somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Pursuit of Happyness :: সুখের পিছনে ছোটা এক মানুষের সত্য গল্প

০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"This part of my life
Is little part
Is called happiness."

কথাগুলো The Pursuit of Happyness ছবিটির Chris Gardner এর জীবনের একটি কথা, আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন, যেদিন সে প্রথম Happiness-এই শব্দটি খুজে পেয়েছে। Christopher কে নিয়ে তার ছোট্ট সংসারের স্ত্রী ছেড়ে যাবার পর থেকেই জীবন নামক সংসার যুদ্ধে সে প্রতিনিয়ত যুদ্ধ করেই চলেছিল শুধুমাত্র একটি শব্দ Happiness- এর অর্থ খুজে পাবার জন্য।

আজ তার জীবনের এমনই একটি দিন যেদিন তার জীবনের অনন্ত চাওয়াকে সে পেতে চলেছে। হ্যা Chris Gardner যখন জানতে পারল কাল থেকে তার চাকুরী কনর্ফাম, চোখের জল আটকে রাখতে পারেনি, অশ্র“সজল চোখেই ছুটে গিয়েছে একমাত্র ছেলে Christopher কাছে বুকে জাড়িয়ে ধরেছে, কেঁদেছে। ১.৫৭ মিনিট ছবিটির ১.৫২ মিনিকের সিকোয়েন্স এটি, Chris Gardner কেঁদেছিল, আর আবেগ আপ্লুত করেছিল স্ক্রীনের সামনে বসে থাকা দর্শকদের একটি সত্য উপলব্ধির মাধ্যমে।

গতকাল আমিই ছিলাম The Pursuit of Happynessএর দর্শক, শেষের ওই সিকোয়ন্সটিতে এসে আমিও আবেগকে ধরে রাখতে পারেনি, দর্শক হয়ে হয়ত Chris Gardner এর অমূল্য আবেগের সাথে আমার আবেগের তুলনা করা ঠিক হবেনা, জীবনের প্রতিটি মুহূর্তে সুখ নামক অদৃশ্য কিছুকে খুজে পেতে যার অক্লান্ত শ্রম সেই জীবনেই বারবারই প্রতিঘাতই এসেছে, যার প্রতক্ষ্য সঙ্গী একমাত্র তারই সন্তান। কিন্তু সুখ অধরাই থেকে যায়, সুখের পেছনে ছোটা হয় সুখ ততই দুরে সরে যায়।

কষ্ট দেখা যায়না, না ছোঁয়া যায় কিন্তু অনুভব করা যায় আবেগ দিয়ে, যে আবেগই আমাদেরকে সুখী করে আবার কষ্ট দেয়, সে আবেগের মূল্য অনেক যা কেনা যায়না না যায় বেঁচা, আবেগ শুধু অর্জনের। সে সত্যকে আর একবার উপলব্ধি করলাম।

একটি মানুষের জীবনে কষ্ট থাকবেই, তার অর্থ এই নয় কষ্টকে পরাজিত করে সুখ অর্জনের চেষ্টা বরং কষ্টকে জীবনের একটি উপলক্ষ ধরে সুখ অনুসন্ধানের প্রচেষ্টা, সে অনুসন্ধানে থাকবে চেষ্টা, একাগ্রতা, শ্রম, নিষ্ঠা অত:পর সফলতা। এক মুহুর্তের সুখ আমাদের জীবনের সমস্ত ক্লান্তিকে ছাপিয়ে এনে দিতে পারে প্রশান্তি, হয়ত এতটুকুন সুখের খোঁজেই আমাদের এই সংগ্রাম, যুদ্ধ, এ থেকেই হয়ত শব্দটি বারবার উচ্চারিত হয় The Pursuit of Happyness

ছবিটির বিস্তারিত এখানে
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬
২৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×