আমার প্রিয় পোস্ট

ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

সুখ স্মৃতি

০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৫

শেয়ারঃ
0 0 0

আমার অস্থি-মজ্জায় মিশে আছে,
তোমার ভালোবাসা, অখন্ড কিছু স্মৃতি
পঞ্জিকার পাতা উল্টে, আবারও
ফিরে আসে বেদনার তিথি।

নদীর বুকে চিরে জেগে থাকা
অজানা, অচেনা চরের মতো,
বুকের ভেতর বেঁচে থাকে,
অযাচিত আর ব্যাথিত কিছু ক্ষত।

সুদীর্ঘ পথ পেরিয়ে, তবুও
আমি অবিরাম হেটে চলি,
সুখ স্মৃতির রোমন্থনে তাই,
সকল দুঃখ-কষ্ট ভুলি।




... ভালোবাসার সেই মানুষটির স্মরণেই লিখা। যে এইদিনেই এসেছিলো এই ধরণীতে, আমার ছোট্ট এই হৃদয়ে ভালোবাসার প্রদীপ জ্বালাবে বলে। শুভ জন্মদিন, পর্ণা-কে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০১
শিশির বলেছেন: একটি ভালবাসা আর একটি ভালবাসতে শেখায়।
....ধন্যবাদ রইল
২. ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২০
দেবদারু বলেছেন: কে বলেছে ভালোবাসলে পেতেই হবে? ভালোবাসার পূর্ণতা শুধু ভালোবাসায়................. আবেগী লেখাটাকে ৫ না দিলে অন্যায় হবে.............৫ ........... সুখে থাক আপনার প্রিয়তমা!
৩. ২২ শে জুন, ২০০৮ সকাল ৮:৩৩
ইফতেখার ভূইয়া বলেছেন: দেরীতে হলেও মন্তব্যের জন্যে আপনাদের ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৪৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
www.e-dirts.com
www.ayojon.com/

শত ব্যস্ততার মাঝেও, ফেলে আসা অতীতের স্মৃতির রোমন্থন করতে গিয়ে খুঁজে ফিরি সেই হারানো মুখ। ইট-পাথরের এই শহরের অলি-গলিতে খুঁজে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