somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আইপ্যাড

১৭ ই মার্চ, ২০১১ সকাল ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজই আমার নতুন আইপ্যাড কিনলাম। অনেকদিন ধরেই ভাবছি কিনবো, কিনবো। অবশেষে কিনেই ফেললাম। অবশ্য আইপ্যাড কেনার পেছনে বিশেষ একটা কারণ আছে। আপনারা যারা প্রবাসে আছেন এবং পড়াশোনা করছেন, তারা অবশ্যই জানেন এখানে বইয়ের অনেক দাম। তবে একই বই অনলাইন থেকে ই-ফরম্যাটে কিনলে তুলনামূলকভাবে বেশ কম দামে কেনা যায়, যেহেতু সেখানে কাগজের কোন ব্যাপার নেই। তবে সমস্যা হলো, বইটাকে সবসময় সাথে রাখার জন্য ল্যাপটপ থাকা চাই, যেহেতু সেটাও বেশ ভারী হয় আইপ্যাড-ই হচ্ছে সবচেয়ে ভালো উপায় বই পড়ার। যদিও দামটা একটু চড়া তবুও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সেটা বেশ লাভজনক বিনিয়োগ বলেই আমার মনে হয়। অবশ্য আপনাদের কারো কারো হয়তো ভিন্ন মত থাকতেও পারে। আর একটা ব্যাপারটা আমার কাছে খুবই গুরূত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো, সেমিস্টার শেষে হয়তো বইটা বিক্রি করে ফেলতে হবে নয়তো রেখে দিতে হবে যেটা বেশ ঝামেলার, অবশ্য আপনি একটু বুদ্ধি খাঁটিয়ে অনলাইন থেকে বইটাকে পিডিএফ করে পিসিতে সেভ করে রাখলে আপনি সারাজীবনের জন্য বইটাকে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি যদি আপনি আপনার বন্ধুর কাছে বইটার একটা কপি বিক্রি করে কিছু টাকা আয় করতে পারেন তাতে সেটা মন্দ হয়না। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে সেমিস্টার শেষে একটা কাগজের বই যেটা আপনি ১৫০-২০০ ডলার দিয়ে কেনার কথা সেটা মাত্র ৬০-৮০ ডলারে অনলাইন থেকে কিনছেন, আর পুনরায় বিক্রি করে কিছু টাকা আয় করার ফলে ব্ইয়ের আসল দামটা ১০-২০ ডলারে চলে আসছে। ইচ্ছে করলে মুনাফারও উপায় আছে ;-)

যাইহোক, আইপ্যাড প্রসঙ্গে আসি। আমার আইপ্যাডটা প্রথম জেনারেশনের ৩২ জি.বি, ওয়াই-ফাই মডেল। যেহেতু বাসায় এবং কলেজে ওয়াই-ফাই আছে, সেটাই বেস্ট চয়েস বলে মনে হলো। কলেজ থেকে বাসায় ফিরেই আইপ্যাড নিয়ে বসে পড়লাম। সামুর ওয়েব সাইটে গিয়ে একটা স্ক্রিনশট নিলাম আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। দুর্ভাগ্যবশত সামুর সাইটটা মোবাইল ফরম্যাটে দেখাচ্ছে, অথচ প্রথম আলোর সাইট স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে। "ফুল সাইট" চেপেও কোন ফল পেলাম না।

প্রথম জেনারেশনের আইপ্যাড কেনার কারণ একটাই, ওটার ডিজাইন। আইপ্যাড২ এর পেছনটা ঠিক পছন্দ হলোনা। অনেকেই গ্রাফিক্স, প্রসেসর ক্যামেরার কথা বললো, আমি গেইম খেলিনা তাই খুব একটা দরকার নেই। প্রয়োজনীয় ভিডিও চ্যাট আইফোন ৪-এই সেরে ফেলি। এতবড় একটা ডিভাইস নিয়ে চ্যাট করার/ ছঁবি তোলার কারণ খুঁজে পেলাম না। অবশ্য এক একজন এক একরকম ভেবে বলে তাই আমি আমার প্রয়োজনের মধ্যেই রইলাম। ধন্যবাদ।
১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×