“সর্বোচ্চ ব্লগার লিস্ট” “অপশন”টির প্রয়োজনীয়তা প্রসঙ্গে রাখা বা না রাখা কতটা জরুরী তা তুলে ধরে একজন ব্লগার ভাই বিষয়টি সামনে এনেছেন, মন্তব্যকারী বন্ধুরা সে বিষয়টির সমর্থন এবং সমর্থনের বাহিরেও বেশকিছু নিজস্ব মতামত প্রদান করেন সেই পোষ্টে।
উপস্থাপনার উদ্দেশ্য, “অপশন”টির প্রয়োজনীয়তা আছে কি নেই কিংবা জরুরী কিনা ! সে তুলনাতেই “অপশন” রাখার যুক্তি কতটুকু তা নিধারণই মূল লক্ষ্য এবং তার সুবিধা ও অসুবিধা সমূহ।
এখানে আমি একটি বিষয় প্রস্তাবনায় আনতে চাই, যদি সমর্থিত হয় তবে কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন।
প্রস্তাবনা সমূহ :
১) “সর্বোচ্চ ব্লগার লিস্ট” অপশনটি কে “স্ক্রল” সিস্টেমে আপডেট করা হবে।
২) “মিনিমাইজ” এবং “ম্যাক্সিমাইজ” দুটো অপশনই থাকতে হবে
৩) একটি নির্দিষ্ট সংখ্যক পোষ্টদাতারা উক্ত অপশনে স্থান পাবেন (যেমন ৩০০ অথবা ২৫০ পোষ্ট)
সুবিধা সমূহ :
১) “সর্বোচ্চ ব্লগার লিস্ট” অপসারণের প্রয়োজন নেই অর্থ্যাত তা থাকছে।
২) মিনিমাইজের কারণে কেউ ইচ্ছে হলে ম্যাক্সিমাইজ করে দেখতে পারবে কেউ দেখতে না চইলে তা মিনিমাইজ করে রাখবে।
৩) মিনিমাইজের কারণে স্থানও কম প্রয়োজন হবে তাতে স্থান সংক্রান্ত সমস্যা দূরীভূত হবে।
অসুবিধা সমূহ :
১) “সর্বোচ্চ ব্লগার লিস্ট” - এ স্থান পাবার জন্য কেউ কেউ ফ্লাডিং করতে পারে।
২) কেউ ফ্লাডিং করে কাট পেষ্ট পোষ্ট করলে মানসম্পন্ন এবং চিন্তার খোড়াকের বক্তব্য সমৃদ্ধ লেখা কমতে পারে।
বির্তকের বিষয়টি উপক্ষো করা যাবেনা, ইহা সর্বজনীন, তবুও বলতে হয় ফ্লাডিং থাকতে পারে, সব পোষ্টেই যে মানসম্মত হবে তাও নিশ্চিত করে যাবেনা, তাছাড়া অনেক ব্লগার বন্ধুদের স্থান সংক্রান্ত সমস্যায়ও ফেলতে পারে, সুতরাং প্রয়োজন অভিন্ন মতামত যা সুষ্ঠু ব্লগিং এর ক্ষেত্রে একান্ত প্রয়োজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

