বুদ্ধিজীবিরা যতই "খালদার বাড়ি কোন ইস্যু হইতে পারে না", "ননইস্যুরে ইস্যুকরা হইতেছে", "এইটা ইস্যু হইলেও এরচেয়ে বড় বড় ইস্যু আছে" বইলা চেচাক না ক্যান, বাংলাদেশের নাগরিক হিসাবে এইটারেই দুনিয়ার সবচে বড় ইস্যু বইলা মাইনা লইতেই হবে। যদি আপনার কাছে এইডারে দুনিয়ার সবচে বড় ইস্যু বইলা মনে না হয় তাইলে বুঝতে হইবো আপনে অত-মাত্রায় সুশীল অথবা দ্যাশ সম্পর্কে আপনার সাধারণ জ্ঞানের যথেষ্ট ঘাটতি আছে।
যাউকগা, আসল ইস্যুটা যেহেতু সরকার আর বিরুধি দল দুইডাই চিন্নিত করতে পারছে, তাই ঐটা নিয়া আর কথা না বাড়াই। সমস্যা যহন ধরা পরছে সমাধানও একটা হইবোই। কিন্তু এইডা ছাড়াও আরো কিছু ট্রিভিয়াল সমস্যা আমাগো পরতিদিন ভোগ করতে হয়। আমি খালেদার বাড়ি নিয়া চিন্তা করার ফাঁকে ফাঁকে আর যেসব সমস্যা নিয়া মাঝে মধ্যে কিঞ্চিত চিন্তাভাবনা কইরা থাকি তার একটা লিস্ট দিলাম।(ব্যাক্তিগত সমস্যা নিয়া ভাবারই তো টাইম পাই না, সবই নাগরিক সমস্যা)। আপনারাও যোগ কইরেন আপনাগো সমস্যা গুলা। খালেদার বাড়ি সমস্যা সমাধান হওয়ার পর এগুলা কেমনে সমাধান করা যায় তা নিয়াও আসেন মুক্ত আলোচনা করি।
১. ঢাকা শহরের যানজট
সমাধান: এইটার সমাধান দেয়া আমার একার পক্ষে সম্ভব না, বিশেষজ্ঞদের কয়েক লাখ কর্মঘন্টা ব্যায় করতে হইবো এইটার সমাধান বাইর করতে। তারপরও মাথায় যে কয়টা আসে দিলাম
ক. সরকাররে বিকেন্দ্রীকরণের দিকে মনযোগ দিতে হইবো। সবকিছু ঢাকায় ক্যান? এমনে ঢাকার লোকসংখ্যা বাড়তে থাকলে হাসিনা/খালেদার বাপরেও সাধ্য নাই যানজটসহ অন্যান্য সমস্যার সমাধান করে।
খ. গণপরিবহণ (ম্যাস ট্রানজিট) ব্যাবস্থা উন্নত করতে হইবো। বাস পরিবহন এখনো সেবার মানে অনেক নিম্ন। তার ওপর আছে বাসের অপ্রতুলতা। গাজিপুর থিকা নারায়ণগঞ্জ পর্যন্ত ফ্লাইওভার বানাইবার গান্জাখুরি (হইলে অবশ্য ভালোই, তয় এই ধরণের প্রকল্পের খরচের একটা বড় অংশ রাজনীতিবিদ/প্রকৌশলীদের পেটে যায়) চিন্তা বাদ দিয়া ভালো কোয়ালিটির বাস রাস্তায় নামাইতে হইবো। বাস মালিকদের ওপর পুলিশের এক্সট্রা ট্যাক্স নেয়া বন্ধ করতে হইবো।
