প্রাপ্তি
০২ রা জুন, ২০১০ দুপুর ১:১৯
কাল সকালেও যখন অফিসের জন্য বাসা থেকে বের হলাম, বড় ডান রাস্তাটার কোণ ঘেষে একটা বিদ্যুতের পোলে রং চটা কাগজে সাটা ছিলো “হারানো সংবাদ”, নিষ্পাপ মুখের একটি শিশুর ছবির নিচে কয়েকটা বাক্যে তাকে খুজেঁ পাবার করুন আকুতি। এক মুহুর্তে চোখ ফিরিয়ে আমি আমার আমার পথে পা বাড়ালাম, পাছে অফিস পৌছতে দেরী হয়ে যায়।
এইতো ঠিক তার দু’দিন আগেই, আমরা যে এলাকায় বাস করি। সেদিন সন্ধ্যা থেকেই একটা ভ্যানে বারবার মাইকিং করে যাচ্ছিলো। একই রাস্তা ওরা কয়েকবার ঘুরে গেল, কিন্তু কথার অস্পষ্টতায় ঘরের ভেতর থেকে তা বুঝতে পারছিলাম না। ব্যালকনিতে এসে দাড়াতেই ওদের কথায় যা বুঝলাম ওটিও একটি “হারানো সংবাদ”। মুখস্থ কতকটা লাইনে হারিয়ে যাওয়া সেই মানুষকে খুজেঁ দেবার অনবরত অনুরোধ বাণী পড়ে যাচ্ছে।
এসব হারিয়ে যাবার ব্যপারগুলিতে যে কষ্ট পেতাম না, তা নয় ! যখন নিজের করে ভাবতাম, নিজের পরিবারেরই কারও কথা, কেউ যদি এভাবে হারিয়ে যেত, আকষ্মিক বুকের মাঝ’টা অসম্ভব খালি হয়ে যেতো তখন । ইদানিং এসব দু:খ সংবাদে কয়েকটা শোকসূচক শব্দ আর বিষ্ময়বোধ প্রকাশেই আটকে থাকি। পেছন থেকে কেউ আবেগী বলে ফেলে, সেই ভয়ে তাই কষ্ট পাওয়া হতেও দূরে থাকার চেষ্টা করি।
আমার বাসাটা তে’তলায়, আজ রাতে যখন বাড়ীতে ফিরেছি তখন নয়টারও কিছু বেশী হবে। বাসায় পৌছতে না পৌছতেই ইলেকট্রিসিটি চলে গেলো। বাতি না আসা পর্যন্ত অন্ধকার এ সময়টুকুই আমার অবসর। ব্যলকনির চেয়ারে শরীরটা হেলে দিয়ে হাজারো কথা ভেবে চলেছি। কিন্তু এই অন্ধকারেও যে রাস্তায় থেমে থেমে পরিচিত সুরের একটা ভ্যান থেকে বিরামহীন মাইকিং করে যাচ্ছিল; খেয়াল হল তখন যখন ঘর থেকে মা’ জানতে চাইলেন “খোকা দেখতো মাইকে কি বলছে” – “প্রাপ্তি সংবাদ” “প্রাপ্তি সংবাদ” – একটি ছেলেকে পাওয়া গেছে, ছেলেটির বয়স .........................যোগাযোগের ঠিকানা ....”
