নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

একটি বোনের জন্য বাবার কাছে সে কি আকুতি !

২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:১২

শেয়ারঃ
0 0 0

কৌশিকের বিপাশা পোষ্টটি পড়ার পর একটি সুন্দর অভিজ্ঞতার সাথে নিজেকে সমন্বয় করাতে পারলাম, ভাই-বোনের সম্পর্ক যে কত মধুর হতে পারে তার বাস্তব কোন উপলব্ধি না থাকলেও সেদিনকার পোষ্টের খুবই সাধারণ একটি বিষয়কে কেন্দ্র করে ভাই-বোনের এ সম্পর্কের শ্রেষ্ঠত্ব আর মহত্বকে কিছুট হলেও অনুভূত হয়েছে।

আমার কোন বোন নেই, না ছোট না বড়, না পেয়েছি বড় বোনের ভালবাসা, না দিতে পেরেছি ছোট বোনকে আদর, ভালবাসা, অসম্ভব রকম মিস করি, তাই যখন একটি পরিবারের ভাই-বোনের মধুর সম্পর্ক, খুনসুটি, রাগারাগি, আবার পাশাপশি এসব কিছু দেখি কেমন জানি মনে জীবনে বড় কিছু পাওয়া থেকে বঞ্চিত হলাম, অৎঅজন্তেই চলে আসে “ইস, আমার যদি একটা বোন থাকত কতই না মজা হত!”
আমরা দু-ভাই, আমিই বড় ছোটটা বছর দেড়েক ছোট তাই সবকিছু শেয়ার করতে হয় বাবা-মা’এর সাথে, সবকিছুতো করা যায়না, কিন্তু যদি বোন থাকত হয়তবা দেখা যেত সেই আমার সব ফিলিংসগুলো শেয়ার করে নিচ্ছে, মেয়েরা যা পারে। হয়ত বোন থাকলে সেই সকালে ঘুম থেকে জাগিয়ে দিত, অফিসের গোছানাটো ওই করত, প্রতিদিন ফোন করে একটা না একটা আবদার থাকতই অভিমান, রাগারাগি, খুনসুটি কোনকিছুই হয়না, তবে একটা কষ্ট থেকে বেচে যাব বলে মনে হয় যখন ওকে বিয়ে দিয়ে পরের ঘরে দিতে হত সেই কষ্টটা বোধহয় আমাকে করতে হবেনা।

ছোট বেলায় যখন আমি ক্লাস ওয়ানে তখন পাশের বাসার আংকেলের ৫টা মেয়ে বেবী ছিল, তার মধ্যে যে সবচেয়ে ছোট ছিল তাকে কোলে নিতে না পারলেও সারাদিন তার কাছেই থাকতাম, আদর করতাম, আর বাড়ীতে ফিরলেই বাবার কাছে অন্যায় আবদার “বাবা, পাশের বাসার ওই পিচ্চি বাবুকে আমাকে এনে দাওনা” বাবা কিসব বলে বুঝিয়ে রাখতেন। আমাদের একটি বোনের জন্য তীব্র চাওয়া বাবাকে ব্যকুল করে তুলেছিলাম। বাবাও চাইতেন একটি মেয়ে কিন্তু পালিত। একবার সে সুযোগ এসেছিল, হাসপাতালে একটি মেয়ে সন্তান প্রসবের পর মেয়েটিকে বিছানায় ফেলে মা পালিয়েছিলেন, হাসপাতালের ডাক্তার আংকেলকে আগেই বলা ছিল কেউ যদি মেয়ে দিতে চায় তা যেন বাবাকে বলেন, তো বাবা জানা মাত্রই কাজ ফেলে ছুটলেন হাসপাতালে, কোলেও তুলে নিলেন, ডাক্তারকে সমস্ত কাগজপত্র রেডী করতে বললেন, শর্ত ছিল একটি এই মেয়েকে ভবিষ্যতে কেউ দাবী করতে পারবেনা ও একান্তই আমাদের হবে, আমাদের ছোট বোন হবে, আর আমার বাবা-মা’এর একমাত্র মেয়ে সন্তান হবে। সবকিছু রেডী এমন সময় ওই হাসপাতালেও একজন মহিলা ডাক্তার তার কোন ছেলেমেয়ে নেই, তিনি বাবাকে অনুরোধ করলেন বাচ্চাটি তাকে দেবার জন্য, বাবা প্রথমে ইতস্তত করলেও আমার মা-এর অনুরোধে তিনি দিলেন একটি যুক্তিতে আমরা তার দুটি সন্তান কিন্তু একজন মায়ের কোন সন্তান নেই, সে হয়তবা এই মেয়েটিকে নিয়ে সন্তানহীনতার দু:খ লাঘব করতে চাইছেন, মা হয়ে হয়ত আরেক মা’এর কষ্টটা বুঝতে পেরেছিলেন। মনে পড়ে বাড়ীতে এসে খুব কেদেছিলাম কেন বাবা আমাদের বোনকে দিয়ে দিলেন অন্যের কাছে, বাবা প্রতিশ্রুতি আমার কান্না থামিয়েছিল,আর একটি বোন এনে দেবার প্রতিশ্রুতিতে।

