আমার প্রিয় পোস্ট

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

এসএমএস (SMS) নির্ভর প্রতিভা অন্বেষন :: গ্রহণযোগ্যতার বিচারে কতটুকু যুক্তিসঙ্গত ?

২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৫১

শেয়ার করুন:                   Facebook

- “আমার গান যদি আপনাদের হৃদয়ে একটু দোলা দিয়ে থাকে, তাহলে আমাকে এসএমএস (SMS) করুন, প্লিজ-প্লিজ-প্লিজ !” : প্রতিযোগীর মন্তব্য
- “ আপনার পছন্দের প্রতিযোগীকে পরবর্তী রাউন্ডে দেখতে চাইলে তাকে বেশী বেশী এসএমএস (SMS) করুন, যতখুশী তত” : উপস্থাপকের মন্তব্য
- “আপনাকে এবার প্রতিযোগীতা থেকে বিদায় নিতে হচ্ছে, কারণ আপনার পক্ষে এসএমএস (SMS) -এর সংখ্যা অন্য প্রতিযোগীর তুলনায় অনেক কম” : উপস্থাপিকার মন্তব্য

প্রতিযোগী, উপস্থাপক বা উপস্থাপিকার এমন কোন মন্তব্যে খুব বেশী আশ্চর্য হবার দরকার নেই, কারণ প্রতিভা অন্বেষনের প্রতিযোগীতাগুলোতে বিচারকদের পাশাপাশি সাধারণ দর্শক-শ্রোতাদের মূল্যায়নের যে সুযোগ করে দেয়া হয়েছে সেখানে কোন প্রতিযোগী তার পক্ষে বেশী সংখ্যক এসএমএস (SMS) চাইতেই পারে, আর কম সংখ্যক এসএমএস (SMS)-এর কারণে যদি কোন প্রতিযোগী প্রতিযোগীতা থেকে বিদায় নেন তা খুব বেশী ব্যাতিক্রম কিছু নয়।

প্রযুক্তির বিকাশে মুঠোফোনের কল্যানে আপনারই দেয়া একটি বা দুটি বা ততোধিক এসএমএস (SMS) একজন প্রতিযোগীর ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম। এটা বর্তমান বাস্তবতা কিন্তু তা কতটুকু যুক্তিসঙ্গত তা প্রশ্ন সাপেক্ষ ? পশ্চিমা সংস্কৃতির কল্যাণেই বলি আর পার্শ্ববর্তী দেশসমূহের আয়োজিত অনুষ্ঠানগুলোর আদতে গড়া আমাদের এ আয়োজনকে আরও বেশী অর্থবহ ও সার্থক করে তোলার জন্য আয়োজকরা এসএমএস (SMS) প্রযুক্তিকে কাজে লাগিয়ে থাকেন। যখন আপনি একজন দর্শক বা শ্রোতা হিসেবে একজন প্রতিযোগীকে এসএমএস (SMS) করছেন, সেক্ষেত্রে আপনি একজন বিচারক, বিচারকের আসনে তার প্রতিভাকে মুল্যায়নের স্বার্থেই আপনার করা এসএমএসে (SMS) প্রতিযোগীর ফলাফল মুল্যায়িত হয়। কিন্তু আপনি কোন বিষয়গুলিকে বিবেচনায় আনছেন একটি এসএমএসের জন্য : -

ক) প্রতিযোগীর সঙ্গীতজ্ঞ জ্ঞান ?
খ) তাল, লয়, সুরের সমন্বয় ?
গ) উচ্চারণের শুদ্ধতা ?
ঘ) প্রতিযোগীর সাজসজ্জা ?
ঙ) মঞ্চ উপস্থাপনার দক্ষতা, ইত্যাদি ?

হয়তবা এ বিষয়টির সাথে একমত হবেন, উপরোক্ত বিষয়গুলির সবগুলি নিশ্চয় কেউ মাথায় নিয়ে আর এসএমএস (SMS) করেন না, তাহলে প্রশ্ন থেকে যায় আপনি যে মূল্যায়নের ভিত্তিতে একজনকে নির্বাচন করছেন, সে ভিত্তিটাই বা কি? সাময়িক উচ্ছাসবোধ, আকর্ষণবোধ, ভাল লাগা বা গানের কন্ঠ ও সুরকে ব্যতিক্রমী মনে হওয়া, মানবিকতা ইত্যাদি, তাহলে এই ? ব্যাস এতটুকুই ?