খুব অনেকদিন পর এরকম একটা অনুভূতির সাথে পরিচিত হতে পেরে সুখানুভব করলাম। বিষন্নবোধের এ সময়টুকুতেও যে এ প্রাপ্তি সংবাদ আমার আনন্দের উপলক্ষ হয়ে আসবে, ভেবেই ভাল লাগছিল।
এদিকে নিজের জীবন নিয়ে ভাববার যে অবসরটুকু হয়, তাতেও ভাগ বসিয়ে দেবার মত জোড়দখল করে নেয় পারিবারিক, সামাজিক অনুষঙ্গগুলো। কিন্তু এরই মাঝে যে কতকিছু হারিয়ে যাচ্ছে সে খোঁজও সবসময় রাখা হয়না। কিছু হারানোর কথা সবটাই আত্মগোপন করি।
মাঝে মাঝে কিছু হারানোর ব্যথা, হারিয়ে ফেলা মানুষের খুব কাছে থেকেও তাকে প্রকাশ বা বোঝানো সম্ভব হয়না। আর আমি! সে তো অনেক দূরে। কখনো বোঝাতে পারিনি বা বুঝতে পারিনি কিংবা কত কিছু ভেবেই যোগাযোগ হয়নি। এটাও অনেক দিনের কথা।
আজ অফিস থেকে বের হবার আগে ওকে একবার ফোন দিয়েছিলাম, গতকালও দিয়েছিলাম, কোনবারই ধরলোনা। অফিস থেকে তখন বের হয়েছি মাত্র, রাস্তায় দাড়িয়ে গন্তব্যের সিটি বাসের অপেক্ষা। ঠিক সে সময় ওর সেল থেকে ইনকামিং কল। বাসে উঠে পড়লে ফোনে কথা বলাটা কেমন হবে, এই ভেবে ফোন’টা রিসিভ করেই ওই পথে হেঁটে চললাম।
তখনও ব্যালকনিতে বসা, অনেক দূরের কয়েকটা বাড়িতে নিভু নিভু আলো জ্বলছে, অন্ধকারে আমি সেদিকেই তাকিয়ে। “প্রপ্তি সংবাদ”-এর মাইকিং ভ্যানটার আওয়াজও দূরে মিলিয়ে যেতে থাকে।
সবকিছুর পরেও যখন, আজ তাকে আবার ফিরে পেলাম; তখন আর বুঝতে দেরী হয়নি, হৃদয়ের দরজায় কবেকার লাগানো সেই “হারানো সংবাদ”-এর ফ্যাকাসে পোষ্টারটি খসে সেখানে নতুন রঙিন এক “প্রাপ্তি সংবাদ” এর ফলক উঠে গেছে, তাতে শুধু সেই বার্তাই আছে “এ প্রাপ্তি আনন্দের”।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বলাক০৪ বলেছেন:
বেশিরভাগ প্রাপ্তিই আনন্দের। চমৎকার লেখা।
লেখক বলেছেন:
হ্যা, অবশ্যই আনন্দের হতেই হবে
ধন্যবাদ বলাক
মুন্না_৯৭ বলেছেন:
বলাক০৪ বলেছেন: বেশিরভাগ প্রাপ্তিই আনন্দের।একমত।।
কিন্ত প্রতিটি বিদায় আমাদের দুঃখ দেয়।।
লেখক বলেছেন: আরে আজ শুধু আনন্দ হবে, দু:খের কথা বাদ ! একদম ভুলে যান
শায়মা বলেছেন:
বলাক০৪ বলেছেন: বেশিরভাগ প্রাপ্তিই আনন্দের। চমৎকার লেখা।
লেখক বলেছেন: শুকরিয়া
লেখক বলেছেন:
"তারে আমি চোখে দেখিনি,
তার অনেক কথা শুনেছি
তার কথা শুনে শুনে
অল্প অল্প ভালবেসেছি"
যাই হোক উপরের লাইনগুলোর মতন সত্য আমারও কিছু, এ লেখাও তাই সত্য।
তাকে আমি সত্যি দেখিনি ....
ভাইজান আপনার ইমেইল - আইডি'টা প্লিজ
আমারটা :
লেখক বলেছেন: ধন্যবাদ সাফির
শূণ্য উপত্যকা বলেছেন:
ভাল লাগল+++++++
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ
লেখক বলেছেন: সত্যি আনন্দের, কিন্তু তাকে তো পাইনি এখনো
লেখক বলেছেন: অনেক আনন্দের সালেহ ভাই
পুরোনো ব্যপারগুলি ফিরে পাবার মাঝে নিজের ভুল গুলোও শুধরে নেয়া যায়।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো লাগলো লেখা..............
আসলেই তো প্রাপ্তি সংবাদ এর খবর আর কয়টা পাই........শুধু তো হারানোর খবর।
অনেকদিনপর তোমার বাড়ি..........
আমি কিছুটা অনিয়মিত ছিলাম........
তোমার খবর কি
ভালো থেকো।
শুভকামনা।
লেখক বলেছেন: সাজি আপু
অনেক ভাল লাগল আপনাকে পেয়ে
আসলে অফিসের ব্যস্ততায় এতটাই ডুবে,
সত্যি আপনাদেরকে খুব মিস করি
ইষ্টিকুটুম বলেছেন:
হূম , চমতকার লেখা, প্রচেত্য।
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















