মাত্র এক ঘন্টা আগেই, সামুতে আমার পাঁচ বছর পূর্ণ হলো। কোন অজানা কারণে ভীষণ ভালো লাগছে। দেখতে দেখতে কিভাবে যেন পাঁচটা বছর কেটে গেলো। জীবনের ভীষণ ব্যস্ততায় খুব বেশী লিখা হয়ে ওঠেনা, তবুও চেষ্টা করি লিখতে। নিজের ব্লগ সাইট হওয়ার পর থেকে সময় আরো কমে গেছে, কিন্তু ব্যস্ততা বেড়ে গেছে আরো অনেক বেশী।
গত পাঁচ বছরে সামু থেকে শিখেছি অনেক কিছু, ভালো মন্দ দুটোই ছিলো তবুও মনে হয় ভালোর পাল্লাটাই ভারী হবে। অনেক ভালো নতুন কিছু ব্লগারের উপস্থিতি আমাকে যেমন উৎসাহিত করে, তেমনি কিছু বাজে লোক-জনের সমাগমে সামু আর আগের মতো নেই, আর সে ব্যাপারটাই আমাকে কষ্ট দেয়। তবুও প্রত্যাশা করি, সামু সবকিছুর পরেও এগিয়ে যাবে। বাংলা ব্লগের প্ল্যাটফর্মে সামু যে বিবর্তন এনেছে, এ ধারা যেন অব্যাহত থাকে। প্রত্যাশা করি নতুন প্রতিভাবান লেখক বা ব্লগাররা আগামীতে আরো লিখবেন, সমৃদ্ধ করবেন সামুর পাতা।
আজ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমার লিখায় মন্তব্য করেছেন, উৎসাহ জুগিয়েছেন ভালো লিখায়। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সামু কর্তৃপক্ষকে তাদের এই সাহসী পদক্ষেপের জন্য। লিখা শেষ করার আগে, সবার সুস্থ আর সুন্দর জীবন কামনা করছি, প্রত্যাশা করছি আপনাদের সবার জীবন আরো সমৃদ্ধ হোক মানুষের ভালোলাগা আর ভালোবাসায়। আমার জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকুন, সকাল বিকেল আর সন্ধ্যা রাত্রিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

