আমার প্রিয় পোস্ট

ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

ভালোবাসি তোমার তোমাকেই

৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:১৮

শেয়ারঃ
0 0 0

আজ বহুদিন হলো,
প্রিয়ার হাতে রাখিনি হাত,
চোখে রাখিনি চোখ
কিংবা ঠোঁটে ঠোঁট।

আজ বহুদিন হলো,
রাত জেগে হয়নি প্রিয়ার সাথে কথোপকথোন,
অসম্ভব অভিমানে ফুলে থাকা প্রিয়ার তুলতুলে গাল
ছুঁয়ে দেখিনি তাও বহুদিন।

আজ বহুদিন হলো,
ডাগর কালো সেই চোখে দেখিনি,
অনাগত দিনের নতুন কোন স্বপ্ন
একান্তই আমাকে ঘিরে।

যে হাতের মায়াবী পরশে ভোলা যেত
পৃথিবীর সবটুকু দুঃখ-কষ্ট,
যে চোখে কেবল তাকিয়ে থেকেই
অনায়াসে পার করা যায় ছোট্ট এক জীবন,
যার ভালোবাসার পরশেই পেয়েছি
আমৃত্যু শুধু তাকেই ভালোবেসে যাওয়ার প্রেরণা।

...হয়তো সে আজ কেবলই অন্য কারো!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:২৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ইন্টারনেট সংযোগে গোলযোগের কারণে এই লিখাটি পোস্ট করতে গিয়ে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। বেশ কয়েকবার পোস্ট করেও আবার মুছে ফেলতে হয়েছে। লিখাটি পড়তে গিয়ে যারা সমস্যায় পড়েছেন, মন্তব্য করেছেন, অনিচ্ছাকৃত এই ভুলের জন্যে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আশা করছি বিষয়টি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
২. ৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:২৮
সিফাতরক্‌স বলেছেন: প্রথম চার লাইন আমি আর আপনি সেইম সেইম বাকি গুলা মিলল না ।
তবে খুব ভালো লেগেছে ।
০১ লা মে, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: বাকিটুকু মিলে যায়নি! ধন্যবাদ উপরওয়ালাকে।

৩. ০১ লা মে, ২০০৮ রাত ১২:১৮
নিহন বলেছেন: আজ বহুদিন হলো,
ডাগর কালো সেই চোখে দেখিনি,
অনাগত দিনের নতুন কোন স্বপ্ন
একান্তই আমাকে ঘিরে ।

+
০১ লা মে, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ০১ লা মে, ২০০৮ রাত ১২:৫৬
রণদীপম বসু বলেছেন: যে হাতের মায়াবী পরশে ভোলা যেত
পৃথিবীর সবটুকু দুঃখ-কষ্ট,
যে চোখে কেবল তাকিয়ে থেকেই
অনায়াসে পার করা যায় ছোট্ট এক জীবন,
যার ভালোবাসার পরশেই পেয়েছি
আমৃত্যু শুধু তাকেই ভালোবেসে যাওয়ার প্রেরণা।

...হয়তো সে আজ কেবলই অন্য কারো!


চমৎকার !
৫. ০১ লা মে, ২০০৮ ভোর ৪:৫২
রাশেদ বলেছেন: আজ বহুদিন হলো,
প্রিয়ার হাতে রাখিনি হাত,
চোখে রাখিনি চোখ
কিংবা ঠোঁটে ঠোঁট।




জট্টীল লাইন। :)

 

মোট সময় লেগেছে ০.৯৭০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
www.e-dirts.com
www.ayojon.com/

শত ব্যস্ততার মাঝেও, ফেলে আসা অতীতের স্মৃতির রোমন্থন করতে গিয়ে খুঁজে ফিরি সেই হারানো মুখ। ইট-পাথরের এই শহরের অলি-গলিতে খুঁজে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