আজ বড় হয়েছি, বাবা-মা দুজনেরই বয়স হয়েছে আমাদের আর কোন বোন হয়নি, কোন বোনকে নিজের সমস্ত ভালবাসা, আদর, স্নেহ উজার করে দিয়ে আপন করতে পারিনি কিন্তু তাই বলে যে বোনের প্রতি মমত্ববোধ শেষ নয় তা নয়, আজও যখন কেউ ভাইয়া বলে ডাকে ভিতরে একটা কিছুই অনুভব করি আমি একজন বোনের ভাই, যা হয়ত কিছু ক্ষনিকের জন্য, হয়ত চেয়েছিলাম সারাজীবনের জন্য একটি বোনের ভাই হবার ।

 

প্রকাশ করা হয়েছে: ভাবনার আঁকি বুকি  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:২৩
মুনিয়া বলেছেন: আমাদের ফ্যামিলি বেশ বড়; সবসময় জমজমাট।
তাই মাঝে মাঝে যাদের এরকম দেখি ভাই নেই বা বোন নেই, অথবা একদম একা- তাদের এই না থাকাটা ফিল করার চেষ্টা করি।
তবে আপনার লেখা পড়ে মনে হল, আপনার ভেতরে অসাধারণ একটা মমতাময় মানুষ আছে।
আপনি সারাজীবনের জন্য একটি বোনের ভাই হতে পারেননি সত্য। তবে যাদের আপনি ক্ষণিকের ভাই, আমার তো মনে হয় তারা অনেক লাকি।
একটা ৫ দিয়েছি লেখাটা টাচ করেছে বলে...
৩. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:২৪
তারিক হাসান খান নিপু বলেছেন: হ্যা বোন আর মেয়েরা খুবই আদরের !
৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩০
রাজীব বলেছেন: আমার কাছে আমর ছোট বোনের একটা দাবি আছে , সেটা হল আমি যাকে বিয়ে করব তার কোন ছোট বোন থাকতে পারবে না। দেখুন অবস্থা।
৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫০
এলোমেলো বলেছেন: আমারও তো বোন নেই , তিন ভাই
তাই মাঝে মাঝে বোন না থাকার কষ্ট টা আনুভব করি , ৫
৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫৬
জয়িতা বলেছেন: আপনার লেখাটা সারাজীবনের অভাবটা আরো প্রকট করে দিলো, বুকের ভিতরের শূন্যতাটা বেশী জানান দিচ্ছে।ছোটবেলায় যতটা না ফিল করেছি, বড় হতে হতে ভাইবোন না থাকার অভাবটা খুব বেশী তীব্র হয়েছে।কত সুখ-দু:খের অনুভূতিগুলো, একাকীত্বগুলো কারো সাথে শেয়ার করতে পারি না।বাবা- মায়ের বয়স হয়েছে, যখনই ভাবি কোন একদিন বাবা মা থাকবে না আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, এই এখনকার মত নিমিষেই চোখ ভরে যায় জলে, সব কান্না এসে গলা বুজে দেয়।জানেন, সব সময় আল্লাহকে বলি,আমার বাবা-মাকে সুস্থ রাখো, দীর্ঘজীবন দাও,আমাকে একা করে দিও না।মানতেই পারি না কোন একদিন আপন বলে কেউ থাকবে না।
আপনার মমতায় ভরা লেখাটা অঝোরে কাঁদালো।একে কি রেটিং দিয়েই মূল্যায়ন করা যায়?
৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১৬
