নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

কর্তৃপক্ষ বিষয়টি কি একটু ভেবে দেখবেন ?

০১ লা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৯

শেয়ারঃ
0 0

ডিসেম্বর মাস বিজয়ের মাস। পদাপর্ণ করলাম আরও একটি বিজয়ের মাসে। যে মাসটি আমাদের দেশ, মাটি, সার্বভৌমত্বের জন্য একটি বিশেষ মাস হিসেবে বিবেচিত।
আমরা ব্লগাররা এ বিজয়ের মাসে একাত্মতা প্রকাশ করি সেই দিনটির জন্য যে দিনটি অর্জনে প্রতিদান দিতে হয়েছে লাখ লাখ মানুষের তাজা রক্ত, নারীর সম্ভ্রম আরো কত কিছুর বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন দেশের পতাকা সমেত একটি দেশ, স্বাধীন বাংলাদেশ।

কর্তৃপক্ষ যদি বিষয়টি বিবেচনা করেন, তাহলে সামওয়ারইন ব্লগের ডিজাইনটি স্বাধীনতা মাসের তাৎপর্যানুযায়ী সাজাতে পারেন, অর্থ্যাত ব্লগের টপ ডিজাইনটি পরিবর্তন করে স্বাধীনতার মাসের বিষয়কে উপস্থাপন করার প্রস্তাব পেশ করছি।

শুধু ডিজাইন পরিবর্তন দিয়েই হয়তবা স্বাধীনতা অর্জনের মত বিশাল একটি ব্যপারকে ব্যপক পরিসরে তুলে আনা সম্ভব না, তবুও ক্ষুদ্র পরিসরে হলেও তাঁদেরকে স্মরণের মধ্য দিয়ে আমাদের অবদান রাখতে পারি।

বিষয়টি বিবেচনার জন্য পেশ হল, বাকীটুকু কর্তৃপক্ষের একান্ত ব্যপার।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫১
নাজিরুল হক বলেছেন: সহমত ও ৫।
সবাইকে ৫ দেওয়ার আহবান করছি।
২. ০১ লা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৩
মহা পাজি বলেছেন: কর্তৃপক্ষকে বিষয়টি সত্যিই ভেবে দেখা উচিৎ।
৩. ০১ লা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৫
আওরঙ্গজেব বলেছেন: সালাম। ৫।
কর্তৃপক্ষকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।
৬. ০১ লা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬
আরিফুর রহমান বলেছেন: হক কতা!
ব্যানার কই?
৯. ০১ লা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
চানাচুর বলেছেন: ৫ দিয়া ফুটলাম।
১০. ০১ লা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৯
প্রচেত্য বলেছেন: ধন্যবাদ সকল ব্লগার ভাইকে, বিষয়কে সমর্থনের পাশাপাশি এগিয়ে নিয়ে যাবার জন্য
১১. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৩
আদিপ্ত বলেছেন: রেখনাক ভয় মনে শুধু ভাবনায়,
পাশে আছি মোরা হায় বন্ধু চেনা,
কাটবে আধার মনে কাটবে রাতের ধুম,
পাশে আছি যেন হায় বন্ধু চেনা,

সুন্দর উদ্যোগ। এবং সহমত ৫
১২. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৩৯
প্রচেত্য বলেছেন: @আদিপ্ত @
ছন্দ, সুর, তাল, লয় সব এককার হয়ে ছাপিয়ে গেল এক অপরুপ মূর্ছনায়, চমতকার।
ধন্যবাদ আদিপ্ত
১৪. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৩
রাশেদ বলেছেন: তারা হয়ত শুধু ১৬ ডিসেম্বরের কথা চিন্তা করতেছে মনে হচ্ছে!
১৫. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৬
হাসিব বলেছেন: প্রাচীনকালে অনেক চেচামেচি হৈছে এইটা নিয়া । লাভ হয় নাই ।
১৬. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: আমি যদি ৭০০০ মাইল দুরে বসেও ডিসেম্বরের প্রথম তারিখ থেকে লাল সবুজ পতাকাটা আমার জানালায় ঝুলিয়ে দিতে পারি .... এখানে সেটা থাকতে সমস্যা কোথায় !!
১৭. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৫
প্রচেত্য বলেছেন: @রাশেদ @
আপনার অনুমানটি ঠিক হতে পারে, হয়তবা তাই
@হাসিব @
লাভের হিসেব না করেই আরো একবার চেঁচামেচি করলাম, দেখি কর্তৃপক্ষ বিষয়টি নজর দেন কিনা !
@বিষাক্ত মানুষ @
বিষয়কে সমর্থনের জন্য ধন্যবাদ
আপনার কমেন্টিতে যা প্রকাশ পেয়েছে, সেই কর্মকে সম্মান করি, এবং আপনার প্রতি রইল শ্রদ্ধা

@@@@@@@@@@@@@
একটি বিষয় কেউ বলতে পারবেন, কিভাবে এ পোষ্টটিকে কর্তৃপক্ষের কাছে পাঠানো যায়, কোন ইমেইল এড্রেস বা অন্য কোন মাধ্যম
১৮. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৭
রাশেদ বলেছেন: কোন সমস্যায় কিলিক করে সাবজেক্ট সা. ইন প্রেইজ/সাইট সাজেশন সিলেক্ট করে লিঙ্কটা দিয়ে দিন।



আমার তো মনে হয় এইটা তাদের চোখে পড়ছে। তাদের বেশ কয়েকজন স্টাফ অনলাইনে থাকে তো।
১৯. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫১
কেএসআমীন বলেছেন: সহমত ও ৫।
সবাইকে ৫ দেওয়ার আহবান করছি।
২১. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৯
বিশেষ কেউ নাইবা হলাম বলেছেন: একুশে ফেব্রুয়ারী ও স্বাধীনতা দিবসেও করা উচিত.....৫
২২. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২০
শাহানা বলেছেন: আপনি নোটিশ বোর্ড বা "কোন সমস্যা" তে অথবা সরাসরি ইমেইল করে আপনার মতামত কর্তৃপক্ষকে জানাতে পারেন।
২৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪২
প্রচেত্য বলেছেন: @রাশেদ@
ধন্যবাদ, পরামর্শের জন্য
@েকএসআমীন @
সহমত পোষণের জন্য ধন্যবাদ
@মোসতফা মনির সৌরভ@
ধন্যবাদ
@বিশেষ কেউ নাইবা হলাম @
সমর্থিত
@শাহানা @
সরাসরি ইমেইল এড্রেসটি কোথায় পাব ! আসলে পোষ্ট, কমেন্টের বাহিরে বিস্তারিত তেমন কিছুই বলতে পারবনা, এটা একধরনের ব্যর্থতাও বটে আমার !
২৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৫
সংস্থাপক বলেছেন: আপনি কি ব্লগে নতুন? সামহোয়্যারের ট্রাডিশন জানেন না বলে মনে হল।
২৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৭
সংস্থাপক বলেছেন: আচ্ছা। মে মাসে এসেছেন। নতুনই তো। স্বাধীনতা দিবস বা শহীদ দিবসে ব্লগে কিছু করার রীতি নেই।
২৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৬
প্রশ্নোত্তর বলেছেন: অাওরঙ্গজেব বলেছেন :
২০০৭-১২-০১ ১৩:১৫:২৮
সালাম। ৫।
কর্তৃপক্ষকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।


মহান স্বাধীনতা যুদ্ধে পরাজিত পক্ষের আদর্শের চামচা, বেশ্যার দালালের সমকক্ষা গলাবাজ এইসব ব্যাপারে নাক গলায় কেন? যা বরাহ নন্দন, শিবিরিয় কায়দায় ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের কারণ আবিষ্কার কর গিয়ে! দূর হ।
২৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৫
মুকুল বলেছেন: সহমত

(আগের হিজিবিজি কমেন্টটা ডিলিট করেন প্লিজ)
*****
২৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৮
বিকেলবেলার সপ্ন বলেছেন: ভাল প্রস্তাব। একমত ৫
৩০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১০
আনন্দময় বলেছেন: সহমত প্রচত্যে@মনে হয় কাজ হবে।
৩১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৫
দেবদারু বলেছেন: অনন্যসাধারণ প্রস্তাব.........৫........
৩২. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২৩
েজবীন বলেছেন: প্রচেত্য@ প্রস্তাবতো ভাল ..... কাজতো হবে বলে মনে হয়না......৫দিনতো গেল..
৩৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪৭
প্রচেত্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ সকল ব্লগার ভাই ও বোনদের
আমি তাদের কাছে ফিডব্যক অপশন থেকে সাজেশন দিয়েছি, কিন্তু এখনো কোন রিপ্লাই পাইনি
যাই হোক পুরো বিষয়টি কর্তৃপক্ষের সদিচ্ছার উপর নির্ভর করছে
তবুও সমর্থন বিষয়টিকে গ্রহনযোগ্যতা দিয়েছে, ধন্যবাদন আবারো সকল ব্লগার বন্ধুদেরকে
৩৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২২
বিহংগ বলেছেন: সহমত।৫
কেমন আছেন প্রচেত্য ভাই।
৩৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩৬
প্রচেত্য বলেছেন: @বিহংগ@
আলহামদুলিল্লাহ ভাই, ভাল আছি, আপনার কুশলদি জানতে পারলে সুখবোধ করতাম
@রাতুল@
ধন্যবাদ বিষয়টি গ্রহণ করার জন্য
৩৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫৪
কানা বাবা বলেছেন: আইজ ছয় নম্বর দিন গ্যালো...
৩৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২১
রুধীণ বলেছেন: সহমত সহকারে ৫।
৪০. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: আশা করি কতৃপক্ষ আপনার কথাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
৪৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
নূরে আলম বলেছেন: সহমত। অবশ্যই ৫।
টপ রেটেড লিস্টের ফালতু সব পোস্টের ভিড়ে আপনার পোস্ট দেখেই ঢুকলাম। তাছাড়া টপ রেটেড কোন পোস্টে সাধারণত ঢোকা যায় না।
ধন্যবাদ।
৪৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৩
অন্যরকম বলেছেন: ৫


প্রচুদারে বহুদিন পর পর দেখি.....!
৪৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
আবু সালেহ বলেছেন: সহমত পোষন করছি.....
৫....
৪৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
প্রচেত্য বলেছেন: @তীর্থক, রুধীণ, এস্কিমো, মিরাজ, আবু সালেহ@
অসংখ্য ধন্যবাদ বিষয়টি গুরুত্বের সাথে সহমত পোষণের জন্য
@উম্মু আবদুল্লাহ @
আশা করি আমাদের সমন্বিত প্রয়াস সার্থক হবে, আপনাদের মতামত গুরুত্বসহকারে বিবেচনা করবেন
@নূরে আলম @
আপনার মন্তব্যটি দৃষ্টি আকর্ষিত হল
@অন্যরকম@
আসলে সত্যিই
অফিসের ব্যস্ততা বহুগুণ বেড়েছে, বছর শেষ তাই
আর সামনে পরীক্ষাও
তাই হয়ত কম কম আসি
৪৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৩
সাইফুর বলেছেন: কর্তৃপক্ষ ভেবে দেখুন প্লিজ

৫৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: আরে!! সবাই দেখছি ৫ দিয়েছে।
ভালো লাগল।
৫৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১১
প্রচেত্য বলেছেন: বিষয়টিকে সমর্থন ও সহমত পোষণের পাশাপাশি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের জন্য ব্লগার সকল বন্ধু বিশেষত যারা রেটিং এবং মন্তব্য দিয়ে এগিয়ে নিয়েছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা।
ধন্যবাদ রইল @সাইফুর , মদনবাবু, মদনবাবু, নাদান, মাহিরাহি , জুবাঈর_সাঈদ এবং উন্মু আবদুল্লাহ@'র প্রতি।

@উন্মু আবদুল্লাহ@
ব্লগার বন্ধুরা প্রমাণ করেছে ভাল'র সাথে আছি আমরা কিন্তু কর্তৃপক্ষ বোধ হয় সিদ্ধান্ত নিতে একটু সময় নিচ্ছেন, যদিও আমরা অপেক্ষায় আছি। আর ভাল লাগার ভাগের সাথেও কিছুটা শেয়ার করলাম। ভাল থাকবেন ।

 

মোট সময় লেগেছে ২.৭৯৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
--- : শর্ত প্রযোজ্য : ---
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