প্রশ্নের সঠিকতা নিরুপন স্বার্থে নয় বরং কিছু প্রস্তাবনাকে এভাবে ব্যক্ত করা যেতে পারে : -

প্রথমত : একজন বিচারক যদি একজন প্রতিযোগীকে মূল্যায়নের জন্য একটি নির্দিষ্ট নম্বর প্রদান করতে পারেন তাহলে সেখানে দর্শক-শ্রোতা কিভাবে সেই প্রতিযোগীকে মূল্যায়নের জন্য একাধিক এসএমএস (SMS)-এর অপশন পাবেন ?
- একজন দর্শক বা শ্রোতা সর্বাধিক একজন প্রতিযোগীকে একটি এসএমএস (SMS)-ই করতে পারবে, একটির বেশী - কে গ্রহণযোগ্য করা উচিত নয়।

দ্বিতীয়ত : বিচারকদের নম্বর ও প্রাপ্ত এসএমএস এর উপর চুড়ান্ত ফলাফল নির্ধারণ হয়।
- অবশ্যই বিচারকদের গ্রেডকে প্রাধান্য দেওয়া উচিত, সেখানে এসএমএস (SMS)এর মূল্যায়ন সেখানে থাকতে পারে কিন্তু তা একটি শতকরা আনুপাতিক হিসেবের বেশী নয়।

তৃতীয়ত : প্রতি বছরই এরকম আয়োজনে বেশ কিছু সংখ্যক প্রতিভা বেরিয়ে আসছে ঠিকই, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় বছর না ঘুরতেই পিছনের কয়জন শিল্পীকে কতজনই বা মনে রাখছে ? বা কতজনই নিজের অবস্থান ধরে রাখতে সমর্থ হচ্ছে ?
- সে আলোকে কিছুটা সময় দেয়া উচিত, অর্থাৎ এরকম আয়োজনকে প্রতি বছরের পরিবর্তে বছর তিন অথবা তারও চেয়ে কিছুটা সময় পর আয়োজন করা হলে ভাল।

এভাবে, সমালোচনার কাঠগড়ায় যদি কঠিন শাস্তি হিসেবে কখনো অভিযোগের সুর তোলা হয় “এসএমএস টেকনিক-টা তো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বা আয়োজকের একটি হিউজ ইনকাম সোর্স” বা “এসএমএস বাণিজ্য” নামে আখ্যায়িত করণের মধ্য দিয়ে - দ্বিমত হবার আশংকাও উড়িয়ে দেয়া যায়না, তবুও আপাতদৃষ্টিতে মনে হয় আয়োজক সংশ্লিষ্টরা নিশ্চয় এত বড় আয়োজনকে সামান্য এ স্বার্থে নিজেদের অর্জন ও আস্থাকে বিলিয়ে দিতে চাইবেন না।

আমরা প্রযুক্তির পক্ষে, গঠনমূলক কোন আয়োজনের পক্ষে, সে সূত্রেই এ ধরনের প্রতিভা অন্বেষনের কোন উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আয়োজকদের এবং সমর্থক হিসেবে সকল শ্রেনীর দর্শক ও শ্রোতাদেরকে।

প্রত্যাশা থাকবে এদেশের প্রতিভা সংখ্যায় বড় নয়, গুণে গুণান্বিত হবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): এসএমএসপ্রতিভাসঙ্গীত প্রতিযোগিতা ;
প্রকাশ করা হয়েছে:   বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৩

 

১. ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০৩
মুতাসিম বলেছেন: কতজনই নিজের অবস্থান ধরে রাখতে সমর্থ হচ্ছে ?
একমত। এরা হারায়ে যায় কই। এই যে প্রথম ক্লোজ-আপ নোলক বাবু, তারপর বিউটি-টিউটি এরা তো সব নাদান মানুষ গুলার জন্য স্টার হইসে। কিছুদিনের মধ্যেই বাত্তি নিভেও গেসে। এই সব আব-জাব বাদ দিয়ে সঠিক মূল্যায়নের প্রয়োজন।

