ঘড়ির কাটায় এখন ঠিক রাত ১২টা বেজে ১৯মিঃ। অনেকক্ষন ধরে কম্পিউটারের ঘড়িটার দিকে তাকিয়ে ছিলাম, দেখছিলাম একের পর এক নাম্বার বেড়েই চলছে। বেশ কিছুক্ষন পর হঠাৎ মনে হলো বোকার মতো এভাবে তাকিয়ে আছি কেন? আসলে করার তেমন কিছুই নেই। ডিনার করা শেষ, আপাতত ছুটিতে আছি তাই কোন হোমওয়ার্কও নেই। ভাবলাম সামুতে একটু ঢুঁ দিয়ে আসি। এখানে এসে মনে হলো অনেকদিন কোন কিছু লিখা হয়নি, আসলে ব্যস্ততার কারণে তেমন লিখা হয়না। দেশে যখন ছিলাম তখন প্রায় প্রতিদিনই সামুতে লিখেছি, নিজের ব্লগ সাইট হওয়ার পর থেকে সময়টা ওদিকটাতেই বেশী চলে যাচ্ছে। তার ওপর ক্লাস, হোমওয়ার্ক, জব সবকিছু মিলিয়ে সময় খুবই কম হাতে।
স্প্রিং ব্রেক চলছে, আপাতত বেশ ক'দিন কোন ক্লাস নেই। আপাতত কাজও করছিনা। চেষ্টা করছি একটু রেস্ট নিতে, গত একটা বছর শুধু ক্লাস আর ক্লাস। হাপিয়ে উঠেছি এই মেপে চলা জীবন নিয়ে। ভীষণ ব্যস্ততার মাঝেও ১৮তলার অফিসের জানালা দিয়ে তাকিয়ে মাঝে মাঝে হারিয়ে যাই। দূরে হাডসন নদী দেখা যায়, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাজ হচ্ছে সেটাও দেখা যাচ্ছে, শুধু নদীতে কোন পাল তোলা নৌকা দেখা যায়না, কোন সবুজ ধানক্ষেত দেখা যায়না। কেমন যেন মনে হয়, সবকিছু অচেনা, অজানা মনে হয়। মাঝে মাঝে কাজের ফাঁকে অমন উদাসীন হয়ে গেলে, বস বলে ইফতি(ইফতেখার বলতে সমস্যা হয় বলেই ইফতি ডাকে ;-)) আর ইউ ওকে? আমি চেতনায় ফিরে আসি, বলি আই এম ফাইন। এখনকার মানুষগুলোও ভীষণ অন্যরকম। চেনা পরিচিত হলে এরা বেশ কেয়ারিং হয়, অচেনা হলে ফিরেও তাকাবেনা। নতুন যখন এসেছি, তখন বেশ অবাক লাগতো, মনে হতো এরা হয়তো অন্য গ্রহের মানুষ।
দিনগুলো ভীষণ দ্রুত চলে যাচ্ছে। মনে হলো এইতো সেদিন এলাম, অথচ পাচ বছর হয়ে এলো। দেশের মানুষগুলোকে ভীষণ মিস কির, প্রিয় শহর ঢাকাকেও মিস করি। দেশের মানুষগুলো সাথে আড্ডা দেয়ার তেমন কোন ভালো জায়গা খুঁজে পাইনা। যা-ও ইয়াহুতে যাই, সেখানে চলে নিরবিচ্ছিন্ন বকাবাজি। অনেক ভেবে নিজেই একটা আইআরসি চ্যানেল খুলেছি আড্ডা দেয়ার জন্য। আপনারা আমন্ত্রিত, কথা হবে আড্ডাও। সবাই অনেক ভালো থাকুন।
http://www.e-dirts.com/chat/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

