আমার প্রিয় পোস্ট

ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

মনে পড়ে কি?

২০ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৫৭

শেয়ারঃ
0 0 0

কখনো কি মনে পড়ে,
সেই পুরোনো আমার কথা?

সেই আমার কথা!
যে আমি আমাকেই হারাতাম
তোমার হাসিতে,
যে আমি তোমাকেই ভালোবেসেছিলাম
চোখের জলে,

যার অশ্রু ঝরতো অঝোর ধারায়
কেবল তোমার অশ্রু দেখে,
যার সবটুকু হৃদয় জুঁড়ে ছিলো
কেবল তোমার বসবাস।

নিঃস্তব্ধ, নিঃশ্চুপ আলো আধারিতে,
চোখে চোখ, হাতে হাত রেখে থাকার
সেই সে মুহূর্তগুলোর কথা?

শিশির ভেজা কোন সকালে,
তোমার পাশাপাশি হেটে যাওয়া কোন,
অজানা ঠিকানার কথা?

অঝোর শ্রাবণে গন্তব্যহীন পথে
ঘুরে ফেরা শহরের
প্রায় প্রতিটি অলি-গলি?

তোমার কি মনে পড়ে?
নাকি কিছুই মনে পড়েনা,
নাকি ইচ্ছেই করেই সব ভুলে থাক
ভুলে থাকার তাগিদে?

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৬:২১
ফজল বলেছেন: ভুঁইয়ার লেখা অনকে দিন পর পড়া হলো। ভাল লাগলো।
২. ২১ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:২৫
অতিথি বলেছেন: ফজল ভাই, কেমন আছেন? ব্যক্তিগত ব্যস্ততার কারণে খুব একটা লিখার সময় হয়না, সময় পেলেই চেষ্টা করি কিছু একটা লিখতে। ভালো থাকবেন।

 

মোট সময় লেগেছে ০.৯৪৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
www.e-dirts.com
www.ayojon.com/

শত ব্যস্ততার মাঝেও, ফেলে আসা অতীতের স্মৃতির রোমন্থন করতে গিয়ে খুঁজে ফিরি সেই হারানো মুখ। ইট-পাথরের এই শহরের অলি-গলিতে খুঁজে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