ভাইয়া আপনার পোস্ট পড়ে ভালো লাগে কিন্তু কমেন্ট করা হয় না। আজকে করলাম। আপনার সাথে পরিচিত হতে চাই। ইয়াহু আইডিটা দিবেন? বা অন্যকিছু..
২২ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩০

লেখক বলেছেন:

মুতাসিম ভাইয়া, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, আসলে সঙ্গীতাঙ্গনে শক্ত অবস্থানের জন্য প্রথম সারিতে স্থান পাওয়া এসব শিল্পীদের আরো বেশী মনযোগী হতে হবে, শুধু অনুষ্ঠানে জয়ী হওয়াটাই বড় কিছু নয়, নিজেকে বর্তমানে প্রতিষ্ঠিত করাই হবে তাদের লক্ষ্য, সে রকমই কিছু আশা করি।

আমার ইয়াহু আইডি :
আমার Facebook Profile Link : Click This Link

শুভকামনা রইল

২. ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০৩
চাচামিঞা বলেছেন: এসএমএস (SMS) নির্ভর প্রতিভা অন্বেষন: অবশ্যই এটা সম্পুর্ন নির্দোষ বিচার করে না। কারন মানুষ মাত্রই আমরা আবেগ নির্ভর। যখন যাকে ভালো লাগে, ডিব্বা খালি করে আমরা আবেগ ঢেলে দেই। এর প্রমান "গত বছরের সালমা" সে অবশ্যই দেশের ১ নম্বর গায়িকা হবার যোগ্যতা রাখে না। "বিউটির ক্ষেত্রেও একই কথা প্রযোয্য। সেইবার সে অনেক ভালো গায়ক/গায়িকাকে পিছে ফেলে ৩য় হয়েছে। তবে সাধারণ জনগনের পারটিসিপেশনেরও দরকার আছে। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কিংবা পার্থ, সাবিনা, বুলবুল ওনারাই বিচার করে বলেদেবে - হেই দেশের জন গন - এখন থেকে "ওমুকই" তোমাদের ১নং গায়ক/গায়িকা এটা মেনে নেওয়া কস্টকর। তাছারা যেসকল অনুস্ঠানে দর্শকদের পারটিসিপেশন থাকে, সেসব অনুস্ঠানে বানিজ্য ভালো হয়, দর্শকদের গ্রহনযোগ্যতাও বাড়ে। তাই একাধিক নয়, বরং ১টা SMS ই বিচারের মাপ কাঠি হওয়া উচিত। এতে সব কুলই রক্ষা হয়।
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: চাচামিঞা, সমুচিত মন্তব্য করেছেন
ধন্যবাদ জ্ঞাপন করছি

এখন সময় এসেছে বিষয়গুলি নিয়ে সচেতনতা সৃষ্টি করার

৩. ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০৪
অন্তিম বলেছেন: খুবই যুক্তির কথা বলেছেন। সব কথার শেষ কথা হল যত বেশি এসএমএস তত বেশি টাকা তাই-ত কোন ধরাবাধা নিয়ম নেই।
পড়ে ভাল লাগল প্রচেত্য ভাইয়া।
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: শুভেচ্ছা কৃতজ্ঞচিত্তে
এসএমএস ব্যাবসা সম্পর্কে কিছু জানা হল সেদিন, বেশ ভাল ইনকাম সোর্স

৪. ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০৬
অনিশ্চিত বলেছেন: ব্যবসা যে!

এই লিংকটা কি দেখবেন... Click This Link
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: আসলেই ব্যবসা
আপনার করা পোষ্টটি পড়েছি, যথর্থই বলেছেন সেখানে

শুভকামনা করছি আপনার

৫. ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:১১
মনের কথা বলেছেন: পুরোটাই বানিজ্যিক...
২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন:
আসলে আয়োজকদের দৃষ্টিভঙ্গি মহৎ উদ্দেশ্যে নিবেদিত থাকলেও তার আড়ালে যে বানিজ্যিকরণের গন্ধ লেগে আছে তা অধিকাংশের নাকেই পৌছায়না, যাই হোক তবু ভাল কিছু হোক এ প্রত্যাশাই থাকবে ...

