somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

এবার রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠলো নিউ ইয়র্ক (ফটো ব্লগ)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে শাহাবাগের জনসমুদ্রের জোয়ার এসে লাগলো নিউ ইয়র্কে। আজ শনিবার, নিউ ইয়র্ক সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশী বংশোদ্ভুত প্রায় শতাধিক নিউ ইয়ার্কার পথে নেমেছিলো রাজাকার কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে। উল্লেখ্য যে, বাংলাদেশের মতো এখানেও ছিলো তরুনদের লক্ষণীয় সমাগম। শরীর খুব একটা ভালো না থাকা সত্ত্বেও, খানিকা মনের জোরেই আমাকে যেতে হলো। বাসায় এসে বুঝতে পারলাম কাশিটা আবার বেড়েছে। কিন্তু কি করা, এমন আহবানে সাঁড়া না দিয়ে থাকতে পারিনি।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যে সাঁড়ে ছ'টা থেকেই লোকজনের ভীড় বাড়তে থাকে। মোটামুটিভাবে সাতটার দিকেই প্রায় শতাধিক তরুণ-তরুণী প্রচন্ড ঠান্ডা আর আগেরদিন রাতে হয়ে যাওয়া তুষার ঝড়ের পর প্রতিকূল পরিস্থিতি স্বত্বেও জড়ো হয় বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটস্ এলাকার কাবাব কিং রেস্টুরেন্টের সামনে। আবহওয়ার অবস্থা এতটাই খারাপ যে, প্রায় প্রতিটি স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয় আগেরদিন রাতেই। তারপরেও এই জনসমাগম ছিলো দেখার মতো। জন-জীবন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, অনেক ট্রেইন এখনো চলছেনা।

সবকিছু উপক্ষো করে তরুণদের এই সমাগম একটু বিরলই বলতে হবে, কারণ আমার গত ৬/৭ বছরের অভিজ্ঞতায় যা দেখেছি তাতে সাধারণত বড় কোন ধরনের অনুষ্ঠান না হলে সেখানে সাধারণত তরুণরা আসেনা। কিন্তু স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আসার ঘটনা খুব বেশী একটা ঘটেনা।

যাইহোক, ঘোষণাপত্র পড়া এবং জাতীয় সংগীত সমস্বরে গাওয়ার মাধ্যমেই শুরু হয় রাজাকারদের ফাঁসির দাবী। তারপর একে একে চলে "ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার" সহ নানা ধরনের শ্লোগান। অনেক ভিনদেশী লোকজন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়েই শুনছিলেন নতুনদের এই আয়োজন। একজন আমাকে জিজ্ঞেস করতেই সংক্ষেপে বুঝিয়ে বললাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের দাবী জানাচ্ছে তারা। তিনি তরুণদের এই ভূমিকার ভূয়সী প্রশংসাও করলেন।

যাইহোক আর কথা নয় এবার কিছু ছবি দেখুন।



















ছবি আসলে আরো বেশী তোলা হয়েছে। সবগুলো ছবি হাই রেজুলুশনে দেখতে এখানে ক্লিক করুন । আর হ্যাঁ ছবিগুলো আমারই তোলা :)
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
২৫টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×