somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরী প্রতিযোগীতার বিজয়ীনিরা পরিপূর্ণ নারীর রোল মডেল!!!!!!! হাসতেই আছি, হাসতেই আছি।

১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

প্রথমে রূপকথার রাজকন্যার কাছে স্যরি বলিতেছি, তার কমেন্টের নিয়ে আলাদা পোস্ট দেয়ার জন্য। কিন্তু জনগুরুত্বপূর্ন বলে মনে হওয়ায় আলাদা পোস্ট দেয়ার লোভ সামলাতে পারলাম না।

সুন্দরী প্রতিযোগীতা বিষয়ক একটি পোস্টে রূপকথার রাজকন্যা (সম্ভবত নারী) নামের এক ব্লগারের দুটি কমেন্ট আমার নজরে পরলো। একটির জবাব ঐ পোস্টেই দিয়েছি। আরেকটির উত্তরে, এবং সাথে নিজস্ব কিছু পর্যবেক্ষণ হতেই আমার এই পোস্টের অবতারণা।

মন্তব্যকারী বলেছেন:
"নারীরা তথাকথিত আধুনিক নাহলেও কি পুরুষের ভোগের সহজ লক্ষ্যবস্তুতে বস্তু হয়না? কোন বাসার বুয়া বা কাজের মেয়ে তথাকথিত আধুনিক হইছে যে গৃহকর্তার লালসার শিকার হতে হবে ? তারা কোন সুন্দরী প্রতিযোগীতায় অংশগ্রহন করছিল? কয়টা স্কুল কলেজ ছাত্রী কাধ খোলা জামা পড়ে হেটে বেড়ায় যে তাদের দেখে ইভ টিজার রা শিষ বাজায়। যেসব পুরুষ ভোগের লক্ষ্যবস্তু খুজে বেড়ায় তাদের জন্য তথা কথিত আধুনিক হওয়া লাগেনা...জেন্ডার ফিমেল হওয়াটা ই যথেষ্ট।
পৃথিবীতে সব জিনিষই পণ্য। সৌন্দর্য্য তো বটেই ।
সুন্দরী প্রতীযোগীতায় মেধা একটি পণ্য, উপস্থিত বুদ্ধি একটি পণ্য, শিক্ষাগত যোগ্যতা একটি পন্য, সব মিলিয়ে সে একজন পরিপুর্ন নারী এই তথ্যটি একটি পন্য। সুন্দরী প্রতিযোগীতায় যারা অংশ নেয় তারা খালি শারিরীক সৌন্দর্য্য দেখাতে আসে তা কিন্তু নয়। মানসিক সৌন্দর্য্য, ব্যক্তিত্ব বোধ, শিক্ষাগত সৌন্দর্য্য এখানে আগে দেখাতে হয়। এই সব সৌন্দর্য্য তারা কি পুরুষের ভোগের বস্তু হবার জন্য ডেভেলপ করে? পুরুষের ভোগের বস্তু হবার জন্য দেখায় ??? না তা কখনই না। বরং শিক্ষিত পরিপুর্ণ নারী হিসেবে নিজেকে প্রচার পেতে চায়। পরিপুর্ন নারীর রোল মডেল হিসেবে খেতাব পেতে তারা আসে।
মেয়েরা ঐ মেয়েটার শিক্ষাগত যোগ্যতা দেখে অনুপ্রানীত হবে, তার ব্যক্তিত্ববোধ দেখে শিক্ষা নেবে , মেধাবী হবার জন্য চেষ্টা চালাবে, এর থেকেও বেশী উন্নত হবে এটাই প্রতিযোগীতার উদ্দেশ্য । ভোগবাদী পুরুসের লালসা পুরন করা নয়।"


কমেন্টের প্রথম ইটালিক কৃত অংশের সাথে সহমত। কিন্তু দ্বিতীয় অংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়িনীরা কখনোই পরিপূর্ণ নারীর রোল মডেল হতে পারে না, পরিপূর্ণ মানুষের রোল মডেল হওয়া আরো দূরের কথা।

বিউটি কনটেস্ট, নাম থেকেই বোঝা যায়, এটা কিসের প্রতিযোগীতা। এটার মূল বিষয়ই হলো নারীর শারিরীক সৌন্দর্য্য। পরিপূর্ণ নারীর রোল মডেল হওয়ার কনটেস্ট হলে এটার নাম বিউটি কনটেস্ট হতো না। যারা সৌন্দর্য প্রতিযোগীতার খোঁজখবর রাখেন তারা জানেন, কিসের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। শারিরীক সৌন্দর্য্য, বাচনভঙ্গি, ব্যাক্তিত্ব, উপস্থিত বুদ্ধি যে বিষয়গুলো যাচাই করা হয়, সবই নারীকে মোহনীয় রূপে প্রকাশ করার জন্য।

সৌন্দর্য প্রতিযোগীতায় আজ পর্যন্ত শারীরিক সৌন্দর্য্যের ঘাটতি নিয়ে কেউ বিজয়ী হতে পেরেছে? নাকি কেউ দেখতে সুন্দরী না হলে পরিপূর্ণ নারীর রোল মডেল হওয়ার যোগ্যতা রাখে না? পুরুষদের কি সৌন্দর্য নাই? তাদের নিয়ে কোন বিউটি কনটেস্ট হয় না কেন?

সারা পৃথিবীর নারীবাদীরা যেখানে সুন্দরী প্রতিযোগীতা নামক সেক্সিস্ট প্রতিযোগীতার বিরূদ্ধে সোচ্চার, সেখানে বাংলার নারীরা তাদের রোল মডেল বানানোর চেষ্টায় রত।

পরিপূর্ণ পুরুষের রোল মডেল যেখানে আইনস্টাইন, তলস্তয়, বুদ্ধা সেখানে পরিপূর্ণ নারীর রোল-মডেল ঐশ্বরিয়া, প্রিয়াংকা :) :)

এই টাইপের মেন্টালিটি থাকলে আরো বহু বছর পুরুষদের হাতের তলায় থাকতে হবে।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৮
৫৭টি মন্তব্য ৩০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×