সামী মিয়াদাদ বলেছেন: ভাই আপনার তো তাও একটা ভাই আছে, আমার তো তাও নেই। মা-বাবার একমাত্র সন্তান, সবেধন নীলমনি। আমার অবস্হাটা চিন্তা করেন? আপনার মা-বাবার মানবিকতায় তাঁদেরকে সালাম জানাতে ইচ্ছা করছে। তাঁদেরকে সালাম। আর ভাই আমি ভাই-বোন সবকিছুর অভাবই বোধ করি, খুব মিস করি, এমন অনেকেই আছেন।
আপনার লেখাতো খুব ভাল...সংস্পর্ষী। ৫
৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২৪
অনিশ্চিত বলেছেন: একটি বোনের সারজীবনের ভাই হয়তো হতে পারেন নি, কিন্তু হয়তো অনেক বোনের ভাই হয়েছেন।
৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:০১
মাহবুবা আখতার বলেছেন: হুমম.... বোন থাকলে কারো সমস্যা আর কারো বা না থাকলে সমস্যা!
আমরা অনেক ভাইবোন, দারুণ মজা করি যখন কোন উপলক্ষে আবার কাজিনদের সাথে একসাথে হই।
ভাইরা বোনদের পছন্দ করে???!!!
আমি তো দেখি আমার ভাইরা খালি অন্যের বোনদেরকেই পছন্দ করে!!
নিজের বোনকে আদরও করে না, পাত্তাও দেয় না
:(
আমাদের দাদাবাড়ি নানাবাড়ি দুই দিকেই এত ভাই বোন যে মাঝে মাঝে মনে হয় আরেকটু কম হলে বোধহয় ভালো হত।
আপনার লেখাটা অসাধারণ লাগল (ভাইদের ব্যাপারে নতুন করে ভাবছি...)
আবেগী লেখা, চমৎকার হয়েছে।
১১. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪০
মোসতফা মনির সৌরভ বলেছেন: @জয়িতা, আপনার কমেন্টও রেটিং দিয়ে মূল্যায়ণ করা যায় না।
১২. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৯
প্রচেত্য বলেছেন: @মুনিয়া@
আপনার কথাই ঠিক, যারা আমার ক্ষনিকের জন্য বোন হয় সত্যি তার লাকী
@মোসতফা@
সমবেদনা রইল
@তারিক@
যাদের বোন নেই তারা সেই আদরটুকুন করতেও পারেনা আবার পেতেও পারেনা, দুটোথেকেই বঞ্চিত
@রাজীব@
আপনার বোনের সাথে আমিও সুর মেলালাম, এতে যদি আমাকে স্বার্থপর মনে হয়, ক্ষমা করে দিবেন, মোটের কথা আমাকে তো বোনের পক্ষ নিতে হবে !
@এলোমেলো@
আমার মত এ অভাগা গ্রুপের বাসিন্দা আপনি, তাই আর বলার কিছু নেই
@জয়িতা@
আমার এ পুরো পোষ্টে একজন বোন না থাকা ভাইয়ের যে অনুভূতি প্রকাশ করতে চেয়েছি, তার চেয়ে আপনার অনুভূতি শেয়ার করার শক্তি কিংবা সাহস আমার নেই, আর পোষ্ট পড়ে যে পবিত্র জল ফেলেছেন তা এই ভাইয়ের মনে সারাজীবন থাকবে, এতটুকুন প্রতিশ্রুতি দিতে পারি, কোথাও কোন বাক্যে যদি না পাওয়া, না থাকার অনুভূতিগুলো প্রকট করে তুলি সেজন্য অজান্তে আঘাত করার জন্য ক্ষমাপ্রার্থী
@সামী@
আমার মা সেদিন হয়ত মেয়েটিকে রেখে আমাদের বোন পাওয়ার স্বাদটাকে পূর্ণ করতে পারতেন কিন্তু তিনি যে আর একটি মায়ের বুক ভরে দিয়েছিলেন সে গর্বে আমি আজও আমার মা'এর জন্য গর্ব অনুভব, মায়েরা সত্যি মহান, তাদের তুলনার জন্য কোন কিছুই তুল্য নয়, আর এই ভার্চুয়াল ভাই তো আছেই !
@অনিশ্চিত@
