প্রথমেই বলে নিচ্ছি, আমি কোন দলের সমর্থক নই।
প্রথম আলোতে ঐ শিরোনামে একটা লিখা পড়ে কিছু লিখার তাগাদা অনুভব করছি। আমি আপনাদের (নেতাদের) করবো, যাবো, বিষয়টা দেখা হচ্ছে, দেখবো, করা হবে এইসব ফালতু আশার বাণী শুনতে শুনতে বিরক্ত, অতিষ্ট। আমি বিশ্বাস করি, আমার মতো আরো অনেকেই আছেন যারা আপনাদের এইসব মিথ্যে আশার বাণী শুনতে অনিচ্ছুক। জনগনের ভোটে নির্বাচিত হয়ে, তাদের ভবিষ্যতকে এভাবে অনিশ্চয়তার মধ্যে ফেলার অধিকার আপনাদের নেই।
হ্যাঁ, কথাগুলো সরকারী এবং বিরোদী দলের সবার জন্যেই প্রযোজ্য। জনগণ আপনাদের মিথ্যে আশার ফুলঝুঁড়ি আর শুনতে চায়না। ওগুলো সিটি কর্পোরেশনের ফেলে দেয়া ময়লার চেয়েও দুর্গন্ধযুক্ত। কিন্তু কেউ কি ভেবে দেখেছেন, এইসব তথাকথিত দেশদরদী নেতাদের হাত থেকে আমরা কবে মুক্তি পাবো?
সবই সম্ভব, প্রয়োজন একটা গণজাগরণের, আরো একটা যুদ্ধের। এই যুদ্ধ প্রকৃত গণতন্ত্রের জন্য, বাকস্বাধীনতার জন্য, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, গরীবদের দু'বেলা আহার নিশ্চিত করার জন্য। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


