আজ ১৬ই ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। ঠিক ৩৬ বছর আগে এই দিনেই আমরা পেয়েছিলাম, আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশকে। এই দিনেই পৃথিবীর বুকে একটা নতুন মানচিত্র আর লাল সবুজের একটা পতাকা যুক্ত হয়েছে।
আজ বিজয়ের দিন, আজ আমাদের আনন্দের দিন। তবুও আমরা যেন ভুলে না যাই সেই সব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের স্বাধীনতা, আজকের বিজয় আর আজকের বাংলাদেশ। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধাদের, যারা শহীদ হয়েছেন প্রিয় মাতৃভূমির জন্যে, অভিবাদন জানাচ্ছি তাদের সবাইকে, অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করছি, মহান আল্লাহ্তাআলা যেন তাদের বেহেশত নসিব করেন। যুদ্ধাহত ও জীবিত সকল মুক্তিযোদ্ধাদের জানাচ্ছি শত কোটি সালাম।
জীবিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ থাকবে, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দিন।
ওপরওয়ালাকে ধন্যবাদ জানাই, কারণ আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই ভালোলাগার কোন তুলনা হয়না, বাবার কথা মনে হলেই গর্বে বুকটা ভরে যায়। মুক্তিযুদ্ধের অনেক ঘটনাই বাবার মুখ থেকে শোনা, আর শৈশবে দেশপ্রেমের সূচনা বাবার মুখ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা শুনে শুনেই। আমার বাবার জন্যে সবাই দোয়া করবেন।
বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে, বাংলাদেশ চিরজীবি হোক।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।