অনেকদিন কষ্ট পাইনা
২৮ শে মে, ২০১০ বিকাল ৩:৫১
স্মৃতি খুজেঁ কিছু রোমান্থন করবার আগ্রহ’টা কবেই যে হাওয়ায় মিশেছে, যান্ত্রিক জীবনের এ কোলাহলে তা বোঝবার জো নেই। আমার এ অভ্যেস’টা নৈমত্তিক নয়, অনেকটা পুরোনো বাতিকের মতন। কতজনে বলেছে ‘স্মৃতিই তো সব’, আমি শুধু তাচ্ছিল্যতায় হেসে, ওটাতে কোথাও সুখ পাইনি বলে দোষ চাপিয়ে বলে এসেছি “স্মৃতি কষ্টের”। আমাকে নিয়ে হাসাহাসি করতো, আমি গন্তব্যে পা বাড়াতাম।
এভাবেই এতটা সময় চলে গেছে, শুধু যে কষ্ট ছিলো তা কিন্তু নয়; হয়তো কষ্টের দিকটা ভারী, তাই বলে স্মৃতি’ খুজেঁ দু-একটা সুখ উপলব্ধি পাবোনা তাও নয়। সে স্মৃতি গুলো বেশ রোমাঞ্চিত। কিন্তু সে সুখময় ব্যপারগুলিই যখন একসময় নিজের জীবনের কাছে ব্যথার কারণ হয়ে দাড়ায় তখন “না বলা কথায়” সে অব্যক্ত ভাষা লুকিয়ে লুকিয়ে বয়ে বেড়ানো যে কত কষ্টের তা হয়ত এ লেখায় প্রকাশ করা সহজ নয়; শুধু একজন বা আরেকজনকে মনের কথায় বুঝিয়ে বলা সম্ভব। আবার সেই সম্ভাবনা’টাও খুব বা অল্প বিস্তর ক্ষীণ-ও হতে পারে।
অনেকদিন স্বপ্ন-ও দেখিনা। স্বপ্নেও অনেক কষ্টের ব্যপারগুলি ঘটে যায়। সেগুলোর কোনটা অবাস্তব আবার কোনটা জীবনের সাথে মিশে থাকা সত্য অনুভূতি। কষ্টটা মৌলিক বলে সব জাগাতেই তার অস্তিত্ব থাকবে সেটাও মানতে পারিনা, তাই ভালো স্বপ্ন দেখবো সে আশ্বাসেও রাজী না হয়ে সেদিনের পুরোটা রাত জেগে থাকি।
আমার ভেতরের এ ক্রিয়াগুলি আমি ছাড়া কাউকেই প্রকাশ করিনি। সেখানেও তীব্র বঞ্চনায় ভয়, আজকাল কেউ দু:খবোধের বাক্য শুনতে রাজী হয়না যেখানে সকলেই সুখ প্রত্যাশী, সে জাগাতেও আমি যে খুব শঙ্কাবস্থায় তা ভেবেই ভীত হয় মাঝে মাঝে। এত সবের মাঝেও কিছু কিছু সুখ হঠাত করেই আসে আবার হঠাতেই মত চলে যায়। “The Pursuit of Happiness” ছবিটি’র শেষ দিককার একটা দৃশ্য সংলাপ এরকম “It’s a little part, it’s called happiness” খুব অল্প কিন্তু আনন্দের; সেটাই অনেক বড়।
একটা লেখা লিখেছিলাম ওর জন্য, এটা ক’দিন আগের কথা। যেদিন লেখাটা ছাঁপানো হল সেদিন ছিলো ওর জন্মদিন। লেখা কখনো কারো জন্মদিনের উপহার হতে পারেনা, তবুও কি ভেবে যেন লেখাটা লিখে ফেললাম। সেখানে অকপটে বলে গিয়েছে নিজের অনেক কথা। ওর কথাই ছিল সর্বস্ব। লেখাটি যে ও দেখবে সেরকম প্রত্যাশাও করিনি কারণ ততদিনে দুজনের সংযোগহীন অবস্থায় কেটেছে প্রায় অর্ধেক’টা বছর। এত ব্যবধানে ওকে মনে করিয়ে দেয়া, ভেবেছিলাম ভুলে যাবে।
দরজার ওপাশ থেকে সন্ধ্যাচ্ছন্ন অন্ধকারে প্রথমে ওকে চিনতে পারিনি। ও অপেক্ষা করছিল। সেদিনের দুজ’নের আর কোন কথা হয়নি, শুধু যখন ওর কাছে গিয়েছি টেবিলের উপর মুখটা ঢেকে শব্দহীন কেঁদে যাচ্ছিলো, জল ভেজা চোখে তাকিয়ে বলল “কেন তুমি ওসব লিখতে গিয়েছ” ফিরে এসেছিলাম। লেখাটি মুছেও দিয়েছি।
