আমার প্রিয় পোস্ট

ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

চার দেয়ালের মাঝে!

২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩০

শেয়ারঃ
0 0 0

নিঃস্তব্ধ অন্ধকার ঘরের নির্জন কোনে
আমার বসবাস, সুদীর্ঘদিন।
তার ছোট্ট জানালা দিয়েই তাকিয়ে দেখি,
বাইরের উজ্ব্বল পৃথিবীকে।

আমার ঘরে সূর্য্যি মামার আলো আসেনা,
আসেওনি কখনো, কোনদিন।
আর চাঁদ মামা?
তাকে দেখিনি সেও বহুদিন।

আমার আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে থাকে,
পৃথিবীর সব দুঃখ-কষ্ট।
নির্জন অন্ধকার ঘরে সে কষ্ট,
আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
পৃথিবীর সবটুকু নির্জনতা খেলা করে,
বড় একাকী আমাকে নিয়ে।
অসহায় আমি নিজেই নিজের কাছে
পরাজিত হই প্রতিদিন, প্রতিনিয়ত।

কেবল সহস্র ফোঁটা চোখের জল,
আমার সঙ্গী হয়ে থাকে,
বুকের ভেতর কী ভয়ানক এক কষ্ট
কেবল আমাকেই পোড়াঁয়।

চার দেয়ালের মাঝে বেঁচে থাকে,
আমার সব কষ্টগুলো, আর
তোমার-আমার অতীত দিনের
খুব বিষণ্ন কিছু স্মৃতি।

প্রতিরাতেই আমার কষ্টগুলো,
নতুন করে জন্ম নেয়, আমার
অন্ধকার ঘরের প্রতিটি কোনে,
...কেবল আমাকেই ভালোবাসবে বলে।

শুধু একদিন তুমি ফিরে আসবে বলেই,
আমার আকাশে ভোর আসেনি,
শুধু তুমি আবার ভালোবাসবে বলেই,
আমার অন্ধকার ঘরে আজও আলো জ্বালিনি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চার দেয়ালচার দেয়াল ;
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৪৩
মোঃমনজুর হোসেন ভূইয়াঁ বলেছেন: শুধু একদিন তুমি ফিরে আসবে বলেই,
আমার আকাশে ভোর আসেনি,
শুধু তুমি আবার ভালোবাসবে বলেই,
আমার অন্ধকার ঘরে আজও আলো জ্বালিনি।
চামেৎকার!!!



২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২২
সপ্নীল বলেছেন: পৃথিবীর সবটুকু নির্জনতা খেলা করে,
বড় একাকী আমাকে নিয়ে।
অসহায় আমি নিজেই নিজের কাছে
পরাজিত হই প্রতিদিন, প্রতিনিয়...

সত্যি সুন্দর..........
৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৮
মিসকল বলেছেন: চমৎকার হয়েছে
৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২১
যীনাত বলেছেন: শুধু তুমি আবার ভালোবাসবে বলেই,
আমার অন্ধকার ঘরে আজও আলো জ্বালিনি।
৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: মনজুর ভাইয়া: আপনাকে ধন্যবাদ।
সপ্নীল, মিসকল, যীনাত আপনাদের সবাইকে মন্তব্যের জন্যে ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯০৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
www.e-dirts.com
www.ayojon.com/

শত ব্যস্ততার মাঝেও, ফেলে আসা অতীতের স্মৃতির রোমন্থন করতে গিয়ে খুঁজে ফিরি সেই হারানো মুখ। ইট-পাথরের এই শহরের অলি-গলিতে খুঁজে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