আমার প্রিয় পোস্ট
- কুৎসিত সত্যঃ এক অশুভ দানবের সর্বগ্রাসী আর্তনাদ!! - অগ্রপথিক...
- কিছু জোকস



।ভাল লাগলে পাঠক দায়ী, খারাপ লাগলে লেখক দায়ী - মাতবার
- ৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া - মেহরাব শাহরিয়ার
- বড়দের জন্য বাবুরা ঘুমাইতে যাও



- চেয়ারম্যান০০৭
- সামুতে অর্ধযুগ (৬ বছর) পার করে ফেলেছেন এমন ব্লগারদের লিস্ট (আপডেট হইবেক) - সামুর পাগল
- লাইভ বাংলাদেশী টিভি দেখুন। কোনো সফটওয়্যার/ব্রাউজার ছাড়াই! - রাজুরনি
- জেমসের ব্যান্ড ও সলো সব এ্যালবাম এর কভার + - আব্দুল্লাহ-আল-মামুন শামীম
- কিছু সংগ্রহিত ১৮++ কৌতুক,কমন পড়লে দোষ দিবেন না
- মামুন হতভাগা
- গাড়ী, বাড়ী, নারী কার কোনটা দরকার বেছে নিন?
- ইন্জিনিয়ার জনি
- এ যুগের মেয়ের গল্প (ভুল বুঝা মেয়েদের গল্প) - লাভলু জাফর সাদিক চৌধুরী
- একটা কুকুরের মৃত্যু সংবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি - নীল_পদ্ম
- সমকামী বিয়ের অনুমোদন !!!! - কানন শাহ
- শুধু ভালোবাসার জোরে। - চিটি (হামিদা রহমান)
ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

কবি ও কবিতা - ৪
২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ২:২২
মরম না জানে ধরম বাখানে
(মধ্যযুগের বাংলা গীতি কবিতা)
চন্ডীদাস
মরম না জানে ধরম বাখানে
এমন আছয়ে যারা।
কাজ নাই সখি তাদের কথায়
বাহিরে রহুন তারা।।
আমার বাহির দুয়ারে কপাট লেগেছে
ভিতর দুয়ার খোলা।
তোরা নিসাড় হইয়া আয় লো সজনি
আঁধার পেরিলে আলা।।
আলার ভেতরে কালাটি আছে
চৌঙটি রয়েছে তথা।।
সে দেশের কথা এ দেশে কহিলে
লাগিবে মরমে ব্যাথা।
তোরা পর-পতি সনে শয়নে স্বপনে
সতত করিবি লেহা।
তোরা সিনান করিবি নীর না ছুঁইবি
ভাবিনী ভাবের দেহা।।
কহে চন্ডীদাস এমতি হইলে
তবে ত পিরীতি সাজে।
তোরা না হইবি সতী না হবি অসতী
থাকিবি ধরণী মাঝে।
কবি পরিচিতিঃ
নামঃ চন্ডীদাস
জন্মঃ আনুমানিক ১৪শ শতক।
মৃত্যুঃ আনুমানিক ১৫শ শতক।
রাধাকৃষ্ণের আধ্যাত্মিক প্রেমের বিষয় নিয়ে চন্ডীদাস বহু পদ রচনা করেছেন। তবে এই নামের অনেকগুলি পদ প্রক্ষিপ্ত বলেও মনে হয়। রামী সম্পর্কিত কাহিনীর তিনিই সম্ভবত নায়ক। শ্রীচৈতন্য চন্ডীদাসের পদ আস্বাদন করেছিলেন বলে জানা যায়। চন্ডীদাস মূলত বিরহের কবি। তাঁর ধারার প্রধান বৈশিষ্ট্য সরলতা, আন্তরিকতা ও পূর্ণ আত্মসমর্পণচিত্ততা। এখানে তাঁর প্রেমতত্ব বিষয়ক একটি পদ সঙ্কলিত হয়েছে।
সহায়ক গ্রন্থঃ মধ্যযুগের বাঙলা গীতিকবিতা : সম্পাদনা- মুহম্মদ আবদুল হাই ও আহমদ শরীফ; পদাবলী পরিচয় : হরেকৃষ্ণ মুখোপাধ্যায়; মধ্যযুগের কবি ও কাব্য : শঙ্করী প্রসাদ বসু; মানবধর্ম ও বাংলা কাব্যে মধ্যযুগ : অরবিন্দ পোদ্দার; প্রাচীন কাব্য : সৌন্দর্য জিজ্ঞাসা ও নব মূল্যায়ন : ক্ষেত্রগুপ্ত।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাশেদ বলেছেন:
+
বুমবুম বলেছেন:
প্রকাশনী ভাইজান ক্যামুন আছেন?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