ইচ্ছে হয়েছিলো ফোনে যোগাযোগ করি, করতেও পারতাম ! ওকে আর জিজ্ঞেস করা হয়নি “আমি তো মিথ্যে কিছু লিখিনি, তাহলে সত্য’কে কেন মুছে দিতে বলছো” কি হবে জিজ্ঞেস করে ! এতদিন পর তাই স্বপ্নেও সে কথা তাকে বল হলোনা। ওটা ছিল দু:সহ স্মৃতির দু:স্বপ্ন।
আমরা হয়তো এভাবেই বেঁচে থাকি স্মৃতি মায়ায় জড়িয়ে, কখনো কষ্টগুলোকে আড়ালে রেখে কখনোবা চিৎকার করে প্রকাশে। তাই অনেকদিন না পাওয়া কষ্টের ভেতর যখন আজ তাকে স্বপ্নে পেয়েও কিছুই বলতে পারলাম না, তখন সেই স্মৃতিকেই খুজেঁ পেলাম কিন্তু “স্মৃতি বরাবরই কষ্টের” এবং “স্বপ্ন’টা দু:স্বপ্নের”।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
kisuna বলেছেন:
মন্তব্য করার ভাষা নেই। লেখক বলেছেন: কষ্ট প্রকাশেরও ভাষা থাকেনা
বৈরী হাওয়া বলেছেন:
আমি কিছু ধার দেব। নেবেন?
পরে কিন্তু দিয়ে দিতে হবে!
কারণ, কষ্ট গুলো কেউ একজন আমার কাছে জমা রেখে গেছে। মরুভূমিতে উটের জকির মত আমি সে কষ্ট গুলোকে বয়ে নিয়ে বেড়াই। কোন এক সময় সে যদি এসে ফেরত চায়। যদি বলে, আমার কষ্ট আমাকে ফিরিয়ে দাও। তখন আমি কোথায় যাবো?
তার কষ্ট তাকে ফেরত দেওয়ার অপেক্ষায় আছি।
(জীবন-বৈরীতা: দ্বিতীয় অংশ)
লেখক বলেছেন: অসাধারণ - বলবার মত কিছু নেই
লেখক বলেছেন: কিছু কথা এম্নিতেই বলা যায়না, বলার প্রয়োজন হয়না, বুঝে নিতে হয়
হাসান মাহবুব বলেছেন:
সময় সহায় হোক
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই,
আমিও সময়ের অপেক্ষায়
লেখক বলেছেন: আপনাকেও
নীল কষ্ট বলেছেন:
কষ্টের স্মৃতি মনে করাতেও একধরণের আনন্দ পাওয়া যায়
লেখক বলেছেন: আনন্দ ! অদ্ভূত তো !
করবি বলেছেন:
কষ্টরাই মনে থাকে বেশী। আর এক সময় তারা সম্পদ হয়ে যায়। তখন আলমিরাতে রাখা সম্পদের মত তাদের মাঝে মাঝে খুলে দেখতে ভালো লাগে। কষ্ট আর সুখ মেশানো অনুভবে।
লেখক বলেছেন: কথাগুলো দারুন, অনেক ভাল বলেছেন
লেখক বলেছেন: এখন যে সময় যাইতেছে ফেসবুকেই তো ঢোকা সম্ভব হইতেছেনা, তবুও মেসেজের জন্য ধন্যবাদ; সতর্ক হওয়া যাইবে।
লেখক বলেছেন: হা হা হা,
"কষ্ট না পাওয়া ভাল"
কষ্ট কি বলে কয়ে আসে ?
রাজসোহান বলেছেন:
লেখাটা পড়লাম ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
লেখক বলেছেন:
আবার জিজ্ঞেস করছেন ?
হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন, কেন যে যোগাযোগ'টা হয়ে উঠেনি তখন, এ ভুল আর করছিনে ....
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















