somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাকআপ ড্রাইভঃ আমার টক-মিষ্টি অভিজ্ঞতা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত বছরের অক্টোবরের মাঝামাঝি আমার "ওয়েস্টার্ন ডিজিটাল" এর ১টেরা বাইট ব্যাকআপ হার্ড ড্রাইভটা আত্মহত্যার চেষ্টা করলো। কথা নাই বার্তা নাই হঠাৎ করেই দীর্ঘ ৪/৫ বছর ধরে জমানো গান (৫০ হাজারের বেশী), মুভি (২০০র বেশী), আমার ক্যামেরায় তোলা ছবি (প্রায় ১০ হাজার), পারিবারিক স্মৃতি, অত্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সব গায়েব! অামারতো হার্ট এ্যাটাক হওয়ার অবস্থা। সেদিন ভোর রাত ৪/৫ টা পর্যন্ত গুতোগুতি করেও কিছু হলোনা। বিস্তারিত পড়ুন

পরের দিন, হার্ড ড্রাইভটাকে উপুর করে রেখে কম্পিউটারের সাথে কানেক্ট করতেই, কম্পিউটার হার্ড ড্রাইভকে রেকগনাইজ করলো। কোনরকম দেরী না করে, পাশের রুমের দাদার কাছ থেকে তার ২ টেরা বাইটের একটা ব্যাকআপ ড্রাইভ ধার করে এনে ব্যাকআপ করা শুরু করলাম। পুরোনো কম্পিউটার, তার উপর ইউ.এস.বি ২.০ পোর্ট দিয়ে কপি শেষ করতে ২৪ ঘন্টার বেশী লাগলো। মনে হলো প্রান ফিরে পেলাম। তৎক্ষনাত সিদ্ধান্ত নিলাম, আজই একটা ১ টেরা বাইটের এস.এস.ডি ড্রাইভ কিনবো। দাম দেখেতো চোখ ছানাবড়া। অনেক ঘাটাঘাটি করে "স্যামসাং ৮৫০ ইভো এমস্যাটা এস.এস.ডি." অর্ডার করলাম। দাম পড়লো ৪০০+ ডলার। কিছুই করার ছিলোনা, মনে পড়লো "প্রয়োজন আইন মানেনা"।


এতটুকু একটা পুঁচকে জিনিস ৪০০ ডলার দিয়ে কিনে কেমন কেমন যেন লাগছিলো। যাইহোক, ই-বেতে "বেস্ট-বাই" স্টোর থেকে অর্ডার করার ৪/৫ দিনের মধ্যেই চলে এল আমার প্রত্যাশিত ড্রাইভ। আর ড্রাইভ কেসিং হিসেবে কিনলাম "নেক-টেক" এর এই ছোট্ট এনক্লোসার। সম্পূর্ণ এ্যালুমিনিয়ামের তৈরী এই কেসিংটা ড্রাইভকে পরোক্ষভাবে ঠান্ডা রাখে।


জিনিসটা আমার বেশ পছন্দ হলো কারণ এটা আকারে খুবই ছোট আর ভবিষ্যতে, এতে ড্রাইভ চেঞ্জ করে আরো বড় সাইজের এস.এস.ডি ড্রাইভ ব্যবহার করা যাবে। দাম পড়েছে মাত্র ১৫ ডলার। সব মিলিয়ে এই ছোট জিনিসটাকে ভালো না লেগে উপায় নেই। দেখুন কেমন লাগছে ছোট এই কিউটিটাকে B-)


অবশেষে আমার সব ডেটা পুনুরুদ্ধার করে একটা সিকিউরড জায়গায় রাখতে পেরেছি ভেবেই আমি মহা খুশি।

কপাল আমার :P
ড্রাইভ কেনার দু'সপ্তাহের মধ্যে হঠাৎই ই-বের "বেস্ট বাই" থেকে মেসেজ এলো আপনার ড্রাইভটি শিপড করা হয়েছে! আমিতো অাকাশ থেকে পড়লাম। বলে কি ব্যাটা। আমার ড্রাইভতো চলে আসছে, আবার ড্রাইভ আসলো কোথা থেকে?! ঘন্টা দু'য়েক পরে আবার মেসেজ আসলো। দেখলাম তারা আমাকে বলছে যে ভুল করে আমার অর্ডার ২ বার প্রসেসড করা হয়েছে, এবং দ্বিতীয় ড্রাইভটিও অলরেডি শিপড করা হয়ে গেছে। কিন্তু সেজন্য আমাকে তারা দ্বিতীয়বার কোন চার্জ করেনি। তাই তারা আমাকে ড্রাইভটি গিফট্ হিসেবে নিতে বলেছে। আমিও ব্যাংক এ্যাকাউন্ট চেক করে দেখলাম, নাহ কোন চার্জ হয়নি। ফ্রী ফ্রী ড্রাইভ পেয়ে কার না খুশি লাগবে!

এবার একটু চালাকি করতে হলো। দ্বিতীয় ড্রাইভটি পাওয়ার সাথে সাথে আমি প্রথম ড্রাইভটির জন্য রিটার্ন রিকোয়েস্ট করলাম। যথারীতি তারা রিকোয়েস্ট একসেপট করায় আমি দ্বিতীয় হার্ড-ড্রাইভটি ফেরতও পাঠালাম। এক সপ্তাহের মধ্যে টাকাও ফেরত চলে আসলো। আমার খুশি আর কে দেখে! একেই বলে "কপালের না গোপাল"। উপরওয়ালাকে ধন্যবাদ জানালাম আমাকে ডাটা আর নতুন এস.এস.ডি ড্রাইভ পাইয়ে দেয়ার জন্য।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণতন্ত্রকে কবর দেওয়া আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতি জেনজি ভীষণভাবে ক্ষুব্ধ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২৮



বিএনপির জন্য ভোট চাইতে গিয়ে আমার স্ত্রী তাঁর স্বজন জেনজির তোপের মুখে পড়েন। তারা ভাবছে বিএনপি তাদের অপছন্দের আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে সহায়তা করছে। এবার বয়স্করা বিএনপিকে... ...বাকিটুকু পড়ুন

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

বিএনপির যারা আজ আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবছেন...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০


১. শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা বারবার বলেছেন, জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এমনকি তাকে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও বলতেন…
২. খালেদা... ...বাকিটুকু পড়ুন

ধন্যবাদ ড. ইউনূস। আপনিই দেখিয়ে দিলেন।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯


মৃত্যুদন্ড প্রাপ্ত হাসিনা বিগত ৩টি নির্বাচন এমনভাবে করেছিল যে সেখানে কোন নাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন হতোনা। দিনের ভোট রাতে হয়েছে, আগের দিন হয়েছে অথবা তাহাজ্জোত পড়ে হয়েছে। এই আগের... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×