somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাবা

১৫ ই জুন, ২০০৮ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবাকে খুব মনে পড়ে, বাবাকে শেষ দেখেছি অনেকদিন হলো। ঠিক যতদিন প্রবাসে আছি ঠিক ততদিনই বাবাকে দেখিনি। দীর্ঘ দুই যুগ বাবার খুব কাছাকাছি থেকেও বাবার খুব একটা সঙ্গ পাইনি। খুব সকালে ঘুম থেকে উঠেই অফিসে চলে যেতেন, বাসায় ফিরতেন সেই সন্ধ্যা-রাতে। খাওয়া-দাওয়া শেষ করেই ঘুমিয়ে পড়তেন। ঘুম থেকে উঠেই আবার অফিস। মাঝে মাঝে পড়াশোনার ব্যাপারে রাতে খাওয়ার টেবিলে কথা হতো। যখন থেকে বুঝতে শুরু করেছি, তখন থেকেই এমনটা দেখে আসছি।

আমার বাবা সবসময়ই একটু গম্ভীর ধরনের, রসিক তিনি কখনোই ছিলেন না। সন্ধ্যায় যখন অফিস থেকে বাবা বাসায় ফিরতেন তখন বাসার সবাই চুপ হয়ে যেত। কলিংবেল বেজে উঠলেই আমরা দু’ভাই টেলিভিশন বন্ধ করে দিয়ে পড়ার টেবিলে বসে যেতাম বাবার ভয়েই। মাঝে মাঝে মাকে জিজ্ঞেস করতাম বাবা এমন কেন? কেন আমার বাবা আর সব বাবার মতো আমাদের আদর করেন না, আমাদের নিয়ে কোথাও ঘুরতে যান না? মা কখনোই এর সদুত্তর দিতে পারেন নি। বলতেন তোদের বাবা এমনই। ছোটবেলা থেকেই একটা ধারনা বুকে নিয়েই বড় হয়েছি, আর সেটা হলো বাবা আমাদের ভালোবাসেন না।

কিন্তু আমার ধারনা ভুল প্রমাণিত হতে থাকলো, আমেরিকার ভিসা পাওয়ার পর থেকেই। তখন থেকেই বাবা কেমন যেন বদলে যেতে শুরু করলেন। সব সময় মন মরা হয়ে থাকতেন। ফ্লাই করার দু’দিন আগে থেকেই বাবা ছুটি নিলেন। সারাক্ষণ বাসায়ই ছিলেন। খেতে বসে বাবা এটা-ওটা আমার প্লেটে তুলে দিতেন। আমি অবাক হতে থাকি, এতদিন যা দেখিনি বাবা আজ তাই করছেন। কেন যেন মনে হতে লাগলো বাবা কোন একটা কারণে খুব কষ্ট পাচ্ছেন, হয়তো আমি চলে যাবো বলেই। যাবার দিন বাবার চোখ সারাটাদিনই লাল হয়েছিলো, বুঝতে বাকি ছিলোনা বাবা শুয়ে শুয়ে কেদেছেন। এয়ারপোর্টে যাবার সময় পুরোটা পথ মা আমাকে জড়িয়ে কাঁদলেন। বাবা কোন কথাই বললেন না। এয়ারপোর্টে ঢোকার আগে, মা-বাবাকে পায়ে ধরে সালাম করে সামনের দিকে এগুতে যাবো, দেখি বাবা কাঁদছেন। বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো, বাবাকে কিছু একটা বলতে চাইলাম, পারলাম না। চোখে জল চলে আসলো, সামনের দিকে হাটতে থাকলাম। বুঝতে পারলাম বাবা আমাকে কতটাই না ভালোবাসেন, কখনোই বুঝতে পারিনি। এমন কঠোর আর গম্ভীর একটা মানুষের মাঝেও যে কতটা পিতৃস্নেহ, ভালোবাসা জমে থাকতে পারে তা আমার জানা ছিলোনা, জানা হলো সেদিনই।

আজ -বাবা দিবসে- বাবাকে খুব বেশী মনে পড়ছে। বাবার অনেক স্মৃতি, অনেক কথা এখনো স্মৃতিপটে ভেসে উঠে, আর চোখ ভিজে আসছে নোনা জলে। আজ তাই বাবা দিবসে বাবাকে খুব বলতে ইচ্ছে করে, বাবা, তোমাকে অনেক অনেক ভালোবাসি, তোমাকে অসম্ভব মিস করি, তুমি অনেক অনেক ভালো থেকো.. ..। মৃত্যুর পর আর কোন জীবন আছে কিনা, জানিনা.. যদি সত্যিই তেমন কোন জীবন থেকে থাকে তবে আমি যেন কেবল তোমারই সন্তান হয়ে জন্মি।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×