তা হয়েছি, তবে ওই যে হাজার বার, লক্ষ বার হয়েছি তাতে কি সবই তো ক্ষনিকের জন্য, আবার সেই আমার পূর্বাবস্থানে ফিরে যাওয়া
@মাহবুবা@
"আমি তো দেখি আমার ভাইরা খালি অন্যের বোনদেরকেই পছন্দ করে!! "
দারুন মজার কথা বলেছেন, হয়তবা তাইই
"নিজের বোনকে আদরও করে না, পাত্তাও দেয় না"এটার পুরো বিপক্ষে অবস্থান নিলাম, একদম মিছে কথা, ভাই আছে তো এজন্য বুঝতে পারেন না !
@মাথামোটা@
ধন্যবাদ
@মোসতফা@
আপনার কমেন্টকে সমর্থন করি, জয়িতার কমেন্টটি আমাকে ছুয়েছে
[বি:দ্র: আর এই পোষ্টটি সকল বোনবিহীন ভাইদের জন্য উতসর্গকৃত।]
১৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২৬
মৈথুনানন্দ বলেছেন: আরে এই পোস্ট্টা এতো পরে চোখে পড়লআমারো নিজের বলতে কেউ নেইসেই জন্যেই এখানে আসা তুই আর আমি তো একই রে পাগ্লাকিছু মনে করিস না তোকে তুই বলে ফেল্লামআসলে আমার ব্যথার জায়গাটাকে ছুঁয়ে গেছিস তোখুউব এক্সায়টেড হয়ে গেছিআমার হয়ে মন খারাপ পোস্টানোর কাজটা করে দিয়েছিসলজ্জায় এরকম লেখা দেওয়া হয়ে ওঠেনি এতো দিনেওরিলি উয়ারা ভেরি ব্রেভ বয়
১৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:১২
জয়িতা বলেছেন: কেন ক্ষমাপ্রার্থী?আঘাত করেছেন বলিনি তো!লিখাটা মনটাকে ছুঁয়েছে, অন্যরকম মমতায়, আর এই না পাওয়ার অনুভূতি সবসময় ঘিরে থাকে, সুযোগ পেলেই নড়ে উঠে।
১৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:২৯
হমপগ্র বলেছেন: আমার বোন আছে। হাড়ে হাড়ে টের পাচ্ছি। তবু ওকে অনেক ভালবাসি। অনেক!
১৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৪
প্রচেত্য বলেছেন: @মৈথুনানন্দ@
তুমি সম্বোধনটি সমর্থন করলাম, তুমি বলে ডাকতে পারেন, আপনার হয়ে না হয় লিখেই ফেললাম, আপনি হয়ত আরো আবেগ দিয়ে অনুভূতিগুলো ফুটিয়ে তুলতে পারতেন যেটা আমি পারিনি
@রাশেদ@
ধন্যবাদ, আমার অন্তস্থ: অনুভূতির বহি:প্রকাশ
@জয়িতা@
তাহলে ক্ষমা করা লাগবেনা, থাক !
@হমপগ্র@
অনেক টা কত দুর, এ দূরের শব্দের তো কোন প্রতিফলিত শব্দ পাচ্ছিনা
রাগারাগি, মারামারি কি বেশী হয় ? যার কারণে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ?
১৮. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২৬
আহমেদ শারফুদ্দীন বলেছেন: আপনার কথা মনে লাগছে টাই প্রোফাইল ছবি চেন্জ কইরা দিলাম।
১৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪১
েজবীন বলেছেন: আসলেই ভাই-বোন দুটাই জরুরী। হয়ত অনেককথাই শেয়ার করা যায়না, যা বন্ধুদের সাথে করি। কিন্তু নিরবিচ্ছিন বান্দরামি, না বলেই মনের অবস্হা বুঝানো, দায়িত্বের বোঝা মাথায় না নিয়া বেড়ান(কারন আপুভাইয়াতো ঠিকই করে দিবে), - অনেক অনেকই শেয়ারিং যা শুধু ওদের সাথে করা যায়।

