জানিনা, ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা! তবে আমার কেবলই মনে হচ্ছে চেষ্টা করে দেখতে সমস্যা কি?! যাইহোক ভনিতা না করে সোজা কথায় বলি। আমার একটা ব্লগ সাইট আছে, যেখানে মূলত আমি এবং আমার পরিচিত কয়েকজন লিখালিখি করি। সুর্নিদিষ্ট কোন বিষয়ের মধ্যে আমি সাইটটিকে ধরে রাখতে চাচ্ছিনা, যদিও প্রথম দেখায় মনে হতে পারে ওটা টেক বিষয়ক ব্লগ সাইট কিন্তু সত্যি বলতে আমি অন্যান্য কতগুলো বিষয় যেমন বিনোদন, অর্থ আরও অন্যান্য বিষয়েও লিখতে চাই। শুধু সময় করে ঊঠতে পারছিনা। ক্লাস, জব সব মিলিয়ে সময় খুবই কম হাতে।
সাম্প্রতিক সময়ে আমি সাইটটিতে "বাংলা" নামে একটা বিভাগ খুলেছি, যেখানে, কবিতা, গল্প, বাংলা ভাষা, ১৯৭১ এসব বিষয়ের উপর লিখা থাকবে তবে সেটা পুরো বাংলায়। আমি আপাতত সেটা আমার লোকাল সার্ভারে ডেভেলপ করছি।
কিছু দিন আগে অনলাইনে বিজ্ঞাপন দেয়ার পর বেশ কিছু মেইল পেলাম, যারা আমার সাইটটিতে লিখালিখি করতে ইচ্ছুক, অবাক ব্যাপার হলো যতগুলো মেইল পেয়েছি তার ৪০% এসেছে ইন্ডিয়া থেকে, ৩০% এসেছে ইউরোপ থেকে বাকিগুলো বিভিন্ন দেশ থেকে। অনেক ভেবে চিন্তে ভারতের মাদ্রাজ থেকে লিখা একটা ছেলেকে পছন্দ করলাম। যার লিখার হাত বেশ ভালো এবং মনে হলো টেক নিয়ে তার উৎসাহের কোন কমতি নেই। চোখ বন্ধ করে তাকে একটা নতুন আইডি আর পাসওয়ার্ড দিলাম, সাম্প্রতিক সময়ে সে একটা লিখাও পোস্ট করেছে বেশ দীর্ঘ, অনেকটা বাধ্য হয়েই ওটা ফিচারড পোস্ট বানালাম। এই পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু কিছুদিন ধরে আমার মনে হচ্ছে সামুতে এটা নিয়ে না লিখাটা আমার ভুল হয়েছে। নিজের দেশের ব্লগার ভাই-বোনদের একটু সুযোগ করে দেয়াটা অবশ্যই দরকার। তাই অবশেষে আপনাদের কাছেই লিখতে বসলাম।
যাইহোক, আপনারা যারা ইংরেজীতে ব্লগিং করেন বা করতে ভালোবাসেন, যারা আমার সাইটটিতে লিখতে ইচ্ছুক, নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইচ্ছে হলে একবার ঢু মেরে দেখে আসুন সাইটটি। ধন্যবাদ।
সাইটঃ http://www.e-dirts.com
যোগাযোগঃ http://www.e-dirts.com/chat/
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


