বেশ কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি ছিলো, টাইমস্ স্কয়ারে এবার নতুন বছরটাকে বরণ করে নেব। হাতে উপহার হিসেবে পাওয়া নতুন ডি.এস.এল.আর ক্যামেরা, আনাড়ি হাতে ছবি তুলতে হবে, বেশ ঠান্ডা বাতাস বাইরে, তবু্ও প্রস্তুতির কোন কমতি ছিলোনা। এমন চরম উত্তেজনার মধ্যে বাধ সাধলো, তুষারপাত, বৈরী বাতাস আর কনকনে ঠান্ডা (ছবিঃ ২)। সকাল থেকেই টাইমস্ স্কয়ারের আশে-পাশে ঘোরা-ফেরা করছিলাম। হঠাৎই আকাশ কালো হয়ে আসতে শুরু করলো (ছবিঃ ৩)। ভাবলাম সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ভাবনা মিথ্যে করে দিয়ে শুরু হলো তুষারপাত (ছবিঃ ৪,৫), একদিকে ঠান্ডা বাতাস অন্যদিকে তুষারপাত, মেজাজ তখন চরমে। সিদ্ধান্ত নিলাম বাসায় ফিরে যাবো, কিন্তু দুপুরের লাঞ্চ করার পরেই দেখলাম আকাশ অনেকটাই পরিস্কার, তুষারপাতও হচ্ছেনা (ছবিঃ ৬), মনে হলো উপর ওয়ালা আমার মনের আকুতি শুনতে পেয়েছেন। যাইহোক, অপেক্ষার পালা শুরু হলো, এদিক-ওদিক ঘুড়ে বেড়ালাম, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্টদের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে, অজানা-অচেনা অনেককেই নিউ ইয়্যারের শুভেচ্ছা জানালাম, তারাও শুভেচ্ছা জানালেন, কেউ হাত তুলে, কেউ হাসি দিয়ে হ্যাপী নিউ ইয়ার বলে।
সবকিছুই ঠিক ছিলো, আচমকা গগন বিদারী একটা হাঁচি দিয়ে নিজেই বোকা বনে গেলাম, বুঝতে পারছিলাম ঠান্ডা আমাকে ভালোই পেয়েছে। এরপর আরো কয়েকটা। এর মাঝে কেটে গেছে বেশ কয়েকটা ঘন্টা, ঘড়িতে তখন ঠিক সন্ধ্যা ৬টা, চারিদিকে অন্ধকার নেমে এসেছে (ছবিঃ ৭)। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেইতো সেই মাহিন্দ্রক্ষণ। ভাবতে ভাবতেই শুরু হলো, মাথা ব্যাথা আর হাঁচি, শরীরটাও ভালো লাগছিলোনা। বুঝলাম এভাবে নিউ ইয়্যার পালন করে অসুস্থ হয়ে পড়ার চেয়ে বাসায় বসে নেটে ব্লগার বন্ধুদের সাথে নিউ ইয়্যারটা শেয়ার করলেওতো মন্দ হয়না! যেই ভাবা সেই কাজ, দেরী না করে সোজায় বাসা চলে এলাম।
নেটে ঢুকে দেখলাম অনেকেই ইতিমধ্যে লিখা পোস্ট করে ফেলেছেন। অনেকের লিখাই পড়লাম, বেশ ভালো লেগেছে। বাবা-মা, ভাইয়াকে ছেড়ে হাজার হাজার মাইল দূরে আছি, তবুও আপনাদের সাথে নিউ ইয়্যার শেয়ার করতে পেরেও খুব ভালো লাগলো। নিউ ইয়্যারে, শুভ কামনা থাকলো সবার জন্যে, আপনাদের সবার জীবন আরো সুন্দর, সুখময় ও সমৃদ্ধ হোক। হ্যাপী নিউ ইয়্যার ২০০৯।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।