শুভকামনা রইল আপনার প্রতি

৬. ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২২
অতন্দ্র প্রহরী বলেছেন: খুব ভাল লেগেছে আপনার কথা। তবে আয়োজকদেরকে জানিয়ে দিলে আরো ভাল হয়।
২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: চেষ্টা করব পত্রিকার চিঠিপত্র বিভাগে পোষ্ট করার

শুভকামনা রইল

৭. ২১ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪৫
বিবর্তনবাদী বলেছেন: প্রতিযোগীর সঙ্গীতজ্ঞ জ্ঞান!তাল, লয়, সুরের সমন্বয়, উচ্চারণের শুদ্ধতা,প্রতিযোগীর সাজসজ্জা, মঞ্চ উপস্থাপনার দক্ষতা, ইত্যাদি কোন ঘটনাই না। আসল ব্যাপার হল গানটি শ্রোতার মন ছুতে হবে। কোটি কোটি লোক গান ভাল বাসে। তারা সবাই এইসব জিনিস অক্ষরে অক্ষরে বুঝবে তার কোন মানে নাই। মন ছোঁয়াটাই আসল।
২৩ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৭

লেখক বলেছেন:
@বিবর্তনবাদী, যা বললেল ঠিক আছে, মন ছোয়াটাও একটি ব্যপার, যেখানে প্রতিযোগীর প্রতি আলাদা দৃষ্টিভঙ্গী সৃষ্টি হতেই পারে
কিন্তু,
যে প্রতিযোগী তার যে নিজস্ব সার্কেল রয়েছে সমাজে কিংবা অঞ্চলভিত্তিক যে আবেগ বা পক্ষপাতিত্বমূলক আচরণগুলো কাজ করে তা কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব হয়না, তাতে একজন ভাল গুণী শিল্পী বাদ পড়াটাও অমূলক কিছু নয় ...
বিষয়টি এভাবেই তৈরী হয়ে গিয়েছে

৮. ২১ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪৮
বিবর্তনবাদী বলেছেন: তবে শালারা গান নিয়ে এসএমএস-এর যে ড্রামা শুরু করছে তা সত্যিই বিরক্তিকর। আমি কখনই করি না।
২৩ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: মেধা নিয়ে ব্যবসা ছাড়া আর কিছুই নয়, মাঝ দিয়ে কিছু প্রতিভা সত্যিই বের হয়ে আসে এটাই সার্থকতা

২৩ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: শুভকামনা রইল, ভাল থাকবেন

৯. ২১ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫৫
অ্যামাটার বলেছেন: এস.এম.এস'র প্রয়োজন আছে, কেননা দর্শদেরও অধিকার আছে তার প্রিয় শিল্পী নির্বাচন করার, কিন্তু ইচ্ছামত অগণিত সংখ্যক এসএমএস পাঠানোর স্বেচ্ছাচারিতা সমর্থনযোগ্য নয়।
২৩ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: সঙ্গীত একটি ধ্যান এবং সাধনার ব্যপার, কিন্তু বর্তমানে অল্প বয়সেই এসব শিল্পীরা এত সহজেই একটা প্লাটফর্ম পেয়ে যাচ্ছে, যেটা পূর্বে কখনই এত সহজসাধ্য ছিলনা, সেখানে যুক্ত করা হয়েছে প্রযুক্তির ব্যবহার, আর এতেই ঘটছে কিছুটা ছন্দপতন, কারণ প্রকৃত গুণী এবং মানসম্মত প্রতিভাগুলো হয়ত এসএমএস ভোটের কারণে পিছিয়েই রইবে, তাহলে সার্থকতা অর্জনের চেয়ে কি ভুলুন্ঠিত হলনা বেশী ?

