নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

যুদ্ধাপরাধী - গণ-স্বাক্ষরতা অভিযানের ব্যাপকস্ অভিজ্ঞতা !!!

০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৮

শেয়ারঃ
0 1 0

বেশ কিছুক্ষন দরজা নক করছি
একটা কন্ঠস্বর পাওয়া গেল, কে ?
- জ্বী, আমরা একটু কথা বলতে চাই
(দরজার এপাশ থেকেই, তখনো দরজা খুলেনি)
(একটা পিচ্চি ছেলে দরজা খুলল)

হাই আংকেল
- হাই বেবী
- তোমার আব্বু আছে ?
কেন ?
- আমরা রাজাকার ……….

(কথা শেষ না হতেই বাচ্চার ভেতর দৌড় দিল
দরজাটা হালকা ভেড়ানো ছিল, ভেতর থেকে শোনা যাচ্ছে
আব্বু আব্বু, বাইরে রাজাকাররা এসেছে
তোমার সাথে কথা বলবে)

- মনে মনে কথা শেষ করি ………আমারা রাজকার, যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে স্বাক্ষর সংগ্রহে এসেছি
(পাশের দোস্তটি তখন ঝাড়ি মারছে)
- ওই বেটা ! রাজাকার বললি কেন শুধু যুদ্ধাপরাধী বলতি, পিচ্চিটা কি বলতেছে কে জানে ..
(বলতে বলতেই ….)

আপনারা কি রাজাকার ?
- না না, আংকেল আসলে…
রাজাকার না হলে, আমার ছেলেকে কি বলছেন ?
(কথা শেষ না হতেই….)
দেখেন ভাই, আমি কোন ঝামেলায় জড়াতে চাইনা
- আংকেল আপনি আমাদের ভুল বুজছেন
(মাঝখান দিয়ে একজন)
- আংকেল আমরা কি ভেতরে বসতে পারি ?
(আরেকজন)
- আংকেল কোন ভয় নাই, এই যে দেখেন ফরম
- আপনার সাথে শুধু একটু কথা বলতে চাই

আসলে…. এভাবে…… আসুন ভেতরে আসুন (তখনো ইতস্তত বোধ ছিল)
(ভেতরে বসতেই আন্টি পর্দার আড়াল থেকে একবার দেখে গেলেন, পিচ্চি ছেলেটা বারবার আসছে আবার ভেতরে যাচ্ছে, মনে হচ্চে ভেতর থেকে তাকে পাঠানো হচ্ছে)
(খুব সম্ভবত বড় মেয়ে হবে হয়ত, ভেতর থেকে আওয়াজ পাচ্ছিলাম “দাড়া আসছি আসছি “ এই বলে সেও একবার উকি দিল)
(এবার সত্যি মনে হচ্ছে বিপদে কি উনারা পড়েছেন না আমরা পড়লাম ? )
(আংকেল তখনও ভিতরে, উনি কি করেন আবার এতক্ষন !, আবার কাউকে ফোন করছেন না তো!)

তারও অনেকক্ষন পর ….
(আমরা দাড়িয়ে গেলে, উনি বসতে বললেন)
দেখেন আপনাদের কিছু বলি
হ্যা বলেন …. আপনারা….. আর ওই যে ফরম
- জ্বী আংকেল, এটা হচ্ছে ফরম-স্বাক্ষর ফরম
জ্বী, কিসের ফরম ?
- সেটাই বলছি আংকেল
- আমরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে একটি পিটিশনে স্বাক্ষর নিচ্ছি
- এটা হচ্ছে সেই ফরম
- এখানে আপনি আপনার এবং পরিবারের যারা সমর্থন করেন তারা স্বাক্ষর করবেন
- আমরা, এগুলো পরে সব জমা করা হবে
- আংকেল শুনে খুশি হবেন, এ কাজটা শুধু দেশে না, দেশের বাহিরেও যারা বাংলাদেশী তারা অংশগ্রহণ করছে
শুনে খুশী হইছি কিন্তু দেখেন !!
কিছু মনে করবেন না
আপনারা যে স্বাক্ষর নিতেছেন, এইটা তো আবার কারা রাজাকারের বিরুদ্ধে …. সেরকম কিছু না তো !
মানে যদি কখনো ক্ষমতায় চান্স পায় তখন এ লিষ্ট দেখে …. যারা স্বাক্ষর করছে …. তাদের ….
- আংকেল, কিছু মনে করবেন না- আপনি কি রাজাকারদের ভয় পান ?
আসলে ভয় বলতে কোন ঝামেলায় জড়াতে চাইনা।
- আংকেল আমাদের ফরমটি দেখুন, পড়ুন এবং যদি মনে করেন তাহলে স্বাক্ষর করবেন
(তারপরেও বসে ছিলাম অনেকক্ষন, ভাব দেখে ফরমটি রেখে এলাম)
(চলে আসবার সময়)
- আংকেল আপনার কি মনে হয় আমরা রাজাকার ?
না, … সেরকম কিছু না
- তাইলে কি আমাদের ভয় পাইছেন ?
(কোন উত্তর নাই)
(আসলে তখনও তার মন থেকে সন্দেহ যায়নি)
.
.
.
.
.

