বিদায় ১৪১৪, একটি পোষ্টার সাটা ছিল আমার এ্যাপার্টমেন্টের ঠিক দরজার ওপরটাতে। রাতে যখন বাসায় ফেরা হয় তখন খেয়াল করি। হয়ত ফ্লাটের কোন তরুন বা তরুনী উচ্ছসিত জীবনের কোলাহলের রং এভাবেই ছড়িয়ে দিয়েছে।
ততক্ষনে মোবাইলের এসএমএস ফোল্ডার ফুল, মেইলের ইনবক্সে শ’খানিকের মত আনরিড মেইল, সবই নববর্ষের শুভেচ্ছার আগমন বার্তা। কেউ উপেক্ষিত নয়, তাই সযতনে একেকটা ম্যাসেজ পড়া হয় আর তার রিপ্লাই। রাত তখন মধ্যভাগে। বিছানায় যেতে যেতে আরও খানিকটা এলোমেলো সময়ের ব্যস্ততা।
“কি-রে, ঘুম থেকে উঠবিনা ? আর কতক্ষন ? আজ একটা দিন, জানিস তো !”
এভাবেই প্রতিদিনকার মত মা’এর ডাকে আজও ঘুম ভাঙ্গে। শেষের কথাটা তখনও কানে বাজে “আজ একটা দিন”- আসলেই তো আজ নববর্ষ, বাংলা বছরের প্রথম দিন, বরন উদ্যাপনের উৎসবের দিন।
““নিময়ের তালিকায় নাস্তার টেবিলে, একটা খালি প্লেট তার সামনে ভাতের বওল।
- মা, কি দিয়ে খাব, শুধু তো ভাত দিয়ে রেখেছ !
কি দিয়ে খাবি ? ফ্রিজে অনেক আগের একটা ইলিশ মাছের লেজ আছে, ভেজে দিব ?
- দাও, যা আছে তাই দাও
বন্ধুর ফোন ......
কিরে দোস্ত, কি খবর, নববর্ষের শুভেচ্ছা, করছিস কি ?
- আর বলিস না, ইলিশ খাচ্ছি, আজ নববর্ষ না ! প্রথম প্রহরে ইলিশ !
বাহ! বেশ ভাল তো, কোথায় রমনায় ?
- এই তো ভাল আছি, তোর খবর কি বল ................... ””
““ কর্মব্যস্ততার টানে আজকের দিনটাতেও কোন রেহাই নেই, অফিসের চার দেয়ালেতে বন্দী।
ওখানে একটা এক্সিবিশন চলছে, তুমি গিয়ে দেখবে কারা কারা স্পন্সর করল, ওদের এ্যারেজমেন্ট ....... এসে আমাকে রিপোর্ট কর কেমন ?
- জ্বি, স্যার আমি এখুনি যাচ্ছি
মেলায় বন্ধুর ফোন .......
দোস্ত কি অবস্থা ? তোর তো কোন খবরই নাই, তুই কোথায় ?
- আর বলিস না, এই তো একটু মেলায় আসছি, ঘুরছি, ফিরছি, দেখছি, এই ......
চমতকার, চমতকার, তাহলেতো বেশ চামেই দিন কাটাইতেছ, তোমাগো লাইগাই তো নববর্ষ
- তা ঠিক বলছিস, বলতে পারিস এভাবেই ..! ””
““ সন্ধ্যায় বাড়ী ফিরছি, আগেই জানানো ছিল, প্রায় মাস ছয়েক আগে ধার নেওয়া টাকাটা আজ দিবে, তাই সন্ধ্যায় ওদের আড্ডায় যাওয়া হয়, যেখানে ও থাকবে
সরি দোস্ত, অনেক দেরী করে ফেললাম টাকাটা দিতে, কিছু মনে করিস না
- না, সমস্যা নেই, তোদের আড্ডা তো জমে উঠেছে বেশ!
বন্ধুর ফোন .......
কিরে এখন কোথায়? আমি তো তোর বাসায় আসছি
- আমি এক আড্ডায়, এইতো কিছুক্ষনের মধ্যেই ফিরব
তুই না একখান .. ! বৈশাখ তো তোরে আজ ফেভার করছে হেভী
- তুই থাক, আমি আসছি। ””
তুই তো আজকে হেভী একটা দিন কাটাইলি
- তুই কিভাবে বুঝলি
এই তো, সকালে ইলিশ, তারপর মেলায়, সন্ধ্যায় আড্ডা, আর কি লাগে !
- হুমম !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কিছু বলছিস না যে ..
আমি নিরুত্তরই রয়ে গেলাম, কারণ সম্ভাব্য এটাই শ্রেয় !
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


