somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেসকল প্রশ্ন মাথায় ঘোরে, কিন্তু উত্তর পাওয়ার আশা করি না। (পর্ব-২)

০৪ ঠা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব এক Click This Link

৫. আচ্ছা, এমন কি হতে পারে না, আমরা যাকে বাস্তব বলে মনে করছি তা একটা ইল্যুশন ছাড়া আর কিছুই না! হয়তো মহাবিশ্ব বলতে যা বুঝি তার কিছুই নেই, সবকিছুই কল্পনা। আমার নিজের অস্তিত্ব, আমার পরিবেশ, চারপাশের লোকজন সবকিছুই কোন একটি বিশেষ সত্ত্বার কল্পনা ছাড়া আর কিছুই না। হয়তো যেকোন সময় সবকিছু মিলিয়ে যাবে, কোন অস্তিত্বই থাকবে না।

৬. আমার সংজ্ঞা কি? ঠিক কোন জিনিসটা আমার আমিত্বকে ডিফাইন করে? আমরা জানি মানুষের শরীরের প্রতিটি কোষ (মস্তিষ্কের কোষগুলো বাদে) ১০ বছরের মধ্যে নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। আবার মস্তিস্কের কোষগুলো সহ অন্যান্য কোষগুলোও প্রতিনিয়ত বাইরের পরিবেশের সাথে অনু বিনিময় করে যাচ্ছে। তার মানে ১০ বছর আগের আমার শরীরে যে অনু পরমাণু গুলো ছিল, তার খুব সামান্য অংশই এখন অবশিষ্ট আছে। প্রশ্ন হলো, এখনকার আমি আর ১০ বছর আগের আমি কি একই ব্যাক্তি। পদার্থ থেকে শুরু করে জ্ঞান, অভিজ্ঞতা, চিন্তাধারা সবই তো পরিবর্তিত হয়ে গেছে ইতোমধ্যে। ডিজনির ওয়াল-ই মুভিটাতে দেখলাম ওয়াল-ই প্রতিনিয়ত তার যন্ত্রাংশ প্রতিস্থাপন করে চলেছে। ঠিক কতগুলো যন্ত্রাংশ প্রতিস্থাপিত হলে বলতে পারবো এটা অন্য একটা রোবট?

৭. সব কার্যের পিছনেই কারণ রয়েছে। এইযে আমি এই কথাগুলো এই সামুব্লগে পোস্ট লিখছি, এটা মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত যতকিছু ঘটেছে সবকিছুর ফলাফল। যত তুচ্ছই হোক, বা যত বৃহৎই হোক, পূর্ববর্তি সকল ঘটনারই প্রভাব রয়েছে পরবর্তি সকল ঘটনার ওপর। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তিতে যা ঘটবে তা কি সব পূর্বনির্ধারিত। ইকোনোমেট্রিক্স এ অনেকগুলো প্যারামিটার বিশ্লেষণ করে সমীকরণ তৈরী করে অনেক নির্ভুলভাবে প্রেডিকশন করা যায়। এখন, অসীম সংখ্যক প্যারামিটার দিয়ে এমন একটা সিস্টেম কি দাড় করানো যাবে যা দিয়ে ভবিষ্যতের সবকিছু বলে দেয়া যাবে?

৮. আমরা যা ভাবছি তা কি স্বাধীনভাবে ভাবছি? আমাদের ভাবার ক্ষমতাও তো অনেক কিছুর ওপর নির্ভর করে, যার ওপর আমাদের কোন হাত ছিল না। আজ আমি যে সিদ্ধান্তটা নিলাম তা নির্ভর করেছে আমার কাছে প্রাপ্ত তথ্য এবং আমার বিশ্লেষণ ক্ষমতা দিয়ে। আমার বিশ্লেষণ ক্ষমতা আবার গড়ে উঠেছে আমার সামাজিকীকরণের ওপর ভিত্তি করে। আমার সামাজিকীকরণ গড়ে উঠেছে আমার পারিপার্শ্বিকতার ওপর। আর আমার পারিপার্শ্বিকতা এমন সব বিষয়ের ওপর ভিত্তি করে গঠিত যার ওপর আমার কোন হাত ছিল না, যেটা আমার জন্মের আগে থেকেই হয়তো নির্ধারিত হয়ে আছে। অতএব আমার ভাবনা জগতে আমি ঠিক কতটুকু স্বাধীন? আমার মত একই জেনেটিক গঠন, ঠিক একই অভিজ্ঞতা (একদম একই) নিয়ে বেড়ে ওঠা আরেকজনও কি আমার মতই ভাবতো?
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×