ওরা তিনজন, আমার বন্ধু বটে!
কেউ কলেজে, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে
যেহেতু সময় দিতে পারছিনে, তাই ফরমটির অনেকগুলো প্রিন্ট আউট করে স্বাক্ষর সংগ্রহ করবার জন্য বলেছিলাম
গিয়েও ছিল স্বাক্ষর সংগ্রহ অভিযানে
ফিরে এসে যখন এমনটা বলল …

আযব না হয়ে উপায় আছে !
সামান্য ভূলে কত বড় বিপদ-ই না ঘটতে চলছিল...

 

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫১
কৌশিক বলেছেন: মানুষের বাসায় বাসায় গিয়ে স্বাক্ষর সংগ্রহ, এ্যামেজিং, থ্রিলড...হ্যাটসফ অফ...
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: প্রথমে নিজ ফ্লাট থেকেই শুরু করেছি.... দেখা যাক কতদূর আগানো যায়
ওরা গিয়েছিল ওদের এলাকায়

২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৩
স্বজন বলেছেন: আব্বু আব্বু, বাইরে রাজাকাররা এসেছে
তোমার সাথে কথা বলবে হাহাপগে :):)
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: আসলে বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে তৈরী

৩. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৩
প্রচেত্য বলেছেন: সত্যি বলতে আমি প্রথমে আমার বাবা, মা ভাই থেকে শুরু করেছি
এবং সামনের সপ্তাহে খালু আসছেন তাকেও কিছু দিয়ে দেব, খালাত ভাইদের সাথে কথা বলেছি, তারা গ্রাম থেকে যতদূর পারে সাহায্য করবে
আরেক খালাত ভাই তার কলেজ থেকে আরও কিছু স্বাক্ষর সংগ্রহ করতে পারবে বলে আশা করি
৪. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৫
পজিটিভ২৯ বলেছেন: হা হা হা

আমরা হইসি টিপিক্যাল মিডিল ক্লাস।
০৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: সেরকমই হয়ত

৫. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০২
শওকত হোসেন মাসুম বলেছেন: খাইছে। মন্তব্য করতাছি রাজাকার বিরোধী পোস্টে, কোনো বিপদে পড়বো না তো আবার? :P
০৯ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: নির্ভয়ৈ লিখে যান

...............
ভয় নাই ওরে নাই
(পরের লাইন আর মনে নাই)

০৯ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন:
ভাই আপনাকে মনে হয় অনেকদিন পর দেখলাম
খুব ভাল লাগছে

০৯ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: বাহ ! বেশ তো !
এই হাসিগুলো কিভাবে দিতে হয় ?

৮. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

সিরিয়াস একটা কাজে গিয়ে, এ জাতীয় রসিকতা করে সব গোবলেট করে না দেয়াই ভালো ।
০৯ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২২

লেখক বলেছেন:
শিপন ভাই, ওদের জন্যও এ বিষয়টি অনাকাঙ্খিত ছিল
এখন আরো সর্তক হয়ে ওরা কাজ করবে আশা করি
তবে, ৩জন একসাথে আছে বলে উৎসাহ নিয়ে করছে ...

