আমার প্রিয় পোস্ট

ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

কবি ও কবিতা - ৩

০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৯

শেয়ারঃ
0 0

আজু রজনী হম
(বিদ্যাপতি)

আজু রজনী হম ভাগে গমাওল
পেখল পিয়া মুখ চন্দা।
জীবন যৌবন সফর করি মানল
দশ দিশ ভেল নিরদন্দা।।
আজু মঝু গেহ গেহ করি মানল
আজু মঝু দেহ ভেল দেহা।
আজু বিহি মোহে অনুকূল হোয়ল
টুটল সবহি সন্দেহা।।
সোই কোকিল অব লাখ ডাকউ
লাখ উদয় করু চন্দা।
পাঁচ বাণ অব লাখ বাণ হোউ
মলয় পবন বহু মন্দা।।
অব মুঝ যব পিয়া সঙ্গ হোয়ত
তবহি মানব নিজ দেহা।
বিদ্যাপতি কহ অলপ ভাগি নহ
ধনি ধনি তুয় নব নেহা।
(মধ্যযুগের বাঙলা গীতি কবিতা)


কবি পরিচিতিঃ
নাম ঃ বিদ্যাপতি
জন্ম ঃ ১৩৮০ শতক (আনুমানিক)।
মৃত্যু ঃ ১৪৬০ শতক (আনুমানিক)।
সম্ভবত দ্বারভাঙা জেলার বিসফী গ্রামের এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে কবি বিদ্যাপতির জন্ম। তাঁর কৌলিক উপাধি ঠক্কুর বা ঠাকুর। বংশ পরম্পরায় এরা মিথিলার উচ্চ রাজকর্মচারী ছিলেন। শস্ত্র, শাস্ত্র, রাজ্যশাসন ও সংস্কৃত সাহিত্যে এঁদের দান বিশেষরূপে উল্লেখযোগ্য। তিনি যে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেনÑ ছয়জন রাজা ও একজন রাণীর পৃষ্ঠপোষকতা লাভ থেকেই তার স্বীকৃতি মেলে। কবি, স্মৃতিকার, রাজনীতিবিদ, ব্যবহারবিদ ও আখ্যান লেখক হিসেবে তিনি সুপরিচিত। তাঁর রচনাবলীর মধ্যে রয়েছে: কীর্তিলতা, ভূপরিক্রমা, কীর্তিপতাকা, পুরুষ-পরীক্ষা, শৈবসর্বস্বসার, গঙ্গাবাক্যবলী, বিভাগসার, দানবাক্যবলী, লিখনাবলী, দূর্গাভক্তিতরঙ্গিণী। তিনি প্রায় আট’শ পদ রচনা করেন। জীবৎকালে বিখ্যাত কবি ও পন্ডিতরূপে তাঁর প্রতিষ্ঠা ছিল।

মিথিলার কবি হলেও তাঁর অমর পদাবলী অচিরেই সমগ্র বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠে। মিথিলার উপভাষা ‘ব্রজবুলি’ই তাঁর পদাবলীর বাহন। এই ভাষার ধ্বনি-মাধুর্য ও সঙ্গীতময়তা বাঙলা কাব্যকে, বিশেষ করে বৈষ্ণব পদাবলীকে, সমৃদ্ধ করেছে। বিষয়ের লালনে, ধ্বনি, শব্দ, অলঙ্কার প্রভৃতির ব্যবহারে তাঁর নাগরিক বৈদগ্ধ্য ও মননশীলতার পরিচয় পাওয়া যায়। তিনি চৈতন্য-পূর্ববর্তী কবি। তাই তাঁর রাধা মানবীয় বৈশিষ্ট্যমন্ডিত। রাধার বয়ঃসন্ধির দৈহিক সুষমা ও লাস্যময়তা তাঁর পদাবলীকে ঐশ্বর্যময় করেছে। ভাব-সম্মিলন ও ভাবোল্লাসের পদেও বিদ্যাপতি একপ্রকার প্রতিদ্বন্দ্বীহীন।

সহায়ক গ্রন্থঃ মধ্যযুগের বাঙলা গীতিকবিতা : সম্পাদনা- মুহম্মদ আবদুল হাই ও আহমদ শরীফ; পদাবলী পরিচয় : হরেকৃষ্ণ মুখোপাধ্যায়; মধ্যযুগের কবি ও কাব্য : শঙ্করী প্রসাদ বসু; মানবধর্ম ও বাংলা কাব্যে মধ্যযুগ : অরবিন্দ পোদ্দার; প্রাচীন কাব্য : সৌন্দর্য জিজ্ঞাসা ও নব মূল্যায়ন : ক্ষেত্রগুপ্ত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবি ও কবিতাকবি ও কবিতা ;
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৮
নাজিম উদদীন বলেছেন: ইনিই কি বিদ্যাপতি শতক ?
২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২৩
রাহাত আহমেদ বলেছেন: জানলাম । ধন্যবাদ সাথে প্লাস ।

 

মোট সময় লেগেছে ২.৭৫৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
www.e-dirts.com
www.ayojon.com/

শত ব্যস্ততার মাঝেও, ফেলে আসা অতীতের স্মৃতির রোমন্থন করতে গিয়ে খুঁজে ফিরি সেই হারানো মুখ। ইট-পাথরের এই শহরের অলি-গলিতে খুঁজে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