ভাইয়া অনেক অনেক ভালো লাগল।
২০. ৩০ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫২
প্রচেত্য বলেছেন: @আহমেদ@
অভিভূত আমি, যদি আমার কোন কথায় অনুপ্রাণিত হয়ে তাই করে থাকেন, আমি কৃতজ্ঞও বটে !
@জেবীন@
বন্ধুর সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন, যা ভাই এবং বোন থেকে বেশ আলাদা
সবকিছুরই প্রয়োজনীয়তা আছে, তবে এই ক্ষেত্রে আমার জন্য বোনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশী
তাই সে অনুভব থেকেই লেখাটির অবতারণা, আর যদি ভাল লেগে থাকে তাহলে সার্থকতার পুরোভাগটাই আমার
২১. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:১৮
আনন্দময় বলেছেন: লিখাটা ভালো কিনা ভাবার সময় পাইনি তবে একদম বুকের এক পাশে আঘাত করেছে।
শুধু বলতে ইচ্ছে করছে...
হবে ভাই তুমি হবে মোর ভাই
তোমাকে নিয়ে যাব আমাদের ছোট গাঁয়।
সব সময় একটা শূন্যতা ফিল করি, আমারও যে একটি দুষ্টু ভাই নেই।
২২. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:২২
আনন্দময় বলেছেন: আর আপনার মাকে পেলে ওনার পা ছুয়ে সালাম করতাম
২৩. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৩
প্রচেত্য বলেছেন: @আনন্দময়@
লেখার মত আপনার মন্তব্যটিও আমাকে স্পর্শ করল
তবে দুষ্টু কিংবা ভাল ভাই হতে পারব কিনা জানিনা, তবে ভাই হতে পারব
সে যোগ্যতা দিয়ে আপনাকে বরণ করে নিতে পারব
২৪. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৮
জয়িতা বলেছেন: হুমমম,আর আমি কি দোষ করলাম?
২৫. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৯
প্রচেত্য বলেছেন: @জয়িতা@
কোন দোষ করেন নি, বোন করে নিতে কোন বাধাই মানবনা
২৬. ১৪ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪৪
জয়িতা বলেছেন: সত্যি নাকি?বড়ই আনন্দ পেলাম।এমন করে কেউ বলে না।
২৭. ১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭
আনন্দময় বলেছেন: আপনার মত একজনক ভাই পেয়ে আমার প্রানটা জুড়িয়ে গেল।
দুষ্টু কি মিষ্টি ভাইতো ভাইই ।আসলে ভাইদের আদর কেমন হয় জানিনা.....।যখন আসে পাশে ভাই বোনদের ভালোবাসা দেখি আনমনে তাকিয়ে থাকি ভাবি আমার যদি একটা ভাই থাকত তাহলে সে কেমন হত?প্রাচেত্য আজ থেকে ভাববো বাংলাদেশের কোন এক প্রান্তে আমার একটি ভাই আছে।
যেখানে থাকো ভালো থাকো।
২৮. ১৪ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:০৮
প্রচেত্য বলেছেন: @জয়িতা@
যদি আমিই প্রথম কেউ হয়ে থাকি যে আপনাকে বোনের মর্যাদা দিতে চাই, আমি নিজেও লাকি
@আনন্দময়@
আপনি বরাবরই আমাকে ছুয়ে গিয়েছেন, যে স্পর্শ থেকে বেরিয়ে আসা আমার পক্ষে নিতান্তই অসম্ভব, আমিও চাইনা এমন একটি পবিত্র সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখতে, তাই হাতটা বাড়িয়ে রাখলাম, যখন পারো একবার ছুয়ে দেখ
২৯. ১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৯
আবূসামীহা বলেছেন: হ্যাঁ! একটি মেয়ে চাইতে চাইতে আমার বাবা ৬টা ছেলে পেয়েছিলেন, কিন্তু কোন মেয়ে পাননি; আর আমাদেরও কোন বোন পাওয়া হয়নি।
৩০. ১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৬
ফারজানা১৬ বলেছেন: আজকের দিনের প্রথম দু’টা পোষ্টই পড়লাম বোনের জন্যে হাহাকার নিয়ে!
ভাগ্যিস, আমার ছোট বোন আছে!
প্রচেত্য, আপনাকেও আমি ভাইয়া ডাকবো!
:)
১২ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: ওরে বাবা !
এ তো অনেক বড় কিছু অর্জন করে ফেললাম !
ধন্যবাদ আপনাকে
বিশেষ ধন্যবাদ রইল
কিন্তু আপনার ডাকটা কিভাবে শোনা যায়
একটা অডিও ফাইলে কপি করে পাঠিয়ে দেবেন প্লিজ
আমি রেডী কিন্তু, অপেক্ষায় থাকলাম ......................