০৯ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: হু

১০. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৩
শ্রাবনী বলেছেন: প্রােচত্য দা েতামার মত ঝামেলায় আমিও পড়ছি
১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: কিছু ঝামেলা হলেও হতে পারে, তবু থেমে থাকা যাবেনা, কষ্ট করে বোঝালেই সব সহজ হয়ে যাবে
এত চমতকার চমতকার মানুষ এখানে, যারা সবাই আত্মনিবেদিত
কমার্শিয়াল এ যুগে এমনটা শুধু কল্পনায় ভাবা যায়
শুভকামনা রইল আপনাদের সকলের প্রতি

১১. ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩২
কঁাকন বলেছেন: জটিল অভিজ্ঞতা

আপনাদের উদ্যোগের সাফল্য কামনা করি
১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: ডিজিটাল অভিজ্ঞতা বলা যায়
শুভকামনা রইল

১২. ০৯ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৭
নিবিড় বলেছেন: হাহ
আমিও মাঠে নামছি ...।
১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৭

লেখক বলেছেন: শুভকামনা রইল, এগিয়ে চলেন

১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: ভাই শুভেচ্ছা
অনেকগুলো প্লাস দিয়ে দিয়েছেন

১৪. ০৯ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২২
মুকুট বলেছেন: পিচ্চিদের সামনে সাবধান!!! অ-সা-র-র-ণ কাজ করতেছেন, শুভকামনা!! সফল হোক আন্দোলন ও অভিযান!!!!
১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: আপনাদের আশীর্বাদ নিয়ে এগুতে চাই
দোআ রাখবেন

১৫. ০৯ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৯
সহেলী বলেছেন: অভিজ্ঞতা টা শেয়ারের প্রয়োজন ছিল , ভাল করলেন ।
শুভেচ্ছা আপনাদের জন্য ্
১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: শুভকামনা রইল

১৬. ১০ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪২
মমমম১২ বলেছেন: শুভকামনা রইলো।
একটু দ্রুত কথা বলতে হবে মনে হয়,ধীরে বললে আবারো রাজাকার পর্যন্ত শুনেই কেউ রাজাকার উপাধি দিতে পারে।
১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: আরো সর্তকতার সাথে ওরা কাজ করবে আশা করি
শুভকামনা রইল

১৭. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৪
অন্যমনস্ক শরৎ বলেছেন: দারুন অভিজ্ঞতা। হ্যাটস অফ।
১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: বাড়তি উৎসাহ যোগ হল
শুভেচ্ছা

১৮. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৯
স্বপ্নশিকারী বলেছেন: আমি যা পরিনা আপনি তা করেছেন।
অসংখ্য ধন্যবাদ।
১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: সবাই অনেক সাহস দিচ্ছেন, সত্যি দারুণ ব্যপার একটি
এত প্রেরণা একসাথে .

১৯. ১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৯
রুখসানা তাজীন বলেছেন: ভালো যে পিচ্চি পাচ্চিরাও আজকাল 'রাজাকার' প্রজাতিকে অন্যগোত্রীয় ভাবতে শিখেছে।
১৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: ভাল বলেছেন

২০. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৯
মাবরুকা তোয়াহা বলেছেন: কপাল ভালো যে পিচ্চি 'রাজাকার' শুনে দৌড়ে বাবার কাছে গেছে, আমার বাসা হলে সে দৌড়ে রান্না ঘরে যেত ছুরি আনতে। কেউ কিছু বুঝার আগেই একটা হতাহতের ঘটনা ঘটে যেত। :P
১৮ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: আজকালকার ছেলেপুলেরা যথেষ্ট স্মার্ট
ওদের কথা বার্তায়, চলন, গড়নে, পড়নে এত পরিণত - অস্পষ্টতা কোন কিছুই যেন ধরা পড়েনা
ভাল লাগে প্রযুক্তির এ যুগে ওরা অনেক কিছুই নিয়ে অল্প বয়সেই ভাবতে শুরু করে
এটাই সার্থকতা
আপনার মন্তব্যের উপদেশটি সাদরে গৃহীত হল, এবং এ বিষয়ে পরবর্তীতে আরো সর্তকতা থাকার চেষ্টা করা হবে

২১. ০৭ ই মার্চ, ২০০৯ সকাল ১০:২৭
ইষ্টিকুটুম বলেছেন: আমিও কিছু করতে চাই!
কিন্তু, পাছে কিছু হয়, তাই ভাবিয়া ডরাই!

 

মোট সময় লেগেছে ০.৯৪৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
--- : শর্ত প্রযোজ্য : ---
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