গ. প্রাইভেট পরিবহন ব্যবস্থা যতটা সম্ভব নিরুৎসাহিত করতে হইবো। এইটা করার জন্য অবশ্য (খ) এর কামডা কইরা আসতে হইবো। রাস্তা পাব্লিকের ট্যাক্সের টাকায় বানানো। অথচ ৫% প্রাইভেট কারের মালিকরা রাস্তার ৬০% দখল কইরা রাখতেছে। প্রাইভেট কারে সি. এন. জির নামে ভর্তুকি দেয়া বন্ধ কইরা দিলে, ট্যাক্স বাড়াইলে, আর পার্কিং এর নিয়মকানুন কড়াকড়ি করলে লোকজন এমনিতেই প্রাইভেট ছাইড়া পাব্লিক ট্রান্সপোর্টে উঠবো। প্রাইভেট পরিবহনের ওপর বর্ধিত ট্যাক্স থিকা অর্জিত অর্থ দিয়া পাব্লিক পরিবহনরে ভর্তুকি দেয়া উচিৎ। রাস্তা কারো বাপের সম্পত্তি না। রাস্তার ওপর সব নাগরিকের সমান অধিকার।
ঘ. মনোরেল করা যাইতে পারে। ফ্লাইওভারের চেয়ে মনোরেল করার খরচ বেশি হইবো না। ফ্লাইওভারে ৫% গাড়িওয়ালাই চড়তে পারবো, কিন্তু মনোরেল এ সবাই।
ঙ. নগরবাসীর একটা বড় অংশ পায়ে হাঁইটাই গন্তব্যে যায়। তাগো পরিবহনের কোন ভালো ব্যাবস্থাই নাই। ফুটপাত যদি হাঁটার উপযোগী হয় তাহলে অনেকেরই বহুত উপকার হয়।
চ. আসেপাশের শহরগুলার সাথে কমিউটার ট্রেন এর ব্যাবস্থা করলে জনসংখ্যার চাপ কিছুটা কমতে পারে।
২. বিদ্যুৎ সমস্যা:
সমাধান: শীতকালে এই প্রবলেম কমই থাকে। তাই আপাতত এই প্রবলেম নিয়া চিন্তাভাবনা বাদ দিলাম। আপনারা আইডিয়া শেয়ার কইরা হেল্প করতে পারেন।
৩. আইন-শৃঙ্খলা:
সমাধান: সরকারের আগে সমাজরেই আগাইয়া আসতে হইবো। আবাল জনগন যতদিন গডফাদারগো ভোট দিয়া ক্ষমতায় পাডাইবো ততদিন তাগো ক্যাডার দ্বারা পুটকি-মারা খাইতেই থাকবো। আমার মাথায় কোন যুগান্তকারী আইডিয়া নাই। আপাতত কয়েকটা শেয়ার করলাম:
ক. সাহারা রে পুলিশমন্ত্রী থিকা বাদ দিতে হইবো। সোহেল তাজ মে বি বেটার আছিল এই পোস্টের জন্য।
খ. সরকারী দলের মন্ত্রী-এমপি যেগুলা আগে থিকাই গডফাদার আছিল বা মিষ্টি-মেয়ে কবরীর মত ক্ষমতা হাতে পাইয়া গডফা/মাদার হইছে তাগোরে যেমনে পারে সামলাইতে হইবো।
৪. গ্যাস সমস্যা:
এইডার কোন সমাধান আমার জানা নাই। আপনাগো জানা থাকলে দিয়েন।
৫. দুর্নীতি:
সমাধান: সরকারের তেমন কিছু করার নাই সাস্তি দেয়া ছাড়া। সমাজ যতদিন পয়সাওয়ালাদের সম্মান আর এক্সট্রা খাতির দিয়া যাইবো, টাকার উৎস্য বিবেচনা না কইরাই ততদিন দুর্নীতি থাকবোই। সমাজে যার টাকা যত বেশি তার সম্মান তত বেশি, ক্ষমতা তত বেশি, তা সে চিহ্ণিত দুর্নীতিবাজ হইলেও। অস্ট্রেলিয়ায় দেখছি কোটিপতি দুর্নীতিবাজরা কেমনে সরকার আর সমাজের দৌড়ের ওপরে থাকে, কারো নামে দুর্নীতি প্রমাণিত হইলে বন্ধু-বান্ধবরাও তারে এড়াইয়া চলে। আর আমার দেশে লোকজন তার ছেলের কাছে মাইয়া বিয়া দেয়ার জন্য লাইন দেয়।
আপনাদের আইডেন্টিফাই করা সমস্যা পারলে সমাধান সহ শেয়ার করেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



