বছর ঘুরে আবার ফিরে এলো ২১শে জুন। আজ জন্মদিন আমার। কিভাবে যে জীবনের সুদীর্ঘ ২৫টা বছর পেরিয়ে গেল, ঠিক বুঝতে পারছিনা। অথচ মনে হচ্ছে এইতো সেদিন বাবার হাত ধরে, প্রথম স্কুলে যাওয়া, কৈশরের দুরন্তপনা, হেসেখেলে পার করে দেয়া দশটি বছর.. এরপর প্রেমিকার হাত ধরে ক্লাস ফাঁকি দেয়া... আর তারপরই জীবনের কঠিন বাস্তবতার হাত ধরে আজকের আমি। সময়গুলো কত দ্রুত চলে যাচ্ছে!
গতবছর ঠিক এই দিনেই আমার জন্মদিন নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম সামহয়্যারইন-এ, মনে হচ্ছে এইতো সেদিন... অথচ চলে গেছে একটা বছর। ভাবতেই পারিনা।
খুব মনে পড়ছে বাবা-মা'কে, ভাইয়াকে। মনে পড়ছে প্রিয় কিছু মুখ। খুব মিস করছি তোমাদের সবাইকে। অনেক দূরে আছি, হয়তো ভুলে গেছে অনেকেই, তোমরা যে যেখানেই থাকো, ভালো থেকো খুব খুব ভালো।
সামহয়্যারের বন্ধুরা, আমি কিন্তু আপনাদের ভুলে যাইনি আর তাই মধ্যরাতে লিখতে বসা। আপনারা আমার জন্যে দোয়া করবেন, যেন জীবনের সব দুঃখ-কষ্ট মাড়িয়ে মা-বাবার মুখে হাসি ফোঁটাতে পারি। যে কারণে প্রিয়মুখগুলো পেছনে ফেলে এতদূরে আসা, যেন পৌছাতে সে অভিষ্ট লক্ষ্যে। সবাই ভালো থাকুন, অনেক অনেক ভালো।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।