৩১. ১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৮
বিবেক সত্যি বলেছেন: খুব সুন্দর.. কষ্টমেশানো ভালোলাগা..

+
২৩ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:১১

লেখক বলেছেন: ওই যে বলেছি আমি একজন বোনের ভাই
আজ না হয় একজন শতরুপার ভাই হয়ে গেলাম

৩৪. ২৫ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫৬
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: আমার কিন্তু কোন ভাইবোন নেই।তাই ভাইবোনের ছোট ছোট খুনসুটির অভাবটা বড্ড বেশি নাড়া দেয়।
একটা আ্যাড আছে না,ওই দেখা যায় তালগাছ বলতে বলতে বোনটা ধপ করে পড়ে যায়,আর ভাইটা তখন কাদায় মাখামাখি হয়ে কাদাকে ভীষণ মাইর দেয়......তখন ভীষণ ইচ্ছে হয় একটা ভাই কিংবা বোনের।

মনে পড়ে হারিয়ে যাওয়া ওই দূর আকাশের তারা হয়ে থাকা আমার চার চারটি ভাইবোনের কথা!ওদের আমি দেখিনি।ওরা থাকলে আমি হতাম ওদের সবচাইতে ছোট্ট আদরের বোন!!

আর বলি ভাইয়া,শুধু শতরূপা'পুর ভাইয়াই হবা?????
৩৫. ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪১
রুবেল শাহ বলেছেন: আমরা চার ভাই বোন সবাই পিঠাপিটি তাই ভাইবোনেকে নিয়ে তেমন একটা উল্লাসে মেতে উঠতে পারিনি- এই বিষয়টা আমাকে ভিষন কষ্ট দেয়।

লেখাটা পড়ে আমার ভাই এর কথা মনে পড়ে গেল ওকে নিয়ে একটা লেখা আছে এখানে দেখতে পারেন-------- Click This Link

 

মোট সময় লেগেছে ১.০০৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
--- : শর্ত প্রযোজ্য : ---
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