আমার প্রিয় পোস্ট

ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

কষ্টগুলো এভাবেই ছিলো!

০৯ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:২৫

শেয়ারঃ
0 0 0

হয়তো কষ্টগুলো এভাবেই ছিলো,
এভাবেই ছিলো বহুদিন।

একাকী অন্ধকার ঘরের
চার দেয়ালে বন্দী হয়ে
কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো আমার হৃদয়টাকে।

রক্তাক্ত আমার এই দেহ, এই মন
পায়নি তোমার কোন পরশ,
ধীরে ধীরে আমি চলে এসেছি
মৃতু্র খুব কাছাকাছি।

আজ বিদায় বেলায় তাই কি তুমি এলে?
তাই কি এলে আমার কপালে ছোঁয়াতে
তোমার সেই মায়াবী পরশ?

তাই কি মুছে দিতে এলে
টুপ-টাপ ঝরে পড়া চোখের জল?
দেখতে এলে আমার শেষ নিঃশ্বাসের
প্রতিটি মুহূর্তগুলোকে?

বড় বেশী অবেলায় তুমি এলে আজ,
কি এমন ক্ষতিটুকু হতো তোমার,
যদি সত্যিই ফিরে আসতে,
আর ক'টাদিন আগে?

আমি হারিয়ে গেলেও জেনো,
আমি আছি তোমার খুব কাছাকাছি,
তোমার প্রতিটি নিঃশ্বাসে
প্রতিটি হৃদস্পন্দনে আমি বেঁচে থাকবো।

বেঁচে থাকবো
তোমার হৃদয়ের খুব গহীন কোনে,
কখনোবা তোমার চোখের কোনে
কান্নার নোনা জল হয়ে ঝরে পড়বো।

আমি বেঁচে ছিলাম, বেঁচে আছি
আর বেঁচে থাকবো...
চিরকাল শুধু তোমাকেই ভালোবাসার, কাছে পাবার
অতৃপ্ত হৃদয়ের আকুতি নিয়ে।

 

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৭ ভোর ৬:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:৪০
প্রচেত্য বলেছেন: "অতৃপ্ত হৃদয়" - শুধু কি ভালবাসায় তৃপ্ত হবে?
২. ০৯ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:৫১
সুলতান মাহমুদ বলেছেন: খুব সুন্দর হেয়েছ েতামার কিবতা
৪. ০৯ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:০২
বকলম বলেছেন: আহা! চুক চুক চুক!

সহস সরল মনের আকুতি। পইড়া ভাল লাগছে।
৫. ০৯ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:১২
খালেদা আকতার বলেছেন: খুব সুন্দর
ধন্যবাদ , হ্ৃদয় ছুেয় যায়
৬. ১০ ই আগস্ট, ২০০৭ ভোর ৬:১৯
ইফতেখার ভূইয়া বলেছেন: প্রচেত্য - হৃদয়টা যদি শুধু ভালোবাসার জন্যেই অতৃপ্ত হয় তবে কি বলবেন? হা হা হা মন্তব্যের জন্যে ধন্যবাদ।
সুলতান ভাই আপনাকেও ধন্যবাদ।
খুশবু- কষ্ট পেয়েছেন, জেনে খারাপ লাগলো, দোয়া করবেন।
বকলম - ধন্যবাদ।
খালেদা আকতার - আপনাকেও ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৪১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
www.e-dirts.com
www.ayojon.com/

শত ব্যস্ততার মাঝেও, ফেলে আসা অতীতের স্মৃতির রোমন্থন করতে গিয়ে খুঁজে ফিরি সেই হারানো মুখ। ইট-পাথরের এই শহরের অলি-গলিতে খুঁজে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