছি, তারও বিশ্বাসের সমস্ত ভাবনা আপনার উপর ছেড়ে দিলাম
উপরের দুটোই বিশ্বাস করতে পারেন আবার কোনাটাও বিশ্বাস না করতে পারেন।
[বিষয়টি পোষ্ট আকারে দেবার বিন্দুমাত্র ছিলনা, তারপরেও দিয়ে দিলাম ধৃষ্টতা হলে মার্জনা করবেন। ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