এই সহজসাধ্য সত্যটা হয়ত আয়োজকরা সাধারণত মানতে চাইবেন না

১০. ২২ শে জুলাই, ২০০৮ সকাল ১০:১০
সাইফুর বলেছেন: আমার কাছে জিনিসটা ভন্ডামি মনে হয়
২৩ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: প্রতিযোগীদের এসএমএস চাওয়ার আকুলতা-ব্যকুলতা দেখে বড়ই ওদের অসহায় মনে হয, যেন এসএমএস পাওয়ার যুদ্ধে নেমেছে ওরা, ওদের কি দোষ, আয়োজকরাই তো ওদেরকে ডামি বানিয়ে সামনে সেট করে দিয়েছে, এসএমএস বেশী বেশী চাও, ভোট পাও, জিতে নাও এত্ত এত্ত পুরষ্কার ....

১১. ২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
এফ আই দীপু বলেছেন: এত বুদ্ধি লইয়া ঘুমান কেমনে? বালিশের নীচে যে মাথা থাকে এইটা বুঝতে পারছি। ভাল লিখছেন। পেলাস।
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: ঘুমাই না তো ! জেগে থাকি, জেগে জেগে রাত পার করি, এত বুদ্ধি নিয়ে ঘুমাই কিভাবে ? আপনিই বলেন ?

শুভকামনা রইল আপনার জন্য

১২. ২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
সিটিজি৪বিডি বলেছেন: ভাল লিখছেন। পেলাস।
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: সম্প্রতি বেশ কয়েকটি চ্যানেলে এ ধরনের অনুষ্ঠান একযোগে শুরু হয়েছে, আসলে টেলিভিশন দেখার তেমন একটা সুযোগ হয়না, তবুও গেল সপ্তাহে এ টাইপের দুটো অনুষ্ঠান দেখলাম কিছু অংশ তার একটির বেশীরভাগ জুরেই কিভাবে এসএমএস করতে হবে, কোন নম্বরে, কি নাম দিয়ে সেন্ড করতে হবে, বিদেশ থেকে কিভাবে করা যাবে, এসবই, গানের যে প্রতিযোগীতা তাতে গানের সুরের চেয়ে কথায়ই বেশী, রীতিমত বিরক্ত হবার উপক্রম।

আপনাকে বিনম্র কৃতজ্ঞতা পেষ করছি

১৩. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২৫
আইরিন সুলতানা বলেছেন: প্রতি বছরই এরকম আয়োজনে বেশ কিছু সংখ্যক প্রতিভা বেরিয়ে আসছে ঠিকই, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় বছর না ঘুরতেই পিছনের কয়জন শিল্পীকে কতজনই বা মনে রাখছে ? বা কতজনই নিজের অবস্থান ধরে রাখতে সমর্থ হচ্ছে ?
-----------------

এই জায়গায় একমত । বিশেষত আমাদের দেশে মিডিয়া মার্কেট এখনো তুলনামূলকভাবে ছোট... তাই প্রতি বছর এই সব শো গুলো থেকে নতুর শিল্পী বাছাই করলেও পরবর্তীতে তাদেরকে কতটুকু সুবিধা দিতে পারবে সেটাই প্রশ্ন...

তাই একটু সময় দেয়া দরকার...
২৬ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ আইরিন, সহমত পোষনের জন্য

একটি বিষয় খেয়াল করে দেখবেন, সাম্প্রতিক একটি চ্যানেলে আয়োজিত বেশ পরিচিত প্রতিযোগীতার অনুষ্ঠানটি তাদের শিল্পীদের ভোট দেবার জন্য শুধুমাত্র এসএমএস ব্যাবস্থাই চালু রেখেছে, আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে, তারা একটি ওয়েব সাইটের মাধ্যমেও ভোট কালেকশন করছে কিন্তু তা দেশের ভিতর কার্যকরী নয়, এ বিষয়টি দ্বারা কি আরো সুস্পষ্ট করে তুললনা এই এসএমএস ব্যবসাটি এই প্রতিযোগীতাকে ঘিরে কতটা প্রকট ?

