আমার প্রিয় পোস্ট
- কুৎসিত সত্যঃ এক অশুভ দানবের সর্বগ্রাসী আর্তনাদ!! - অগ্রপথিক...
- কিছু জোকস



।ভাল লাগলে পাঠক দায়ী, খারাপ লাগলে লেখক দায়ী - মাতবার
- ৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া - মেহরাব শাহরিয়ার
- বড়দের জন্য বাবুরা ঘুমাইতে যাও



- চেয়ারম্যান০০৭
- সামুতে অর্ধযুগ (৬ বছর) পার করে ফেলেছেন এমন ব্লগারদের লিস্ট (আপডেট হইবেক) - সামুর পাগল
- লাইভ বাংলাদেশী টিভি দেখুন। কোনো সফটওয়্যার/ব্রাউজার ছাড়াই! - রাজুরনি
- জেমসের ব্যান্ড ও সলো সব এ্যালবাম এর কভার + - আব্দুল্লাহ-আল-মামুন শামীম
- কিছু সংগ্রহিত ১৮++ কৌতুক,কমন পড়লে দোষ দিবেন না
- মামুন হতভাগা
- গাড়ী, বাড়ী, নারী কার কোনটা দরকার বেছে নিন?
- ইন্জিনিয়ার জনি
- এ যুগের মেয়ের গল্প (ভুল বুঝা মেয়েদের গল্প) - লাভলু জাফর সাদিক চৌধুরী
- একটা কুকুরের মৃত্যু সংবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি - নীল_পদ্ম
- সমকামী বিয়ের অনুমোদন !!!! - কানন শাহ
- শুধু ভালোবাসার জোরে। - চিটি (হামিদা রহমান)
ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

অনুরোধ
০৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৮
যদি কোন এক কুয়াশা ভেজা সকালে,
আমি এসে দাঁড়াই তোমার দুয়ারে,
তুমি কি অবাক হবে?
যদি বলি, চলো ঘুরে আসি
সেই চিরচেনা সবুজারণ্যে,
তুমি কি যাবে?
যদি কোন এক বৃষ্টি ভেজা দুপুরে,
তোমায় নিয়ে ঘুরে বেড়াঁতে চাই, পুরোটা শহর।
তুমি কি যাবে?
যদি কোন এক পড়ন্ত বিকেলে বলি,
তোমার হাতে রাখতে চাই এই হাত, সারাটাজীবন!
দেবে কি তোমার হাত বাড়িয়ে?
যদি তোমারই জন্যে নিয়ে আসি
চির প্রত্যাশিত লাল টকটকে এক শাঁড়ী
তুমি কি নেবে?
জানি তুমি অবাক হবেনা, যাবেনা বেড়াতে,
বাড়িয়ে দেবেনা হাত, নেবেনা কোন লাল শাড়ি।
যদি কোন এক অবেলায় শুনতে পাও,
আমি চলে গেছি দূরে, বহুদূরে,
কোন এক চির নবান্নের দেশে..
অনুরোধ,
তুমি ফিরে এসোনা, আমার আঙিনায়।
তুমি কেদোঁনা কখনো, আমায় ভেবে।
ভেবে নেবো.. আমার হাজারো না পাওয়ার মাঝে
এ ছিলো একমাত্র পাওয়া।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অনুরোধ ;
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিবণ বলেছেন:
ভাল-৪
তারিক হাসান খান নিপু বলেছেন:
এহ্ হে !
কালপুরুষ বলেছেন:
ভাল হয়েছে। তবে নিজের মাঝেই এক দোটানা অবস্থা। পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব। নিশ্চিত হ্যাঁ বা না ভাবার অবকাশ নেই। এক পক্ষের ভাবনা। তারও কিছু বলার থাকতে পারে।
ইফতেখার ভূইয়া বলেছেন:
বিবণ, নিপু ভাই আপনাদের ধন্যবাদ।কালপুরুষ দা - ঠিক দোটানা নয়, কারণ সত্যিটা আমার জানা আছে। তবে এক পক্ষের ভাবনা কথাটা সত্যি। তারও কিছু বলার থাকতেও পারে, কিন্তু সেটা জানা হবেনা হয়তো আর কোনদিনই! মন্তব্যের জন্যে ধন্যবাদ।
দেবদারু বলেছেন:
@ইফতেখার ভূইয়া ভাই, আপনি তো আমাকে মুগ্ধ করে ফেললেন............ ৫ অনিবার্য!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













