একসাথে পড়াশোনা করছে অমিত - সবিতা। একই ইউনিভার্সিটিতে। শুধু ক্লাসের সময়টুকুতেই নয়, তার বাহিরেও একসাথে প্রতিদিন কিছুটা সময় ব্যয় করে তারা। ক্লাস টেষ্ট, এ্যাসাইমেন্ট, সিডিউল মেইনটেইন সবকিছুই প্লান মাফিকেই করে। পরষ্পর পরষ্পরের বন্ধু, খুব ভাল বন্ধু ওরা। শেয়ার করছে দুজনে সব কিছুরই ভাল, মন্দ, সুখ, দু:খ। বেশ ভালই চলছিল সময়টা, কিন্তু সময়ের বিধি নিষেধের আড়ালে কখন যে অমিত সবিতাকে বন্ধুত্বের সম্পর্কের বাহিরে অন্য জগতের কল্পনা করতে শুরু করে দিয়েছে তা সে নিজে বুঝলেও সবিতাকে বুঝতে দেয়নি, পরিস্থিতিটা এমনই না পারছে তাকে জানতে না তাকে শুধু বন্ধুত্বের সম্পর্কে বেধে রাখতে, একদিন প্রস্তাবটা দিয়েই ফেলল। ফলাফল সবিতা ভূল বুঝল, এতদিনের এই রঙিন সম্পর্কটি মুহুর্তেই কেমন বিবর্ণ হয়ে গেল। বন্ধুত্বের আড়ালে অন্য কোন সম্পর্ককে সবিতা মেনে নিতে চাইনি, তাই অমিতকে ফিরিয়ে দিল, ওদের বন্ধুত্বের সম্পর্কটি টিকে থাকলেও জোড়া লাগানো সম্পর্কের ঘনত্বই বা কতটুকু !
খুব সাধারণ এবং পরিচিত ঘটনা একটি। বড্ড ভুল করি মাঝে মাঝে আমরা কিছু ক্ষেত্রে, যে ভূলের কোন সাধারণ ক্ষমা থাকেনা, না থাকে ভুল শোধরানোর কোন উপায়, প্রায়শ্চিতই যার পরিণাম। ভুলগুলো যে বয়সের তাতে বয়সকে দোষারোপ করে লাভ নেই, সময়, পরিস্থিতি, মানসিক পরিবর্তন ইত্যাদি এ ভুলের উপদান।
একটি সম্পর্ক বন্ধুত্ব। যখন সম্পর্কটি আর শুধুই বন্ধুত্বের মধ্যে আবদ্ধ না থেকে গন্ডি পার হয়ে অন্য কোন সম্পর্কের সৃষ্টি করে, তখন মেয়েই হোক আর ছেলেই হোক যেকোন প্রান্ত থেকেই বন্ধুতের মত এই মহত সম্পর্কটি ক্ষনিকের মধ্যেই সামান্য ভুল বোঝাবুঝিতে এলোমেলো হয়ে যায়। সমস্ত মমতা, বাঁধনকে উপেক্ষা করে বড়ই নগ্ন মনে হয় “বন্ধুত্ব” নামক এ সম্পর্কটিকে।
যে সুতো একবার ছিড়ে যায় তা কি আর আগের মত সহজ সোজা পাওয়া যায় ! তাকে জোড়া দেয়া যায়, গিট দেয়া যায়, তাই কি সব? যদি সবই হবে তাহলে ভেঙ্গে যাওয়া, ছিড়ে যাওয়া সম্পর্কগুলোকে কেন আগের মত করে মেনে নেওয়া যায়না, গ্রহণ করে পূর্ণতা দেয়া যায়না ?
সমানুপাতিক হিসেব কষে আমি বলে দিতে পারবনা লিঙ্গের হিসেবে কোন দিকটা ভারী এই ভুল করার, ভুল বোঝার, ছেলের না মেয়ের ?
বয়সের হিসেবেও কোন মাপকাঠি দাড় করাতে পারবনা ।
শুধু এতটুকুই "বন্ধুত্ব মানে প্রেম নয়"
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


