বাল্মীকির কবিত্ব-লাভ
কৃত্তিবাস
নারদের মুখে শুনি বাল্মীকি হরষিত।
তমসা নদী দেখিতে চলিল ত্বরিত।।
শিষ্য সহিতে মুনি পাইয়া পুন্য স্থান।
বাল্মীকি বোলে ভরদ্বাজ কর অবধান।।
নির্মল জল তমসার তবে আমি দেখি।
তমসা দেখিয়া আমি বড় হইল সুখী।।
বাকল বসন আন ঘাটে স্নান করি।
বেলা অবসান ঘাটে বাকল আন পরি।।
গুরুর বচনে ভরদ্বাজ মুনিবর।
বাকল বসন দিল গুরুর গোচর।।
বাকল পরিয়া মুনি করিল স্নান দান।
নির্জন জে স্থানে কিছু করিল বিধান।।
দেবাচর্চা করিয়া মুনি হইল সুস্থির।
তমসা জে দেখিয়া বেড়াএ তীর তীর।।
ক্রৌঞ্চ দুই পক্ষী কেলি করে এক সঙ্গে।
কেলি করে দুই পক্ষী অতি রঙ্গে।।
হেন কালে এক ব্যাধ আইল সেইখানে।
সন্ধান পুরিয়া পক্ষী মারিলেক বাণে।।
সর্বাঙ্গ বাহিয়া পক্ষীর পড়িছে শোণিত।
দেখিয়া পক্ষিণী কান্দে পড়িয়া ভূমিত।।
নির্ঘাতে হানিল পক্ষী তেজিল পরাণী।
পক্ষিণীর করুণা দেখি বাল্মীকি মহামণি।।
কবি পরিচিতি
নামঃ কৃত্তিবাস
জন্মঃ ১৩৮১ শতক (আনুমানিক)।
মৃত্যুঃ ১৪৬১ শতক (আনুমানিক)।
কৃত্তিবাসের পূর্ব-পুরুষ নারসিংহ ওঝা 'বঙ্গদেশে প্রমাদ' পড়লে তাঁর পূর্ববঙ্গস্থ বাস্তুভিটা ত্যাগ করে পশ্চিমবঙ্গে গঙ্গাতীরে ফুলিয়া গ্রামে চলে যান। তিনি নারসিংহ ওঝা থেকে অধস্তন চতুর্থ পুরুষ। কৃত্তিবাস তাঁর পিতা বনমালীর জ্যেষ্ঠ পুত্র। তিনি এগার বছর বয়সে বিদ্যার্জনের জন্য উত্তরবঙ্গে, গঙ্গাপারে যান। শিক্ষাশেষে তিনি কোন এক গৌড়েশ্বরের দরবারে গিয়ে তাঁর আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন। কৃত্তিবাসের এই গৌড়েশ্বর কে তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। কৃত্তিবাসের রামায়ণ সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তবে বাংলায় রামায়ণ অনুবাদের জন্য তিনি সেকালের গোঁড়া ব্রাহ্মণদের দ্বারা নিন্দিত হন। 'বাল্মীকির কবিত্ব লাভ'-এর উৎস : রামায়ণ: আদিকাণ্ড - সম্পাদনা: নলিনীকান্ত ভট্টশালী।
সহায়ক গ্রন্থঃ বাংলা সাহিত্যের ইতিহাস (১ম খন্ড): সুকুমার সেন; বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (১ম খন্ড): অসিতকুমার বন্দ্যোপাধ্যায়; বাংলা সাহিত্য (২য় খন্ড): মণীন্দ্রমোহন বুস।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।