ধুন্ধুমার ব্যবসায়ীদের ব্যবসার ডেবিক - ক্রেডিট হিসেবের ক্যালকুলেশনে আমাদের প্রতিযোগীদের কোটি টাকার মালিক সহ আকষ্মিক স্টার বনে যাবার নেশায় তাদের এসএমএস প্রার্থনার আকুতি দেখে বড্ড অসহায় লাগে তাদের, আশ্চর্য না হয়ে আর পারিনে ....

১৪. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৯
পথিক!!!!!!! বলেছেন: না ছাপিয়ে ভাল করছেন ....কেউ কান দিতনা
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: হয়ত ঠিক

১৫. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭
রাহেন রঙ্গন বলেছেন: ভালো লিখেছেন। সাধুবাদ রইল। আগামীতে আরো ভালো লেখা আশা করছি আপনার লেখনী থেকে। ছাড়িয়ে যাক, ছাপিয়ে যাক একটি আরেকটিকে।
০৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: শুভকামনা রইল
দোআ করবেন

১৬. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯
আসিফ আহমেদ বলেছেন: ব্যবসার কথা ভাবলে যুক্তিযুক্ত, এছাড়া পুরোটাই ভন্ডামী।
১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০২

লেখক বলেছেন: ছোট্ট একটা দেশ আমাদের কিন্তু যেভাবে প্রতিবছর সঙ্গীত শিল্পী তারকাদের সংখ্যা বেড়েই চলেছে তাতে তো রীতিমত ভিমড়ী খাবার যোগাড়, কারটা বাদ দিয়ে কারটা শুনব ?
সবাই যদি শিল্পী হয়ে যায়, তাহলে তো .................

১৭. ০৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৭
অপ্‌সরা বলেছেন: মুতাসিম বলেছেন: কতজনই নিজের অবস্থান ধরে রাখতে সমর্থ হচ্ছে ?
একমত। এরা হারায়ে যায় কই। এই যে প্রথম ক্লোজ-আপ নোলক বাবু, তারপর বিউটি-টিউটি এরা তো সব নাদান মানুষ গুলার জন্য স্টার হইসে। কিছুদিনের মধ্যেই বাত্তি নিভেও গেসে। এই সব আব-জাব বাদ দিয়ে সঠিক মূল্যায়নের প্রয়োজন।

একমত !!!মেজাজ খারাপ লাগে প্রতিভার মূল্যের চাইতে এসএমএস মূল্যের কদর দেখলে!
১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: সম্প্রতি এ ব্যবসার ফাদে ছোট্ট বাচ্চাদেরকেও অন্তর্ভূক্ত করেছে, বাচ্চাগুলো যখন এসএমএস পাবার জন্য আকুল প্রার্থনা করে, "আমাকে যদি পরবর্তী রাউন্ডে ........................................ এসএমএস করুন প্লিজ প্লিজ !! " সত্যি ওদেরকে বড্ড অসহায় লাগে
গান শুনে তা কিন্তু মনে হয়না

১৮. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
নিঃসঙ্গ বলেছেন: ১০ হাজার এসএমএস ১ পয়েন্ট করে দেয়া হয় দেখলাম খুদে গান রাজে। মানে ২০ হাজার টাকা একটা পয়েন্ট :( কঠিন ধান্দা বাজি ছারা আর কিছু না।
০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: আপনার মন্তব্য পোষ্ট সহায়ক বিষয়টিকে আরো আপডেট করল
ধন্যবাদ আপনাকে, অসংখ্য

১৯. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
সাইফুর বলেছেন: একজনে যত খুশি বা ১০ টা এসএমএস পাঠাবে..তাহলে এটা ভোট হয় কিভাবে?
সিম্পলি এসএমএস বিজনেস
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৬

লেখক বলেছেন: এতটা সহজ করে দিলেন, যথেষ্ট সহায়ক মন্তব্য

২০. ০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
নাফিস ইফতেখার বলেছেন: আরো একটা ব্যাপার, শুধুমাত্র যারা SMS করতে জানেন তারাই কি প্রতিভার সমঝদার? বাকিরা নয়???

 

মোট সময় লেগেছে ০.১৯১৬ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
--- : শর্ত প্রযোজ্য : ---
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